
প্রকাশ: ৪ মার্চ ২০২০, ২১:১৫
দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী এলাকায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গাড়ি বহরের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজন আহত হয়েছেন।
এ সময় জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, সাবেক মেয়র তালুকদার বেলাল, আহমাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উদয়পুর ইউপির সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী ও গাড়ি চালক সাইফুর আহত হন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব