
প্রকাশ: ৪ মার্চ ২০২০, ২১:৫০
তেলাপিয়া মাছ থেকে নতুন একটি বিশেষ ধরনের ভাইরাস ছড়াচ্ছে। ভাইরাসটির নাম ‘তেলাপিয়া লেক’। দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা-এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এটি। সম্প্রতি এই রোগের ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করে বিশেষ সতর্কতা জারি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
এ ধরনের ভাইরাসে আক্রান্ত তেলাপিয়া মাছের গায়ে ফোসকা পড়বে, এরা খাবার কম খাবে। তবে এমন কোনো মাছ দেশের খামারে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদফতরের বিজ্ঞানীরা।
