প্রায় সারাদেশেই শনিবার (১১ জানুয়ারি) থেকে রোদের দেখা নেই। রয়েছে বাতাস, সঙ্গে তীব্র শীত। রোববারও (১২ জানুয়ারি) একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও দুই-তিন দিন একই অবস্থা থাকতে পারে। এরপর থেকে হয়তো আবহাওয়ার অবস্থা কিছুটা উন্নতি বা তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘মেঘলা আকাশ আজকেও থাকবে। সোমবার (১৩ জানুয়ারি) থেকে হয়তো কমে আসতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শীতের
অসীম, অনন্ত ও প্রেমময় আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিশ্বের অর্ধশতাধিক দেশের দুই সহস্রাধিক প্রতিনিধিসহ লাখো মুসল্লির মহাসমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আজ। আজ (রোববার) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় সমাবেশ শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ বুজুর্গ ও কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। এর আগে রাজধানী ঢাকার উপকণ্ঠ টঙ্গীর
দ্বীনের পথে অটল ও অবিচল থাকার অন্যতম উপায় হচ্ছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য ও অনুসরণ করা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এটিকে মুমিন মুসলমানের জন্য মানদণ্ড হিসেবে ঘোষণা করেছেন। কারণ আল্লাহর ভালোবাসা পেলেই মানুষের দুনিয়া ও পরকালের সব কল্যাণ সুনিশ্চিত। দুনিয়ার শান্তি ও শাস্তি দুটোই ক্ষণিকের। কিন্তু পরকালের সময়কাল শেষ হবে না। পরকালে বিচার দিবসের চিত্রেই আগের আয়াতে তুলে ধরা
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে: জার্মানির ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হয়ে গেলো ৪ দিন ব্যাপী ৫০ তম আন্তর্জাতিক হোম টেক্সটাইল মেলা ২০২০। এ বছর ৬৫ দেশ থেকে প্রায় তিন হাজার কোম্পানি হোম টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এই মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করেছে। হোম টেক্সটাইল শিল্পের পন্য বিশ্বে বাজারজাত করার ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলা বিশ্বের অন্যতম বৃহৎ মেলা বলে জানান ফ্রাঙ্কফুর্ট
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১১ জানুয়ারি) অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠান। বিকেলে বাদ আসর তাবলিগের রেওয়াজ অনুযায়ি মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। এ সময় বর ও কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে ১০১টি বিয়ে সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার ইজতেমা শুরুর আগের দিন থেকেই অভিভাবকরা বর ও কনের নাম তালিকাভুক্ত করেন। বিয়ের পর মূল বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতি আসরেই দেখা যায় এমন চিত্র। টুর্নামেন্ট যতোই শেষের দিকে যেতে থাকে, ততই জমতে থাকে মাঠের খেলা। ব্যতিক্রম নয় এবারের বঙ্গবন্ধু বিপিএলেও। আসরের শেষদিকে এসে যেনো মাঠের খেলা আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে অংশগ্রহণকারী দলগুলো। যার সবশেষ উদাহরণ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি। যেখানে ঢাকা প্লাটুনের বিপক্ষে রীতিমতো বিপিএল ইতিহাসের রেকর্ড গড়েই জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। আগে ব্যাট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। জবির ১ম সমাবর্তনের দিন রোজ শনিবার (১১ জানুয়ারি) বিকেলে জবি কর্তৃপক্ষ বিষয়টি জানায়। জানা গেছে, এ বছর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য সারাদেশব্যাপী ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম সেঞ্চুরির করেছেন নাজমুল হোসেন শান্ত। তরুণ এ ওপেনার শনিবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ২০৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন। ৫১ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় শতরানের মাইলফলক স্পর্শ করেন শান্ত। এর আগে বিপিএল ইতিহাসে দেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস সেঞ্চুরি করেছেন। ইনিউজ
মাত্র ২ হাজার টাকার জন্য মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠেনি পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মোসলেম আলীর। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধার ভাগ্য বিড়ম্বনায় জোটেনি বীর উপাধি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত সনদ, সমরাস্ত্র জমার রশিদ থাকার পরও তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে তিনি বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। শুক্রবার একান্ত সাক্ষাতে মোসলেম আলী জানান, ৯
আজ (১১ জানুয়ারি-২০২০, শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ এর শোভাযাত্রা, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ১ম সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয়। সমাবর্তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মেয়ের ধারের টাকা পরিশোধ না করার অভিযোগ তুলে আলহাজ নূর মোহম্মদ তালুকদার (৮২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। পাওনাদারদের বাধার মুখে শনিবার (১১ জানুয়ারি) দুপুর পর্যন্ত নূর মোহম্মদ তালুকদারের লাশ দাফন করতে পারেনি স্বজনরা। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে। প্রয়াত আলহাজ নূর মোহম্মদ তালুকদার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা ও রাজিহার ইউনিয়ন
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মুনিরুজ্জামান নাসিম আলী (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই) নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব কার্য নির্বাহী পরিষদের ১৯ পদের নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ ২৪ ডট কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক
স্বামী চূড়ান্ত অপরিচ্ছন্ন। স্নান করেন না, ব্রাশও করেন না। বারবার বলা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো চেষ্টাও করেন না। স্বামীর এই নোংরা স্বভাবের জন্য এবার বিবাহ বিচ্ছেদের মামলা করলেন স্ত্রী। তার দাবি, বারবার বলা সত্ত্বেও স্বামীর স্বভাব শুধরোয়নি। আগামী দিনে তাই তার পক্ষে ওই ব্যক্তির সাথে থাকা সম্ভব নয়। বিহারের বৈশালীর এই ঘটনায় রীতিমতো অবাক নেটিজেনরা। ওই মহিলার নাম সোনি দেবী।
এর আগেও অনেক মেয়েকে ধর্ষণ করেছেন বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন গ্রেফতার নূরুল ইসলাম ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নূরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ওই ব্যক্তিকে গাজীপুরের সালনা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডর লে. কমান্ডার আব্দুল্লাহ। গ্রেফতার নূরুল ইসলাম নগরীর উত্তর সালনা এলাকার বাসিন্দা। তিনি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইবি শিক্ষক সমিতির নব কমিটি। শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে এবং কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ মেহের আলী,
৩৫ রানে নেই ৩ উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে চোখে রীতিমত সর্ষে ফুল দেখছিল ঢাকা প্লাটুন। খুলনা টাইগার্সের বোলাররা যে শুরুতে একদম চেপে ধরেছিলেন তামিম-বিজয়দের। খুলনার শিবিরে তখন আনন্দের বন্যা। কে জানতো, সেই আনন্দকেই পরে বিষাদে পরিণত করবে এক জুটি! দলের বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জুটি গড়লেন মুমিনুল হক আর মেহেদী হাসান। না, উইকেটে টিকে থেকে নয়। বরং
রোববার (১২ জানুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। এরই মধ্যে ৬৪ জেলার মুসল্লিরা ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মোনাজাতের উদ্দেশে। প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। রোববার ভোর চারটা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত এবং কালীগঞ্জের পূবাইল মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত রাস্তার পাশে যে সকল লিংক রোড আছে তা বন্ধ থাকবে। এদিকে
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার হুঁশিয়ারী দিয়েছেন, কৃষকের ধান ক্রয়ে কোন দুর্নীতি সহ্য করা হবে না। শনিবার (১১ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আমন ধান সংগ্রহের বিষয়ে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারী দেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী যে বেতন দেন তা দিয়ে সংসার চালানো সম্ভব, বাইরে হাত পাতার প্রয়োজন পরে না। যেহেতু হাত পাতার প্রয়োজন পরে না, তাই দুর্নীতিকেও প্রশ্রয় দিব না।
ত্রিপলির চলমান যুদ্ধের মধ্যেও লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার ও বিভিন্ন কল্যাণমূলক সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ দূতাবাস সব প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে দূতাবাসের আশপাশ এলাকার যুদ্ধ ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করায় সেবাপ্রত্যাশী প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দূতাবাস উদ্বিগ্ন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে লিবিয়ায় বসবাসরত অভিবাসীদের ডিজিটাল পাসপোর্ট রি-ইস্যু, পাসপোর্ট ডেলিভারি, আউটপাস ইস্যু, দেশে ছুটিতে গমনের প্রত্যায়নপত্র, পাসপার্ট হারিয়ে গেলে
আগে এক ম্যাচে রান করলে পরে আরও কয়েক ম্যাচে খুঁজে পাওয়া যেত না লিটন দাসকে। আগ্রাসী ব্যাটিংয়ে চার-ছয়ে নান্দনিক শুরু পেতেন বটে, কিন্তু বেশিরভাগ সময়ই তা টানতে না পারার ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতেন তিনি। এবার বিপিএলে লিটনকে দেখা যাচ্ছে অন্যরূপে। দারুণ ধারাবাহিকতায় রান পাচ্ছেন, স্ট্রাইকরেটও থাকছে ১৪০ ছুঁইছুঁই। টুর্নামেন্টে ছাড়িয়ে গেছেন চারশো রান। এসেছে পরিণত চিন্তা, এমন বদলের জন্য বিয়ে
যুক্তরাষ্ট্রের হঠকারী সিদ্ধান্তে ইরানি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের জেরে ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের মতো ‘মানবীয় ভুল’ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, ‘আমাদের জনগণ, নিহতদের পরিবার ও অন্যান্য আক্রান্ত দেশগুলোর কাছে আমরা অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী ও গভীর শোক প্রকাশ করছি।’ প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিমান বিধ্বস্তের বিপর্যয়কর ভুলে ইসলামি প্রজাতন্ত্র ইরান গভীরভাবে অনুতপ্ত। শনিবার (১১ জানুয়ারি) এক টুইটবার্তায় তিনি বলেন, সশস্ত্র
কাশ্মিরি মেডিক্যাল শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে না বাংলাদেশ বলে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ এশিয়ান মনিটর। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রবেশ করার ভিসা পেতে ব্যর্থ হওয়ায় প্রায় ৩৫০ কাশ্মিরি মেডিক্যাল শিক্ষার্থী প্রায় এক মাস ধরে দিল্লি, কোলকাতা, গৌহাটি ও আগরতলায় আটকা পড়ে আছে। ভারতের অন্যান্য রাজ্যের শিক্ষার্থীরা কোনো সমস্যা ছাড়াই ভিসা পাচ্ছে। বাংলাদেশে মেডিক্যাল শিক্ষার জন্য ছাত্রদের পাঠানোর কাজে জড়িতরা বলছে, ভিসা পেতে
উত্তেজনা চলছে উপসাগরীয় অঞ্চলে। এরইমধ্যে মার্কিন যুদ্ধজাহাজের দিকে ‘তেড়ে এসেছে’ রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। অভিযোগ উঠেছে, ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে এসেছিল রুশ যুদ্ধজাহাজটি। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) উত্তর আরব সাগরে এ ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার যুদ্ধজাহাজটি মার্কিন জাহাজ থেকে দেওয়া সতর্কবার্তাকে ইচ্ছা করে এড়িয়ে গেছে। যুদ্ধজাহাজটি খুব দ্রুত এবং আক্রমণাত্মকভাবে মার্কিন যুদ্ধজাহাজ ফারাগাটের দিকে তেড়ে আসে। এর মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি
ঠিক যেন বিশালাকার একটা নৌকা। যেন হাজার হাজার যাত্রী নিয়ে এখনই রওনা দেবে। তার পেটের মধ্যে রয়েছে আস্ত একটা সবুজ ক্রিকেট মাঠ। নৌকায় চড়ে সেই মাঠে হবে দুই দেশের ব্যাট-যুদ্ধ। তবে এ নৌকা জলে ভাসবে না। শহরের মাঝে এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে এটা একটা ক্রিকেট স্টেডিয়াম। এর নাম শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটের