
প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১:৫৬

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনের গ্রেড বাড়ানো হচ্ছে। তাদেরকে সরকারি বেতন কাঠামোর ১১তম গ্রেডে বেতন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, বেতন বৈষম্য দূর করতেই এ সিদ্ধান্ত। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে দিনে গড়ে ৭টি ক্লাস নিতে হয়। ক্লাসের বাইরেও প্রায়ই বিভিন্ন সরকারি জরিপের কাজে অংশগ্রহণ করতে হয়। নির্বাচনী দায়িত্বও পালন করেন। অথচ বর্তমানে প্রাথমিক শিক্ষকরা ১৩তম গ্রেডে ৯ হাজার ৭শ টাকা স্কেলে বেতন পান। শিক্ষকরা বলছেন, এই সময়ে এত অল্প বেতনে জীবন ধারণ করা কষ্টকর। তাই সহকারী শিক্ষকদের বেতন ১১তম স্কেলে ও প্রধান শিক্ষকদের বেতন ১০ম স্কেলে দেওয়া হোক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব