
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ২০:৪

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়ছে বিশ্ব। এই ভাইরাস রুখতে সোমবার সহযোগীতা কর্মসূচি চালু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কর্মসূচি উদ্বোধনের সময় নিজের সাত মাসের বেতন দান করার ঘোষনা দেন তিনি। খবর আনাদুলু এজেন্সির।রাষ্ট্রীয় ভাষণে এরদোয়ান বলেন, ব্যক্তিগতভাবে আমি আমার সাত মাসের বেতন দান করে এই কর্মসূচি চালু করছি।তিনি জানান, সরকারের মন্ত্রিসভার সদস্য এবং আইন প্রণেতারা এই কর্মসূচিতে প্রায় ছয় কোটি ৭৫ লাখ টাকা (৫২ লাখ তুর্কি লিরা) দান করেছেন।

ইনিউজ ৭১/ জি.হা