বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

গণপূর্তের ৩ প্রকল্প থেকে শত কোটি টাকা হাতিয়েছেন প্রকৌশলী মঈনুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ২১:৪০

শেয়ার করুনঃ
গণপূর্তের ৩ প্রকল্প থেকে শত কোটি টাকা হাতিয়েছেন প্রকৌশলী মঈনুল

ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি আর অনিয়মের আশ্রয় নিয়ে শত কোটি টাকারও বেশি সম্পদ ও নগদ অর্থের মালিক হয়েছেন গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুল ইসলাম। গণপূর্তের মাত্র তিনটি প্রকল্প থেকে এই সম্পদ গড়েছেন তিনি। র‌্যাব সদর দফতর নির্মাণ কাজের টেন্ডার আহ্বান, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ সংশ্লিষ্ট ভবন নির্মাণ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসিক ভবনের মালামাল কেনাকাটায় এই দুর্নীতি করেছেন প্রকৌশলী মঈনুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন প্রকৌশলী মঈনুল ইসলাম। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মঈনুলকে  জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গণপূর্তের প্রকৌশলী ও ঠিকাদার সিন্ডিকেট নিয়ে নানা তথ্য দিয়েছেন তিনি। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক গাজী নোয়ামুল আহসান জিজ্ঞাসাবাদ  তাকে করেন।  তবে এ বিষয়ে প্রকৌলী মঈনুল কোনও তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। 

দুদক সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর প্রকৌশলী মঈনুলের দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। ওই দিনই তলবি নোটিশ পাঠিয়ে ৫ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় তাকে। তলবি নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।  

আরও

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেট্রোপলিটন জোন) ড. মঈনুল ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ:

১. চাকরি জীবনের শুরু থেকেই মঈনুল ইসলামের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে। ১৫তম ব্যাচের সহকারী প্রকৌশলীরা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর যোগদান করলেও মঈনুল ৯ মাস পর ১৯৯৬ সালের ১২ আগস্ট চাকরিতে যোগ দেন।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

২. ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি চাকরিতে অনুপস্থিত ছিলেন। ৯ বছর ৮ মাস ২২ দিন অনুপস্থিত থাকায় মঈনুলকে চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অবশ্য মন্ত্রণালয়ে আপিলের মাধ্যমে তিনি চাকরি ফিরে পান।

৩. গত বছরের ৫ জুন র‌্যাব সদর দফতর নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হয়। রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দফতর নির্মাণ কাজের টেন্ডার নিষ্পত্তির চেয়ারম্যান ছিলেন প্রকৌশলী মঈনুল ইসলাম। কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সকে র‌্যাব সদর দফতর নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার ঘটনায় ভূমিকা রাখেন তিনি। বিধি অনুযায়ী প্রকল্পের দরপত্র গণপূর্তের ঢাকা সার্কেল-৩ থেকে আহ্বান ও তৎকালীন ঢাকা গণপূর্ত জোন থেকে মূল্যায়ন করার কথা। কিন্তু  নিয়মনীতির তোয়াক্কা না করে গণপূর্তের সদর দফতর থেকে ওই টেন্ডার আহ্বান করে জি কে শামীমকে র‌্যাব সদর দফতরের কাজ পাইয়ে দেন মঈনুল।

আরও

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

৪. সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের ভবন নির্মাণে ২৬৫ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প ৭.১৩ শতাংশ বেশিতে ঠিকাদারকে পাইয়ে দেন মঈনুল। ঠিকাদারের কাছ থেকে ১৩.৫ শতাংশ হারে কমিশন নেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসিক ভবনের জন্য বালিশসহ ১৬৯ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির ঘটনায়  মজিদ সন্স কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী আসিফ হোসেন ও সাজিন কন্সট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. শাহাদাত হোসেনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় ঠিকাদার আসিফ ও শাহাদাত এবং ১১ জন প্রকৌশলীর বিরুদ্ধে গত ১২ ডিসেম্বর মামলা হয়। মামলার আসামিরা সবাই মঈনুল ইসলামের ঘনিষ্ঠ। মঈনুলের ভূমিকার কারণে আসামিরা ৩১ কোটি টাকারও বেশি টাকা আত্মসাৎ করেন।

গণপূর্ত ঠিকাদার সমিতির পক্ষে গত ২০ নভেম্বর সোহেল রানা ও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের পক্ষে গত ৫ ডিসেম্বর মো. বদরুদ্দীন ওমর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে পৃথক অভিযোগ জমা দেন। অভিযোগে তার ছাত্র জীবন, রাজনৈতিক পরিচয় ও অর্থ-সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। দুদক সূত্র জানায়, ইতোমধ্যে ড. মঈনুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিশ্চিত হয়েছে সংস্থাটি। অভিযোগের পক্ষে যথেষ্ট নথিপত্রও পাওয়া গেছে।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার হন জি কে শামীম। ৩০ সেপ্টেম্বর জি কে শামীম ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই দিন থেকেই সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের অনুসন্ধান দল কাজ শুরু করে। ২১ অক্টোবর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে দুদক। জিজ্ঞাসাবাদে জি কে শামীম যাদের নাম বলেছে, তাদের মধ্যে প্রকৌশলী মঈনুলের নাম আছে।

প্রসঙ্গত, যুবলীগের কথিত নেতা ও ঠিকাদার জি কে শামীমকে সহযোগিতা, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গণপূর্ত’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেসহ ১১ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ১৮, ১৯ ও ২৩ ডিসেম্বর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। দুদকের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের অনুসন্ধান টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় তাদের সম্পদ বিবরণীও নেওয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিববাব

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

এ সম্পর্কিত আরও পড়ুন

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথবাহিনী গঠন কিংবা ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিস্তার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশসহ বিশ্বের

১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধনে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধনে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার এক দিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচি ও সময়সূচি সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। প্রেস উইংয়ের

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে