
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৫:৩৭

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭১২ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৫ হাজার ৬০৬ জন।বর্তমানে বিশ্বের দুইশোর অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্তের দিকে দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটিতে এ পর্যন্ত মোট এক লাখ ৬৪ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ১৬৪ জন। সুস্থ হয়েছেন মাত্র ৫ হাজার ৬ জন।
