
প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৫:৫৯

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। একই সঙ্গে বাড়ছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা। এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট ২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নিউইয়র্কে ২১ জন। অন্য দুজন হলেন মিশিগান ও নিউজার্সিতে।গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিয়েছে ৮ বাংলাদেশির প্রাণ। কমিউনিটিতে আরও অনেক প্রবাসী করোনায় আক্রান্ত রয়েছে।এদিকে দেশটিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব ও ফেডারেল করোনাভাইরাস গাইডলাইনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
