
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৯:৫০
করোনাভাইরাসের সংক্রমণের দিনগুলোতে সবাইকে ঘরে থেকে পরিবারকে সময় দেয়ার অনুরোধ জানিয়েছেন প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্ত হয়ে সম্প্রতি সুস্থ জীবনে ফেরা তরুণ ফয়সাল শেখ।মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী ওই তরুণের সাথে কথা বলেন।করোনা থেকে মুক্ত হওয়া জার্মানিফেরত ফয়সাল বলেন, আমি জার্মানিতে পড়াশোনা করছি। আমার পরিবারের সাথে ছুটি কাটানোর জন্য গত ১ মার্চ দেশে ফিরি। এখানে আসার ১০ দিন পর আমার খুব খারাপ লাগে, শরীরে করোনার উপসর্গ দেখা যায়। তখন আমার ও আমার পরিবারের সবার নিরাপত্তার জন্য আমি নিজেই আইইডিসিআরের সাথে যোগাযোগ করি টেস্ট করানোর জন্য।

