২২ ফেব্রুয়ারি শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার একমাত্র টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ লীড পায় ২৯৫ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯ রান করে তৃতীয় দিন শেষ করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ২৮৬ রানে এগিয়ে আছে।
এদিকে ম্যাচশেষে আইসিসির নিয়ম ভেঙ্গেছে জিম্বাবুয়ে দিল। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচশেষে দলের একজনকে সংবাদ সম্মেলনে আসতে হবে। বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে আসলেও জিম্বাবুয়ের পক্ষ থেকে কেউ সংবাদ সম্মেলনে আসেনি। আইসিসির নিয়ম ভাঙ্গার দরুণ জিম্বাবুয়েকে গুণতে হতে পারে বড় অঙ্গকের জরিমানা। ম্যাচ শেষে ম্যাচ রেফরি নিবেন সেই সিদ্ধান্ত।