
প্রকাশ: ৪ মার্চ ২০২০, ২২:২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
"বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন" বিষয় নিয়ে "খ" ক্যাটাগরিতে ৪০০ হতে ৫০০ শব্দের রচনা ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্ব হস্তে লিখে জমা দিতে হবে। "আমাদের স্বাধীনতা ও বঙ্গবন্ধু" বিষয় নিয়ে "গ" ক্যাটাগরিতে ৭০০ হতে ১০০০ শব্দের রচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব হস্তে লিখে জমা দিতে হবে। আগামী ১৪ই মার্চ পর্যন্ত এ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক রচনা স্ব হস্তে লিখে তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসে জমা দিতে পারবে বলে জানা যায়।
