এর আগে গত বছরের ৭ ডিসেম্বরে ১০টি কুকুর উপহার দিয়েছিলো ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (৪ মার্চ) কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল ক্যাম্প থেকে কুকুরগুলো হস্তান্তর করেন।
লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান কুকুরগুলো গ্রহণ করে বলেন, "এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী সনাক্ত করতে সক্ষম।"বেনাপোল আইসিপি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ সকাল সাড়ে ১১টায় পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বেনাপোল দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। দ্বিতীয় চালানের ১০টি কুকুর আজ বাংলাদেশে আসলো।এর আগে গত বছরের ৭ ডিসেম্বরে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিলো ভারত।