
প্রকাশ: ২৬ জুন ২০১৯, ৩:২৩

ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে ফ্রান্সে। দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায়, জারি করা হয়েছে ‘অরেঞ্জ আ্যালার্ট’ বা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিতেও। দেশটিতে, অচিরেই তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়াও, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রেও চলছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র এই দাবদাহ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব