উৎসুক জনতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তনগর তূর্ণা নিশীথা ও আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের দেখতে এসেছিলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার মো. শাহাদৎ। সেখানে এসে নিজের চাচা মজিবুর রহমান (৫০) ও চাচি কুলসুমার (৪৩) মরদেহ পেলেন তিনি। নিথর দেহে কসবা উপজেলার বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বারান্দায় শুয়ে আছেন তারা। [https://enews71.com/content/post/5dca597331e6a.jpg] শাহাদৎ জানান, মন্দবাগ এলাকায় থেকে ফার্নিচার তৈরির কাজ করেন তিনি। মন্দবাগ
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় ‘তূর্ণা নীশিথা’ ট্রেনের লোকোমোটিভ মাস্টার সিগনাল ভঙ্গ করেছেন। বিস্তারিত জানার জন্য জেলা প্রশাসন ও রেলপথ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ করা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার পর লাইন সংস্কার শেষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ। এর আগে, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস লুপ লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কবসার মন্দবাগ স্টেশনে প্রবেশ করছিল সোমবার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে। এ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ দুর্ঘটনার পর কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন। কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সফিকুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন দুইটি উদ্ধার করতে কুমিল্লার লাকসাম ও আখাউড়ার রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনার খবর জানতে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫ জনের মধ্য ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চাঁদপুরের সজীবুর রহমান (৫৫), ইয়াসিন (২৮), সুজন আহমেদ (২৮), কুলসুম বেগম (৩০), আলামিন (৩০) ইউসুফ (৩২) ও আদিবা (২)। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের বরাত দিয়ে নিহতদের
রাজধানীর শান্তিনগরে শিরিন আক্তার রুমার (৩৫) নামে এক নারীর পায়ের ওপর দিয়ে চলে গেল আল-মক্কার বাস। রুমা আল-মক্কার যাত্রী ছিলেন। শান্তিনগরে বাস থেকে নামার সময় সেই বাসের চাকার নিচে চাপা পড়ে তার পা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চাকার নিচে পিষ্ট হয়ে রুমার
ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। রাজ্যজুড়ে ৬০টিরও বেশি দাবানল জ্বলছে। যার মধ্যে অধিকাংশই নিয়ন্ত্রণের বাইরে। দাবানল ছড়িয়ে পড়েছে প্রতিবেশি কুইন্সল্যান্ডেও। এরই মধ্যে রাজ্যদুটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জনবহুল শহর সিডনিসহ নিউ সাউথ ওয়েলসের ৬ শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ৬০ লাখ মানুষ। বিভিন্ন এলাকার মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অত্যাধিক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পৃথক শোকবার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পৃথক শোকবার্তায় আবদুল হামিদ ও শেখ হাসিনা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা
শহীদ নূর হোসেনকে নিয়ে কুটুক্তি করার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। সোমবার (১১ নভেম্বর) রাতে বেসরকারি টিভি যমুনার এক টকশোতে শহীদ নূর হোসনকে নিয়ে কুটুক্তি করার জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। নিজের ভুল বুঝতে পেরে রাঙ্গা বলেন, 'আমি বলেছিলাম, নূর হোসেন সুস্থ ছিল না, সে বিকৃত মানুষ ছিল। তখনতো ফেনসিডিল ও ইয়াবা আসলেতো
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, নিহত বেড়ে এখন ১৫ জনে দাঁড়িয়েছে। সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে। ইউএনও মাসুদ উল আলম বলেন, ‘ঘটনাস্থলে ৯টি লাশ রয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্ণা নীশিতা ট্রেনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল। এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের
নামাজ ইসলামের প্রধান ও ফরজ ইবাদত। আল্লাহ তাআলা মুমিনের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করেছেন। নামাজে বৈঠক বসা ফরজ কাজ। আর বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব বা আবশ্যক। প্রতি দুই দুই রাকাআত পর পর বৈঠকে বসতে হয়। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামাজ আদায় করতাম, তখন আমরা বলতাম- ‘আসসালামু আলা জিবরিলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবোঝাই দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দুর্ঘটনার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নয় জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বাহাদুরপুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা। মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল জানান, রোববার (১০ নভেম্বর) ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হাজার হাজার মানুষকে মাঠে জড়ো করে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাইকে ফুঁ দিয়ে কবিরাজের পানি পড়া ও তেল পড়া দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ আর নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১১ নভেম্বর) জেলা আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঘটনার দিন কবিরাজ সবুজ মিয়ার সঙ্গে মাঠে উপস্থিত থাকা পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান
সরাইলের এ রাস্তা এখন যেন দুই ইউনিয়নের মানুষের গলার কাঁটা। উপজেলা সদরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সরাইল প্রাতঃবাজার-স্বল্প নোয়াগাঁওআড়িফাইল টিঘরও পানিশ্বর সড়কের বেহাল দশা। আজ সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত আর খোয়া ওঠে যাওয়া। সড়কের এই বাজে অবস্থার দরুন এই পথে চলাচলকারীদের বেশ অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। নিয়মিতই ঘটছে দুর্ঘটনা।এই রাস্তা দিয়ে পানিশ্বর, টিঘর, মালিগাঁ, আড়িফাইল, সরাইল সদরসহ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীউপলক্ষ্যে এক বর্ণাঢ্যর্্যালীওআলোচনা সভা আয়োজন করা হয়েছে, সোমবার (১১নভেম্বর) সকালে সরাইল মনোয়ারা হাসপাতালের সামনে থেকে পায়েলও রনির নেতৃত্বে বর্ণাঢ্য র্্যালী'টি সরাইলের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায়, বক্তব্য রাখেন, সাবেক উপজেলা যুবলীগ নেতা, মোঃ মাহফুজ আলী, জেলা পরিষদের সদস্য মোঃ পায়েল হোসেন মৃধা,সাবেক
আগামী তিন থেকে চার বছরের মধ্যে সারাদেশে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার সংসদের বৈঠকে বিএনপিদলীয় সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। একই প্রশ্নের উত্তরে বিদুৎ প্রতিমন্ত্রী জানান, দক্ষিণ কোরিয়ায়
টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার সকালে গালায় ফাস দিয়ে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। ধনবাড়ী থানার তদন্ত ওসি হাসান মোস্তফা জানান, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও কমিশনার নূর মোহাম্দের উপস্থিতিতে নিহতের লাশ তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাস লাগানো মৃতদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ধনবাড়ী থানায় নিয়ে আসা হয়। নিহত শিখার চাচী ঝিনুক, বোন সহ স্বজনরা
বহুদিন পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন পেসার আল-আমিন হোসেন। ভারত সফরে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল তার সামনে। সেটা যথাযথভাবেই কাজে লাগিয়েছেন এই পেসার। তবে এজন্য তার পরিবারকে অনেক ছাড় দিতে হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই নিজের ক্যারিয়ার বাঁচাতে গিয়েছিলেন আল-আমিন। ৩ বছর পর সুযোগ পেয়েও যদি বিসিবির কাছে ছুটি চাইতে হয়, তাহলে তো বিপদেই পড়তে পারতেন। তাই মন শক্ত করে
ফেনী জেলা কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের কুমিল্লা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। বিষয়টি অনুমোদন দিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের সোমবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি
শরীয়তপুর জাজিরার সেনেরচর থেকে অপহরণের ৩ দিন পর জাজিরা থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে ঢাকার কামরাঙ্গীর চরের কাঠপট্টি এলাকার রুবেল মোল্যার ভাড়া বাসা থেকে অপহৃত শিশু মাহিম হাসান (৮) কে উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাহিম হাসান জাজিরা উপজেলার সেনেরচর দক্ষিণ কান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিপন মৃধার ছেলে এবং ২৪ নং পশ্চিম সেনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনার সাথে
আগামী তিন বছরের জন্য বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড.পারভীন আক্তার জেমী। ড.আরজুমন্দ আরা বানু এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত মেয়াদ ১১/১১/২০১৯ তারিখ ০৩ (তিন) বছর পুর্ন হবে। এই মেয়াদ পূর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ২৪ (২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড.পারভীন আক্তার জেমীকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হওয়ার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাধ্যতামূলক করেছে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পুরনো নীতিমালা বাতিল করে সংশোধীত নীতিমালায় এই নতুন বিধানটি সংযোজন করে প্রজ্ঞাপন জারি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (১১ নভেম্বর) এই প্রজ্ঞাপনটি প্রকাশ করে। প্রজ্ঞাপনে ৬ নভেম্বর সই করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা