
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৫:৪০

উহানে প্রাদুর্ভাব শুরু হলেও ইতালি আর স্পেন যেমন করোনায় মৃত্যুর দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে, তেমনি যুক্তরাষ্ট্রে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত একদিনে নতুন করে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৯৫৩ জনের।আক্রান্তের দিক দিয়ে অন্যান্য দেশকে ছাপিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৬৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যে।
