যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, নিহতরা সকলেই ওয়াশিংটন অঙ্গরাজ্যের এবং বেশিরভাগই একই নার্সিংহোমে ভর্তি ছিলেন।নিহতদের ৮ জন সিয়াটল কেন্দ্রিক কিং কাউন্ট্রির এবং ১ জন পার্শ্ববর্তী স্নোহোমিস কাউন্ট্রির। দেশব্যাপী ১০০ বেশি করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে, আক্রান্তরা পূর্ব ও পশ্চিম উপকূল এবং মধ্য পশ্চিমাঞ্চলের।সিয়াটলের উপকন্ঠে লাইফ কেয়ার সেন্টার নার্সিং হোম ও পুনর্বাসন কেন্দ্রে আক্রান্তদের রাখা হয়েছে,পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কেন্দ্রটিতে আক্রান্তদের পরিবারের সদস্যদের পরিদর্শন এবং নতুন ভর্তি নিষিদ্ধ করা হয়েছে।
সিয়াটল হারবরভিউ মেডিকেল সেন্টারে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালের এক মুখপাত্র সুজান গ্রেগ বলেন, নিহত ব্যক্তির সংস্পর্শে আসা সেবাকর্মীদের শনাক্ত করা হচ্ছে।গত ডিসেম্বরে চীনে প্রথম এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে, এতে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৩২০২ জনের মৃত্যু হয়েছে। ৭০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।