সোমবার, ২৩ মার্চ, ২০২৬১০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

ছাত্রলীগ নেতার ৪ কোটি টাকা ফেরত দেয়ার সেই খবরটি 'ভুয়া'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০:২

শেয়ার করুনঃ
ছাত্রলীগ নেতার ৪ কোটি টাকা ফেরত দেয়ার সেই খবরটি 'ভুয়া'

কাজে ফাঁকি দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকা বাগিয়ে নেওয়ার খবর গণমাধ্যমে প্রায়ই আসে। খরচ বেশি হয়েছে দাবি করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায় অনেক ক্ষেত্রে। কিন্তু সম্প্রতি চট্টগ্রামের এক ঠিকাদার কম টাকায় কাজ শেষ করে প্রকল্পের বরাদ্দ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ফেরত দিয়েছেন বলে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ঠিকাদার এমন দাবি করলেও গণপূর্তের সংশ্লিষ্ট প্রকৌশলী বলেছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, টাকা ফেরতের দেওয়া সুযোগই নেই। কারণ, ঠিকাদারকে কোনও বাড়তি টাকা দেওয়া হয়নি।    

কাজটি করেছেন ঠিকাদার আবু তৈয়ব। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ‘বায়েজিদ সবুজ উদ্যান’ নামে একটি প্রকল্পে ডিপিপির নির্ধারিত বরাদ্দ থেকে ওই টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেন তিনি। এ সম্পর্কে জানতে চাইলে আবু তৈয়ব  বলেন, ‘আমি মানসস্মতভাবে কাজ করে পার্কটি তৈরি করেছি। আমার যত টাকা খরচ হয়েছে বা যত লাভ করা উচিত তা করে বাকি টাকা ফেরত দিয়েছি।’ তবে এজন্য প্রকল্পসংশ্লিষ্ট গণপূর্তের প্রকৌশলীরা বেশি প্রশংসার দাবিদার বলে তিনি জানান।

এদিকে, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ঠিকাদারের টাকা ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। ঠিকাদার যেই পরিমাণ কাজ করেছেন, সেই পরিমাণ বিল আমরা তাকে প্রদান করেছি। তাকে বাড়তি টাকা প্রদান করা হয়নি। ঠিকাদার বাড়তি টাকা না পেলে ফেরত দেবেন কীভাবে? ডিপিপিতে প্রস্তাবিত যে খরচ ধরা হয়েছে, সেই পরিমাণ টাকা চেয়ে আমরা মন্ত্রণালয়ে বরাদ্দও পাঠাইনি।’

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু
তিনি আরও বলেন, ‘ডিপিপি তৈরির সময় প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ টাকা। প্রকল্পের কাজ শেষ করতে খরচ হয়েছে ৮ কোটি ২৩ টাকার মতো। কাজ শেষ করে ঠিকাদার এই পরিমাণই বিল দিয়েছেন। এর চেয়ে বেশি বিল দেওয়ার সুযোগ নেই। আমরা তাকে এই পরিমাণ টাকাই দিয়েছি। ডিপিপিতে যে খরচ ধরা হয় বাস্তবে কাজ করার সময় সেই পরিমাণ টাকা খরচ হবে এমন কোনও কথা নেই। প্রকল্পের কাজ শেষ করতে কখনও ডিপিপির চেয়ে বেশি খরচ হয়। যখন কাঁচামালের দাম বেড়ে যায় তখন ব্যয় বেড়ে যায়। তখন ডিপিপি আবার সংশোধন করতে হয়। আবার যখন কাঁচামালের খরচ কম হয়, তখন ডিপিপি চেয়ে কম খরচ হয়। কম খরচ হলে তখন সমস্যা হয় না। কারণ তখন যত টাকা খরচ হয়, সেই পরিমাণ বিল করতে হয় ঠিকাদারকে। এখানে ঠিকাদারের দৃষ্টান্ত স্থাপন করার কোনও সুযোগ নেই। এর জন্য কেউ প্রশংসার দাবিদারও না।’

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
জানা গেছে, ২০১৭ সালে গণপূর্ত বিভাগ নগরীর বায়েজিদ এলাকায় সেনানিবাসের পাশে ‘বায়েজিদ সবুজ উদ্যান’ নামে একটি পার্ক গড়ে তোলার জন্য দরপত্র আহ্বান করে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই প্রকল্পের কাজ পায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের ঠিকাদারি প্রতিষ্ঠান। ডিপিপিতে প্রকল্পের বরাদ্দ ছিল ১২ কোটি ৭৪ লাখ টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর গত মঙ্গলবার বায়েজিদ সবুজ উদ্যান পার্কটির উদ্বোধন করেন সাবেক গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। প্রকল্পটি বাস্তবায়নে ৮ কোটি ২৩ লাখ টাকার মতো খরচ হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এ বিষয়ে ‘পরিকল্পিত চট্টগ্রাম ফোরামে’র সহ-সভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, ‘ডিপিপির বরাদ্দের চেয়ে ঠিকাদার কম খরচ করেছেন এজন্য তিনি প্রশংসার দাবিদার। তবে ঠিকাদার টাকা ফেরত দিয়েছেন কথাটা সঠিক নয়। কারণ, কাজের বিল ভাউচার দেওয়ার পর ঠিকাদাররা বিল পেয়ে থাকেন। আর বাড়তি বিল দিয়ে পরে সেটি ফেরত দেওয়ার সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘ঠিকাদার চাইলে ডিপিপিতে নির্ধারিত অর্থ এই প্রকল্পে ব্যয় করতে পারতেন। কিন্তু তিনি সেটি করেননি। এটি গণপূর্তের প্রকৌশলীদের তদারকির কারণে হতে পারে, আবার তিনি নিজেও সৎ ছিলেন বলে এটি হতে পারে। প্রকল্প বাস্তবায়নে ডিপিপির চেয়ে কম খরচ হয়েছে, এ রকম নজির আরও আছে। কর্ণফুলী সেতু নির্মাণের ক্ষেত্রে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকা কম খরচ করেছিল।’

দুই একর জমিতে গড়ে ওঠা বায়েজিদ সবুজ উদ্যান প্রকল্পটিতে ৪১ প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মনিটরিংয়ে থাকা এই উদ্যানে দুটি ফটক দিয়ে প্রবেশ করবেন দর্শনার্থীরা। উদ্যানে রয়েছে বসার বেঞ্চ, হাঁটার পথ, শিশুদের রকমারি খেলনা ও আলোকসজ্জিত পানির ফোয়ারা। একক বসার বেঞ্চ আছে ৩৯টি, দ্বৈত ৭টি। ৬০ ফুট ব্যাসের জলাধারের দুই পাশে উন্মুক্ত গ্যালারি রাখা হয়েছে। জলাধারে পানি রাখা হবে ৩ থেকে সাড়ে ৩ ফুট। উদ্যানের সবুজ ঘাসে ও গাছে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর জন্য রয়েছে ৬০টি স্প্রিঙ্কলার। পুরো উদ্যানে রয়েছে ১০৮টি কম্পাউন্ড লাইট, ১৬টি গার্ডেন লাইট ও ৫৫টি ফাউন্টেন লাইট। পার্কে আসা লোকজনের জন্য নারী-পুরুষের রয়েছে আলাদা শৌচাগারের ব্যবস্থা। খবর-বাংলা ট্রিবিউন

আরও

৯০ কোটি চীনা নাগরিক করোনা আক্রান্ত

৯০ কোটি চীনা নাগরিক করোনা আক্রান্ত

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট

গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত