
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার এনু-রূপন ভূঁইয়ার আরেকটি বাসায় অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমাণ টাকা গণনা শেষে র্যাবের সংবাদ সম্মেলন। ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার পুরান ঢাকার আরেকটি বাসায় অভিযান চালিয়েছে র্যাব-৩। অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ টাকা গণনা শেষে সংবাদ সম্মেলন করেছে র্যাব।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান জানান, এনু-রূপনের বাসা থেকে নগদ টাকার পরিমাণ ২৬ কোটি ৫৫ লাখ। সেই সঙ্গে, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, ১ কেজি স্বর্ণসহ চারটি দেশের মুদ্রা জব্দ করেছে র্যাব। এর আগে, সোমবার রাতে অভিযান চালিয়ে ঐ বাড়ি থেকে ৫টি সিন্দুক ভর্তি নগদ টাকা, এফডিআর, বেশ কিছু ডলার, স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়।
