ভোলার বোরহানউদ্দিনে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্র। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে হাসান নগর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের মেঘনা তীরবর্তী স্থানীয় সিহান চৌধুরীর আম বাগানের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়। মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পুলিশ পরিদর্শক মোঃ জামাল শেখ জানান, হাসান নগর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডে মেঘনা তীরবর্তী সিহান চৌধুরীর আম বাগানের কাছে অজ্ঞাত
বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের অ্যাকাউন্ট তলব করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাদের নামে ও সংশ্লিষ্ট কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার তথ্য দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশনা দেয় বিএফআইইউ। বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের নামে বর্তমানে বা এর আগে ব্যাংকে কোন হিসাব পরিচালিত
প্রথম আসরের সেমিফাইনাল থেকে বাদ, দ্বিতীয় আসরে রানার্সআপ- দক্ষিণ এশিয়ার যুবাদের ফুটবল টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে এবার কি করবে বাংলাদেশ? আগের দুই আসরের পারফরম্যান্সের উত্তরণ তো বলছে এবার ট্রফি নিয়েই ঘরে ফেরা উচিত বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে লাল-সবুজ জার্সিধারী যুবাদের জিততে হবে আর দুটি ম্যাচ। একটি সেমিফাইনাল ও অন্যটি ফাইনাল। সেমিফাইনাল জিতলে তো ফাইনাল। অন্তত রানার্সআপ ট্রফিটা ধরে রাখতে বাংলাদেশকে পেতে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কথা একটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। সংসদ বাতিল করুন, পার্লামেন্ট ভেঙে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা যদি খালেদা জিয়ার মুক্তি চান, তাহলে এখন থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত হন। আন্দোলনের মাধ্যমে জালিম সরকারকে সরিয়ে জনগণের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এমন ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ফেসবুকের মাধ্যমে ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছে আইসিসি। আগামী ৪ বছরের জন্য থাকছে ফেসবুক-আইসিসির মধ্যকার এই চুক্তি। এ সময় আইসিসির ইভেন্টের ক্রিকেট ম্যাচ ফেসবুকে দেখা যাবে বলে জানানো হয়েছে। এদিকে এমন উদ্যোগে উচ্ছ্বসিত আইসিসি। আইসিসির প্রধান
ইমরান হাশমির সঙ্গে ‘মার্ডার টু’ ও বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করে নিজের অবস্থান অনেক আগেই জানান দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত লংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। এরপর পর আরও অনেক সিনেমাতেই দেখা মিলেছে তার। এবার এক গানেই ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে সবাইকে চমকে দিয়েছেন জ্যাকলিন। এবার আর বলিউডে নয়, ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের সিনেমায় কোমর দুলিয়েছেন তিনি। প্রভাস অভিনীত
গ্যাস্ট্রিকের চিকিৎসায় বহুল সেবনকৃত রেনিটিডিন ট্যাবলেটে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতির জেরে বিশ্ববাজার থেকে ওষুধটি তুলে নেয়ার ঘোষণা এসেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা রেনিটিডিন ট্যাবলেটে ক্যান্সারের উপাদানের উপস্থিতির বিষয়ে তদন্ত শুরুর পর বিশ্বের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী ব্রিটিশ সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন (জিএসকে) এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলছে, ওষুধ প্রস্তুতকারী ব্রিটিশ সংস্থা গ্ল্যাক্সো
‘আমি একজন সনাতন ধর্মের মেয়ে ছিলাম। কিন্তু শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন ডিভোর্সের পর আমার যদি অপশন থাকতো তাহলে হয়তো আমি আবার সনাতন ধর্মে ফিরে যেতাম। এখন আমার সন্তান, সেই আমার এখন সবচেয়ে বড় অপশন। তাই আমি আমার ছেলের জন্য ইসলাম ধর্মই পালন করবো।’ বিচ্ছেদের পরও বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে এমনই কথা বলেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে ইদানিং
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য সাংবাদিকদের জানান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঢাবিতে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয় ডাকসুতে সবাই একমত হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধা করা হচ্ছে। ডাকসু ভবনে কার্যনির্বাহী কমিটির এ বৈঠক হয়। বৈঠকে ডাকসুর এজেন্ডা অনুযায়ী বিষয়টি উত্থাপন
রাজধানীর একটি ক্যাসিনোতে র্যাবের অভিযান চলাকালে সংশ্লিষ্ট বিদেশিদের পালাতে সাহায্য করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে অভিযান পরিচালনা করে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদকদ্রব্য, অস্ত্র ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান গেয়েছেন লিসা কালাম। গানটির নাম ‘সে যে আমার শেখ হাসিনা’। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন। ওইদিনই বিশেষ গানটি জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হবে। গানে শেখ হাসিনার নেতৃত্ব, দেশের উন্নয়ন ও তার সাফল্যের নানা দিক তুলে ধরে হয়। ‘সে যে আমার শেখ হাসিনা’ গানের কথা লিখেছেন ওসমান শওকত। সুর ও সংগীতায়োজন করেছেন মো. শাহনেওয়াজ। পুরো গানের মূল
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকতেই বিসিবির পরিচিতজনদের উৎসুক দৃষ্টি। ম্যাচের একাদশে কারা থাকছেন সেই খোঁজে সাধারণত সাংবাদিক হিসেবে যাদের কাছে ছুটতাম, তেমনই একজন এদিন এগিয়ে এসে ফিসফিস করে খোঁজ নিলেন-‘লোকমান ভাই তো আটক, তালিকায় আর কে কে আছে?’ বিসিবি’র এপ্রান্ত থেকে ও’প্রান্ত, একাডেমিতে অনুশীলনে চেনা-পরিচিত ক্রিকেটারদের কেউ শুভেচ্ছা বিনিময়ের পর ক্রিকেট নিয়ে কিছু জানতে চাইলেন না; সবার একটাই খোঁজ-‘ক্যাসিনো কেলেঙ্কারির
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে
মাদারীপুরে মিথ্যা মামলা দিতে নিজ মাথায় আঘাত করে ও নিজ ছেলেকে লুকিয়ে হাসপাতালে ভর্তির অভিযোগ উঠেছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোররাতে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী গ্রামের গুচ্ছ গ্রামে ঘটে।এতে করে মাথায় আঘাত নিয়ে সেনরা বেগম ও নুরু সিকদার মাদারীপুর হাসপাতালে চিকিৎসাধিন আছেন এবং লিটন সিকদাররের কোন হদিস পাওয়া যাচ্ছে না। অভিযোগ ও স্থানীয় ফারুক আকন,সোনিয়া আক্তার,আ ঃরবআকন, ফাহিমা বেগম সহ অনেকে
বাংলাদেশের ৮০ ভাগ কিশোর-কিশোরীরা শারীরিকভাবে পরিশ্রমী না। এ কারণে সামান্য হাঁটাহাঁটি করলেই ক্লান্ত হয়ে পড়ে তারা। দিনের অধিকাংশ সময়ই মোবাইল ডিভাইস ও ইন্টারনেটে ব্যস্ত থাকায় তারা শারীরিক ও মানসিকভাবে সক্ষমতা হারাচ্ছে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিশোর-কিশোরীদের নিয়ে এক অনুষ্ঠানে ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ এ এস এম সায়েম বলেন, সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে কিশোর কিশোরীদের জন্য অনেক ধরনের প্রোগ্রাম নেয়া হয়েছে,
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালক এনামুল হক ভূঁইয়া এনু ও রুপন ভূঁইয়া র্যাবের হাতে নগদ ১ কোটি ৫ লাখ টাকা এবং ৭২০ ভরি স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার হয়েছেন। এই দুই ভাই শুধু ক্যাসিনো পরিচালনার সঙ্গেই যুক্ত নয়, তারা এলাকা নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এ জন্য তিন ভাই, দুই ভাতিজাসহ একই পরিবারের ১৭ জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এনামুল হক ভূঁইয়া
অস্বাস্থ্যকর পরিবেশ, কাঁচামাল সংরক্ষণ লেবেলহীন পণ্য ব্যবহারের দায়ে ধানমন্ডির কড়াই গোশত রেস্টুরেন্ট সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় এ অভিযান চালানো হয়। বিস্তারিত আসছে...
দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয়, তাহলে এ ধরনের নোট বাতিলের খবর আগে ঘোষণা দেয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক
প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায় প্রকাশ্যে স্বীকার করলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন টিভি চ্যানেল পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সব দায় নিয়েছেন। জামাল খাশোগি হত্যার এক বছর পূর্তির আগে সৌদি যুবরাজ এ স্বীকারোক্তি দিলেন। খবর পার্সটুডে’র। আগামী ১ অক্টোবর সৌদি যুবরাজের ওই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে। সৌদি আরবের রাজার ছেলে মুহাম্মাদ বিন সালমানই মূলত এখন দেশ পরিচালনা করছেন বলে
বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ যুবলীগ। কিন্তু নানা রকম অপকর্মের নেতৃত্ব দিচ্ছে এই যুবলীগ নেতা কর্মীরা। তাই তাঁদের কর্মের উপর বেশ নাখোশ খোদ প্রধান মন্ত্রী। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ রাজনীতির মাঠেও যেমন শক্ত অবস্থানের জানান দিয়েছেন বহুবার এবার শ্রেষ্ট সংগঠনের খেতাব পেয়েছে। ঠিক তেমনি টেন্ডারবাজি এবং আলোচিত ক্যাসিনোতে অনন্য নজির স্থাপন করেছে ঢাকা মহানগর দক্ষিণ। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন
এর আগে বহুবার শোনা গেছে, বেড়াতে গিয়ে হোটেল থেকে জিনিসপত্র চুরি করে ভারতীয় পর্যটকরা। সম্প্রতি এ ধরনের অভিযোগে চরম সমালোচনা হয়েছে প্রবাসী ভারতীয়দের। আবারো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলো এক ভারতীয় নারীর চুরির কাণ্ড। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি গত রবিবার হাউডি মোদির সভার দিন হোস্টনের একটি হোটেলে তোলা বলে দাবি করা হয়েছে। ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে জানা গেছে,
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ক্লাবে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেন’ মন্তব্য করে সাময়িক বরখাস্ত হওয়া ১৩ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)-এর পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের পক্ষে আইনি লড়াই চালাবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাইফুল আমিনের পক্ষে আইনি লড়াইয়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি। আইনজীবী
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) যে ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ সেখান থেকে গত বুধবার বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়। ক্লাবটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপকের বাসায় টিউশনি করাতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন ইংরেজি বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় সেই অধ্যাপককে অব্যহতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। বৃহস্পতিবার দুপুর দুইটায় বিশ^বিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনের ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এই ঘোষণা দেন তিনি। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, তোমরা যে