
প্রকাশ: ৪ মার্চ ২০২০, ১৭:৬

একটি তুর্কি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরীয় সেনারা। ঘটনাটি ঘটেছে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকেব শহরের কাছে।আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার ইদলিবে থাকা আসাদ বাহিনীর ৩২৭ সেনা সদস্যকে হত্যার দাবি করে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার এক ঘণ্টা পরই এমন দাবি করেছে সিরীয় সেনারা। এর আগে রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে তুরস্ক।মঙ্গলবার দেশটির সরকারি বাহিনীর বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ সংস্থা ইরান প্রেস জানিয়েছে, শহরের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়।

এ ছাড়া এ হামলায় কয়েক ডজন সেনা আহত হয়। এ প্রতিশোধ নিতেই আঙ্কারা গত রোববার সিরিয়ার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনার ঘোষণা দেয়।প্রসঙ্গত, সিরিয়ার এম-ফোর এবং এম-ফাইভ দুই মহাসড়কের মাঝে অবস্থিত সারাকেব শহরটি। এম-ফাইভ মহাসড়কটি দক্ষিণে জর্দান সীমান্ত থেকে শুরু হয়েছে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর পর্যন্ত চলে গেছে। যে কারণে শহরটি আলাদা গুরুত্ব বহন করে।