অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন তরুণ টাইগার ক্যাপ্টেন আকবর আলীর বাবা-মা। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীর বাবা ও মা। তারা আশা প্রকাশ করেন এই দলের খেলোয়াড়রা বাংলাদেশকে আরও সাফল্য এনে দেবে। অধিনায়ক আকবর আলীর বাবা মোহাম্মদ মোস্তফা জানান, বিসিবি থেকে তাকে আগেই বলা হয়েছিলো ছেলেকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসার
খেলায় হার-জিত থাকবেই, তাই বলে মারতে যাওয়া! নি:সন্দেহে বিষয়টা কারো ভালো লাগার কথা না। তবে রোববার (৯ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে এমনি অখেলোয়াড়সুলভ আচরণ করলেন ভারতের যুব ক্রিকেটাররা। ঘটনাটি ম্যাচের পরের। বাংলাদেশ যখন জয়োল্লাস করছে তখন এক পাশ থেকে চেয়ে চেয়ে দেখছে ভারত। তবে উল্লাস থামিয়ে এক পর্যায়ে আকবর-শামিমরা করমর্দন করতে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে। তখনই শুরু
হাজার মাইল দূরে থেকে দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে লড়াই করছেন আকবর আলী। পাহাড় সমান দায়িত্ব তার কাঁধে। এদিক ওদিক খেয়াল করার সময় তার নেই। একটাই সংকল্প- বিশ্বকাপ জিততে হবে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে ১৮ জানুয়ারি। ২১ জানুয়ারি স্কটল্যান্ডকে উড়িয়ে দেয় আকবরের দল। টানা দুই জয়ে দল যখন উৎফুল্ল। ঠিক তখন দেশ থেকে বড়
বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ের পেছনে অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ের ভূমিকা দারুণভাবে প্রশংসিত হচ্ছে। মাঠের বাইরে দাঁড়িয়ে পুরোটা সময় দলকে উজ্জীবিত করে গেছেন। সমর্থকদের মতো চিৎকার করেছেন। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ফিল্ডিং ও ফিটনেস প্রশংসা কুড়িয়েছে। বিশ্বকাপ জিতে দল প্রমাণ করেছে স্টোনিয়ের কোচিং সফল। এটি যে তারই দায়িত্ব ছিলো। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অবশ্য ক্রিকেটারদের জয়ের কৃতিত্বে কোনো ভাগ নেননি।
গত কয়েকদিন ধরে অনেকটা চুপিসারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে পড়ে থাকা পুরনো মালবাহী ট্রেনের বগি। এখানে প্রায় এক যুগ পড়েছিল ৯টি পুরনো মালবাহী ট্রেনের বগি। এগুলো এভাবে নিয়ে যেতে দেখে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বগিগুলো সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। কিনেছে স্বপ্নিল এসোসিয়েশন নামে চট্রগ্রামের একটি প্রতিষ্ঠান। বগিগুলো কেটে টুকরো করে ট্রাকযোগে গন্তব্যে নিয়ে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের পর একে একে যখন প্রেজেন্টার ক্যাপ্টেনদেরকে অনুভুতি ব্যক্ত করার আহবান জানান তখন ভারতের ক্যাপ্টেন প্রিয়ম গর্গ হিন্দিতে কথা বলেন। আর একজন দোভাষী তার কথা ইংরেজিতে অনুবাদ করে দর্শকদের উদ্দেশে শোনান। অন্যদিকে, বাংলাদেশে দলেন ক্যাপ্টেন আকবর আলী সাবলীলভাবেই ইংরেজিতে তার বক্তব্য রাখেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। যেকোনো ধরনের ক্রিকেটে
রিয়া বা লোক দেখানো যে কোনো আমলই কবিরা গোনাহের অন্তর্ভূক্ত। এ গোনাহ থেকে বেঁচে থাকতে কুরআন সুন্নায় সতর্ক করা হয়েছে। কেননা মানুষকে দেখানোর নিয়তে করা যে কোনো আমল বা ইবাদতই আল্লাহ তাআলা কবুল করেন না। মুনাফেকি, কুফর, শিরক, অহংকারের মতো লোক দেখানো ইবাদতও কবিরা গোনাহের অন্তর্ভূক্ত। সে কারণে কুরআন-সুন্নায় লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকতে কঠোর দিক নির্দেশনা দেয়া হয়েছে। প্রশংসা কিংবা
Hello the world in bangladesh
sdf sdf sdf s fsd
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের পর একে একে যখন প্রেজেন্টার ক্যাপ্টেনদেরকে অনুভুতি ব্যক্ত করার আহবান জানান তখন ভারতের ক্যাপ্টেন প্রিয়ম গর্গ হিন্দিতে কথা বলেন। আর একজন দোভাষী তার কথা ইংরেজিতে অনুবাদ করে দর্শকদের উদ্দেশে শোনান।অন্যদিকে, বাংলাদেশে দলেন ক্যাপ্টেন আকবর আলী সাবলীলভাবেই ইংরেজিতে তার বক্তব্য রাখেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। যেকোনো ধরনের ক্রিকেটে
গত কয়েকদিন ধরে অনেকটা চুপিসারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে পড়ে থাকা পুরনো মালবাহী ট্রেনের বগি।এখানে প্রায় এক যুগ পড়েছিল ৯টি পুরনো মালবাহী ট্রেনের বগি। এগুলো এভাবে নিয়ে যেতে দেখে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, বগিগুলো সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে। কিনেছে স্বপ্নিল এসোসিয়েশন নামে চট্রগ্রামের একটি প্রতিষ্ঠান। বগিগুলো কেটে টুকরো করে ট্রাকযোগে গন্তব্যে নিয়ে যাচ্ছে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।মুজিববর্ষের প্রাক্কালে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে
ক্ষণে ক্ষণে বাঁক পরিবর্তন। পেন্ডুলামের মত দুলতে দুলতে থাকা ম্যাচটিতে স্নায়ুর চাপ বাড়ছিল মুহূর্তে মুহূর্তে। উদ্বোধনী জুটিতে ৫০ ওঠার পর যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে জয় সম্ভব- এটাই ছিল যেন দুঃস্বপ্ন। অবশেষে চরম অনিশ্চয়তার ম্যাচটিকে সম্ভবে পরিণত করলেন অধিনায়ক আকবর আলির অসাধারণ ব্যাটিং।সত্যিকার একটি ফাইনাল ম্যাচ উপভোগ করলো পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কের সমর্থকরা। ক্ষণে ক্ষণে রঙ বদলানোর ম্যাচটিতে সব
আন্তর্জাতিক রুটে চলাচলের জন্য সমুদ্রগামী ছয়টি বড় জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ওই ছয়টি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার, দুইটি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার (ডিজেল পরিবহন উপযোগী) এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার (কয়লা পরিবহন উপযোগী)। এ ছাড়া সমুদ্রগামী আরও ৪টি নতুন সেলুলার কন্টেইনার জাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। রোববার জাতীয় সংসদে
দুর্নীতির মামলার দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারায় লজ্জিত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিশ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশ দলীয় জোটের আয়োজিত এক সমাবেশে বিএনপিনেতা একথা বলেন। নজরুল বলেন, ‘আমাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের
মোবাইল ব্যাংকিং গ্রাহকদের সব লেনদেনের তথ্য নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিজেদের গ্রাহকদের তথ্য ও সব লেনদেনের তথ্য এখন থেকে দুদকের কর্মকর্তাকে নিয়মিত জানাবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানিগুলো। রবিবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে। সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোর কাছে ওই সার্কুলারটি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠান তাদের
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে সিঙ্গাপুরে আক্রান্তদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে প্রথমবারের মতো কোনও বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর এলো। রোববার সিঙ্গাপুরে নতুন করে আরও তিনজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। নতুন করে আক্রান্ত তিনজন চীন সফর করেননি
জাসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দুর্নীতিবাজ প্রশাসন, রাজনীতিবিদ ও অসৎ ব্যবসায়ীদের ভাবটা এমন- তাদের কিছুই করতে পারবে না সরকার। যেমনটি মনে করেছিল যুদ্ধাপরাধী নিজামী ও সাকা চৌধুরীরা। কিন্তু তাদের শাস্তি হওয়ায় দম্ভ ভেঙে গেছে। তাই এমপি হোক আর মন্ত্রী হোক চুরি করলে কারাগারে পাঠাতে হবে। রবিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর জেলা জাসদের সম্মেলনে
ক্ষতিগ্রস্ত বাজারকে শক্তিশালীসহ সম্প্রসারণ করতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংককে পুঁজিবাজারে আনা হচ্ছে। ব্যাংকগুলো হচ্ছে- রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), অগ্রণী ও সোনালী ব্যাংক। বর্তমান রূপালী ব্যাংক তালিকাভুক্ত আছে। তবে এর শেয়ার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি থাকবে। এ সব কার্যক্রম সমন্বয় করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
যেসব জিনিসের ব্যবহার আমাদের জীবনযাপনের সঙ্গে একাকার হয়ে গেছে সেসবের অন্যতম মোবাইল ফোন ও কম্পিউটার। আমাদের অজান্তেই এসব জিনিস থেকে হতে পারে ভাইরাল ইনফেকশন। এমননিতেও ঋতু পরিবর্তনের সঙ্গে বিভিন্ন রোগবালাই দেখা দেয়। যেমন শীত ঋতুতে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়ে থাকে। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে ভাইরাল ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায়। ভাইরাল
অধিনায়ক আকবর আলী ও পারভেজ হোসেন ইমনের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের কোটি কোটি সমর্থক। এই দুই তরুণের ব্যাটে বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ৮৫ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। এরপর দায়িত্বশীল ব্যাটিং করে দলকে চাপ মুক্ত করার পাশাপশি জরে স্বপ্ন দেখান আকবর। তাকে সঙ্গ দেন রিটায়ার্ডহার্ট হয়ে সাজঘরে ফিরে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরা ওপেনার পারভেজ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের দেয়া ১৭৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। টাইগার যুবারা দারুণ শুরু করলেও পরবর্তীতে তিনটি উইকেট হারিয়ে ফেলেছে। এই প্রতিবেদন লেখা পযন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। দলীয় ৫০ রানে ছক্কা হাঁকাতে গিয়ে মিড-উইকেটে কার্তিকের হাতে ক্যাচ হয়েছেন তানজিদ। তার সংগ্রহ ১৭ রান। সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান ফিরেছেন ব্যক্তিগত ৮
ঋন না নিয়েও ঋনি হয়ে পড়েছে কালীগঞ্জের ২০টি পরিবার। এ সব পরিবারের সদস্যরা কেও ২২ বছর আগে, কেও ১২ বছর আগে মৃত্যু বরণ করলেও তাদের নামে ঋন তুলে ৬ লাখ টাকা পকেটস্থ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসের আব্দুল হামিদ। তথ্য নিয়ে জানা গেছে, কালীগঞ্জের আজগার আলীর পিতা আনোয়ার হোসেন ট্রেন দূর্ঘটনায় মারা গেছেন ১২ বছর আগে। সেই মৃত ব্যক্তির
কক্সবাজার-সড়কের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৯ লক্ষ ৪৫ হাজার টাকা। আটককৃতরা হলো-উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত নুর আলীর পুত্র মোঃ শাহ আলম (৩০) ও টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের সুলতান আহম্মদের পুত্র মোঃ হাছন (২৫)।শনিবার রাতে র্যাব-১৫ এর একটি টীম এই অভিযান পরিচালনা করে। রবিবার