
প্রকাশ: ৪ মার্চ ২০২০, ১৬:৪৫

স্বামী পোশাক কিনে না দেয়ায় মেয়েকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। এ ঘটনায় মহল্লায় নেমে এসেছে শোকের ছায়া। অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মা বলছেন, মেয়েকে হত্যার কোনো ইচ্ছা তার ছিল না, আর পুলিশ ধোঁয়াশায় ভরা ঘটনা থেকে আসল সত্যি উতঘাটনের চেষ্টা চালাচ্ছে।আলিগড় পুলিশ সূত্রে খবর, চার বছর পিঙ্কি শর্মার বিয়ে হয় রাহুলের সঙ্গে। তাদের দুই সন্তান।
তিন বছরের ছেলে আর ছয় মাসের মেয়ে। রাহুল পেশায় কারখানার কর্মী। আচমকাই কারখানা লকআউট হয়ে গেলে স্ত্রী-মেয়ে নিয়ে বিপদে পড়ে যান তিনি। সেই অবস্থা দেখেও দোলের পোশাকের জন্য জেদাজেদি করতে থাকে পিঙ্কি। পোশাক দিতে পারবে না শুনেই মেয়ে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে পাথরের ওপর আছাড় মারে। খুদে শিশুটি মারা যায়।
