প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশের যুবাদের সামনে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মত শিরোপা ঘরে তোলার লক্ষ্যে আজ রোববার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মরিয়া পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলা আকবর আলীর দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল অবধি ব্যাটে-বলে আলো ছড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিয়েছে
এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২১ জনকে হত্যায় অভিযুক্ত থাইল্যান্ডের সেনাসদস্য জাকরাপান্থ থোমা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রোববার সকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। থাইল্যান্ড পুলিশ এবং সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, অভিযানে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়াও
বছরের শুরুতেই সুপারমুনের সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহেই দেখা যাবে এই সুপার মুন। কাজেই তৈরি রাখুন টেলিস্কোপ। খবর জি নিউজের। নাসার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, গত শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। সুপার মুন পূর্ণ আকার ধারণ করবে আজ রোববার। এবং এদিনই ভারতীয় সময় দুপুর ১টা ০৩ মিনিটে সম্পূর্ণ দেখা
বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন সব সৃষ্টির জন্য রহমত। আল্লাহ তাআলা তাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতারা বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য রহমতের দোয়া করেন। ‘বিশ্বনবির প্রতি দরূদ পড়লে কী হয় আর না পড়লে কী হয়’ হাদিসে পাকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা রয়েছে। দরূদের গুরুত্ব কত বেশি তা উঠে এসেছে পবিত্র কুরআনুল কারিমে। আল্লাহ তাআলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের র্শীষ এক নেতার ছেলের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে পিতৃহারা এক তরুণীকে (১৮) জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করলে এলাকা ছাড়ার হুমকি দেয়া হয়েছে ওই তরুণীর মাকে। ফলে আতঙ্কে বাসায় তালা দিয়ে তিনি অন্যত্র অবস্থান করছেন। তরুণীর বড় মামা হাজী নাজমুল ইসলাম দারু জানান, বৃহস্পতিবার বিকালে জেলা শহরের পূর্ব মেড্ডাস্থ বক্ষব্যাধি হাসপাতাল এলাকার এক বাড়ি
পঙ্গপালের হানায় এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। চারশ কোটি টাকার একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ইমরান খানের সরকার। সবশেষ ভারতের পাঞ্জাবেও ঢুকে পড়েছে পতঙ্গরাঅ। যার ব্যাপ্তি ছিল তিন কিলোমিটার। শুধু ভারত নয় সব মিলিয়ে ৩০টি দেশে এই পঙ্গপাল ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছে জাতিসংঘ। যার কারণে দেখা দিতে পারে ভয়াবহ খাদ্য সঙ্কট। ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানা যায়,
বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জানে তারা ভোটের মাধ্যমে কোনদিনও ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ভূতের মতো জনগণের ঘাড়ে চেপে বসে আছে। এর থেকে মুক্তি পেতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া অন্য কোন পথ নাই। তিনি মুক্তি পেলে জনগণ মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি
থাইল্যান্ডে এক সেনা কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে নিহতের সংখ্যার বেড়ে ২০ জনে হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমা শহর যা কিনা কোরাট নামে পরিচিত, সেখানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই কর্মকর্তা প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে
বরিশালের হিজলা সরকারি কলেজের হাসান মাহমুদ নামে রাষ্ট্র বিজ্ঞানের এক শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করেছে শহীদ জিয়া ফাউন্ডেশন। হিজলা সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে ৮ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায়, শিক্ষার্থী হাসান মাহমুদের হাতে নগদ অর্থ তুলে দেন, শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষে এডভোকেট হেলাল। এসময় উপস্থিত ছিলেন, হিজলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক তপন কুমার সিকদার। এডভোকেট হেলাল ইনিউজ৭১কে জানান, শিক্ষার্থীর বাবা
ঢাকাসহ দেশের চার বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপের কারণেই মূলত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। শনিবার শেষ রাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে ভারি কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে তারা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ
এক দশক পার হলেও হত্যার ঘটনার বিচার কাজ শেষ হয়নি আজও। যেমন আলোর মুখ দেখেনি ফারুকের বিচার। বোনের চাকুরী স্থায়ীকরণ প্রতিশ্রæতিতেই রয়ে গেছে। এভাবেই এক দশক পার হলো সেই নির্মম হত্যাকাণ্ডের । দ্রুত বিচারকার্য শেষ করে আসামিদের শাস্তির দাবি জানিয়েছেন ফারুকের পরিবার ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহীদ ফারুক হোসনের দশম মৃত্যুবার্ষিকীতে ক্যাম্পাসে শোক র্যালি ও সমাবেশে করেন ছাত্রলীগের
পাকিস্তানে, শিশুদের ধর্ষক-যৌন নিপীড়ক ও হত্যাকারীদের প্রকাশ্য ফাঁসির আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে পার্লামেন্ট। শুক্রবার নিম্নকক্ষে প্রস্তাবটি পেশ করেন মন্ত্রী আলি মোহাম্মদ খান। আলি মোহাম্মদ খান বলেন, শিশুদের ধর্ষণ ও হত্যাকাণ্ডে অপরাধ প্রমাণিত হলে শুধু মৃত্যুদণ্ড কার্যকর যথেষ্ট নয়। বরং ঘৃণ্য এসব অপরাধের পরিণতি সম্পর্কে বার্তা দিতে ফাঁসি হওয়া উচিত জনসম্মুখে। এসময়, পবিত্র কুরআনে নির্দেশিত বিধান এক্ষেত্রে অনুসরণীয় বলেও উল্লেখ করেন তিনি। শিশুদের
ঢাকাসহ দেশের চার বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের সহকারী আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- শনি ও রোববার দেশের ৪ জেলায় বৃষ্টির পাশাপাশি শনিবার শেষরাত থেকে রোববার
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে চীন থেকে ১৭১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা এখন সম্ভবপর হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ৩১২ জনকে বিমানের একটি বিশেষ ফ্লাইট গিয়ে গত ১ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরত আনে। কিন্তু
থাইল্যান্ডের একটি শহরে এক সেনা সদস্যদের গুলিতে ১২ সাধারণ নাগরিক নিহত হয়েছেন। শনিবার (০৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে একটি শপিংমলে অনেককে জিম্মি করা হয়েছে। বিস্তারিত আসছে... ইনিউজ ৭১/টি.টি. রাকিব
ইসলামবিষয়ক বক্তা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর মাঝেই আজহারীকে দেলাওয়ার হোসাইন সাঈদীর উত্তরসূরী বলে উল্লেখ করলেন মাসুদ সাঈদী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারীর সঙ্গে তার সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে এই দাবি করেন মাসুদ। তিনি লিখেছেন, 'আপনারা যারাই আজ কোরআনের হক্ব কথাগুলো মানুষকে বলছেন, মানুষকে দ্বীনের পথে দাওয়াত
বাবর আজম ও শান মাসুদের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার পথে পাকিস্তান ক্রিকেট দল। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেই লিড নেয় পাকিস্তান। তিন উইকেটে ৩৪২ রান সংগ্রহ করেছে স্বাগকিতরা। দুই দিনের খেলা শেষে বাবর আজমদের লিড ১০৯ রান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছেন বাবর আজম। ক্যারিয়ারের ২৬তম টেস্টে পঞ্চম সেঞ্চুরি
চীনে করোনাভাইরাসের হানায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাতশ। আতঙ্ক বিরাজ করছে সারা বিশ্বে। কিভাবে ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায় সেই নিয়ে বিস্তর গুজব রটছে চারদিকে। তার মধ্যেই করোনাভাইরাস ঠেকানোর পদ্ধতি জানিয়ে ভিডিও পোস্ট করেছেন ভারতের স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ। নিজেকে ফের অবতার বলে দাবি করে নিত্যানন্দ জানিয়েছেন, তার নামের 'মহাবাক্য মন্ত্র' জপ করলে নাকি ভাইরাসের সংক্রমণ একেবারে নির্মূল হয়ে যাবে। রোগ সেরে যাবে সংক্রামিতের।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কথা একটাই, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আমরা আঙুলটা বাঁকা করব। আপনাদের আর বেশি সময় দেব না। এখনো সময় আছে, বলি মিথ্যা মামলায় কারাবন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়েন, ছাড়েন, ছেড়ে দেন। অনুরোধ করছি।’ এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আন্দোলনে রাজি
পটুয়াখালীর রাঙ্গাবালী প্রেস ক্লাবের কার্য্য নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের পরোক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের রাঙ্গাবালি প্রতিনিধি জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি কামরুল হাসান রুবেল। শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাবে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার হাফিজুর রহমান। এছাড়া এ নির্বাচনে সহ সভাপতি জাবির হোসেন, সহ সভাপতি জাহাঙ্গীর
চীনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। করোনাভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে চীনের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বিশ্ব। বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। এদিকে এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের কথা না শোনা গেলেও চীনের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের কাঁকড়া ও কুঁচে রফতানি বাণিজ্যে ধস নেমেছে। কারণ চীনই একমাত্র দেশ যেখানে কাঁকড়া ও কুঁচে রফতানি করেন চাষিরা। তাই চীনের সঙ্গে
নাম জাহিদ হাসান। সবেমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে একটি কম্পানিতে যোগদান করেছেন। কিন্তু সপ্তাহ তিনেক আগে চোখের সমস্যা ধরা পড়ে। চোখ পরীক্ষা করাতে গিয়ে তার কিডনি রোগ ধরা পড়ে। তিনি বাইল্যাটেরাল ক্রনিক রিন্যল প্যারেনকাইমাল ডিজিজ নামক রোগে আক্রান্ত। এখন তার চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। জাহিদ হাসান ফার্মেসি
বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগ এনেছে সংগঠনটির একাংশ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতিতে সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের এই নেতারা তার বহিষ্কারের ঘোষণাও দিয়েছেন। সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে। তবে এসব বিষয়ে গোবিন্দ চন্দ্রের বক্তব্য পাওয়া যায়নি। হিন্দু জোটের যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস সংবাদ
করোনাভাইরাসের বিষয়ে প্রথম খবর দেয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার লি ওয়েনলিয়াং'র মৃত্যুর পর বেশ সমালোচিত চীনের প্রশাসন। এই ইস্যুতে বেশ ক্ষুব্ধ হয়েছেন চীনের জনগণ। তবে এবার সেই চীনেই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সেরে উঠলেন চার চিকিৎসক। এমন খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া। করোনাভাইরাস থেকে সেরে উঠা ডাক্তররা হলেন বাই হুই, লি চুনফ্যাং, ঝাও ঝিয়াং এবং গুয়ো কিন। শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়,