করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সবশ্রেণির মানুষদের সহযোগিতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেব। বৃহস্পতিবার শুরু হওয়া ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে এই ভিডিও কনফারেন্স হচ্ছে।গণভবন থেকে সকাল ১০টায় কনফারেন্স শুরু হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাসে তারাবি নামাজ ঘরে বসে পরার আহবান করেছেন। এসময় তিনি বলেন, ঘরে থাকার কারনে প্রার্থনা করার বেশি সুযোগ তৈরি হয়েছে। এসময় সবাইকে বেশি বেশি প্রার্থনা করার আহবান জানান। আজ (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে দেশের সার্বিক বিষয়ে আলোচনা করার সময় এসব কথা বলেন। এসময় সরকার প্রধান সবাইকে একসাথে
করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ঢাকা বিভাগের ৯ জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু করেন তিনি। ভিডিও বার্তায় কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও
করোনায় মৃতের সংখ্যা নিয়ে চীন মিথ্যা বলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি দাবি করেন। এসময় ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে দেয়া হবে। এ নিয়ে আজ বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে আবার পূর্বের জায়গায় নিয়ে যেতে চাই।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কানাডায় এক হাজার ১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ২৮ হাজার তিনশ ৮০ জন। জানা গেছে, ফরাসি ভাষাভাষিদের রাজ্য কুইবেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত চারশ ৮৭ জনের প্রাণহানি ঘটেছে। সেই রাজ্যেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে অন্তারিও রাজ্যে গতকাল মারা গেছে ৫১ জন এবং তার আগের
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে মারা যাওয়া আলী আক্কাসের (৪৫) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনায় মারা যাওয়া আলী আক্কাস পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই ইউনিয়নের মৃত আব্দুল গোফরানের ছেলে। এ ঘটনায় তার বাড়িসহ ওই গ্রামের ২২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, গত ১২
প্রায় ২১ লাখ ছুঁইছুঁই বিশ্বজুড়ে কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্তের সংখ্যা। মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬০৩ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ১৭১ জন। অবস্থা আশঙ্কাজনক ৫১ হাজারের বেশি। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ আপডেট অনুযায়ী (বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা) এ পর্যন্ত করোনায় বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৮৩ হাজার ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার
ইসলামে আমানত রক্ষার প্রতি যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনই যে আমানত রক্ষা করে না, মানুষের সঙ্গে প্রতারণা করে, অপরের হক আত্মসাৎ করে, তার জন্যও ঘোষণা করা হয়েছে মারাত্মক ও কঠিন শাস্তির কথা। প্রিয় নবী (সা.) ছোটবেলা থেকেই আমানতদার ছিলেন। ইহুদি আর খৃষ্টান নেই, সব মতবাদের লোকেরাই তাকে বিশ্বাস করত এবং তার কাছে অতি মূল্যবান আসবাবপত্র গচ্ছিত রাখত। নবীজির এমন বিশ্বস্ততার কারণেই সবাই
করোনাভাইরাসের কারণে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি লকডাউন করা হয়েছে। সেখানকার চারজনের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় টিভি চ্যানেলটি আজ (বুধবার) রাতে লকডাউন করা হয়। তবে এর সম্প্রচার চলবে। সেখানে ১৫ জন কাজ করবেন। তারা ১৪ দিন সেখানেই অবস্থান করবেন। এরপর আরেকটি দল ১৪ দিন পর সেখানে ঢুকবেন। জানা যায়, বুধবার সেখানে কর্মরত একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, দুজন প্রডিউসারের শরীরে
সৌদি আরবের কারাগারে থাকা ২৩৪ জনসহ ৩৬৬ বাংলাদেশিকে নিয়ে রাতে ঢাকায় আসছে একটি বিশেষ ফ্লাইট। বুধবার রাত সোয়া ৯টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটির। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, দেশে ফেরার অপেক্ষায় থাকা ওই ২৩৪ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের কারাগারে ডিটেনশনে ছিলেন। এছাড়া বাকি ১৩২ জন ওমরা হজ করতে গিয়ে আটকা পড়েছিলেন। তিনি বলেন, গত ৯
মহামারী করোনায় প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতালি ও চীনের পরে সবচেয়ে বেশি কাবু হয়েছে ইরান। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চলেছে। ইসলামিক রেভুলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) এক কমান্ডার বুধবার (১৫ এপ্রিল) এক অনুষ্ঠানে একটি নতুন করোনা পরীক্ষার মেশিন উন্মোচন করেছেন। এই মেশিন দিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যে শনাক্ত করা যাবে করোনা ভাইরাস। মেজর জেনারেল
নারায়ণগঞ্জে মহামারি করোনার ছোবলে একের পর এক ঝরছে প্রাণ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে করে নারায়ণগঞ্জবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫০ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২১৪ জন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় শিল্পী বীনা মজুমদার। করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। করোনায় তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা। বীনা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করতেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা উপসর্গ জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ও বুধবার দেশের বিভিন্ন স্থানে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩০ মার্চ থেকে করোনা উপসর্গে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। গাজীপুরে বার্ধক্যজনিত কারণে এক নারীর মৃত্যু হলেও করোনা আক্রান্ত সন্দেহে তার লাশ গ্রহণ করেনি পরিবার। পরে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের
দুটি নম্বরে প্রতিদিন নিয়মিত ফোন করে বাংলাদেশে কথা বলতেন বঙ্গবন্ধুর হত্যাকারী ক্যাপ্টেন (বহিষ্কৃত) আব্দুল মাজেদ। নম্বর দুটি হল +৮৮০১৫৫২৩৮৭৯১৩ এবং +৮৮০১৭১১১৮৬২৩৯। সম্ভবত এই ফোনালাপই কাল হয়ে দাঁড়াল তাঁর জীবনে, এমনটাই বলা হয়েছে পশ্চিম বঙ্গের সংবাদমাধ্যম বর্তমানের প্রতিবেদনে। ১১ এপ্রিল শনিবার রাতে বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সোমবার কলকাতার বর্তমান পত্রিকা ‘ঘাতকের ডেরা’ শীর্ষক তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ শুরু করে। বুধবার
দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত এর আগে আক্রান্ত ছিলেন ৫৪ জন। এ নিয়ে ৬৫ জন চিকিৎসক আক্রান্ত হলেন। বুধবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সাধারণ সম্পাদক নিরূপম দাশ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত একজন চিকিৎসক মারা গেছেন। বর্তমানে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে
টিম চৌরঙ্গী এখন মানবতার পুত্রদের নাম। অনাহার ও বীনা চিকিৎসায় থাকবে না আমার প্রতিবেশী এই শ্লোগানে অনুপ্রেরণীত হয়ে প্রতিবেশীদের দ্বারে দ্বারে খাবার আর ঔষধ পৌঁছে দিচ্ছে টিম চৌরঙ্গী। ১৫-০৪-২০২০ তারিখে বিতরণ হয়েছে ১০০ টি সর্বোমোট বিতরন সম্পন্ন হয়েছে ৩৭৮ টি। আজকের ১০০ টি ত্রান সামগ্রী বিতরণ তালিকা ফকির পাড়া ভালুকা ১. কামাল ২. জামাল ৩. হেলাল ৪. কাবিলের মা ৫. বারিক ৬. তোফাজ্জল ৭. আরিফুলে চাচী ৮. ওয়াহেদ ৯. খালেক ১০.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জনগণ ও দেশের অর্থনীতিকে করোনাভাইরাস মহামারি সৃষ্ট সংকট থেকে বাঁচাতে প্রায় এক লাখ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছি। এটা শুধু আজকের জন্য নয়, আমাদের এখনকার যে সমস্যা সেটা সমাধান করা এবং আগামী ৩ অর্থবছর পর্যন্ত যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা। যাতে এই
পিরোজপুরের ইন্দুরকানীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্বর্না গোলদার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বর্না উপজেলার রেখাখালী গ্রামের সুভাষ গোলদারের মেয়ে এবং ইন্দুরকানী সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার
পটুয়াখালীর বাউফল কেশবপুর ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যের বাড়িতে সরকারি বরাদ্দের চাউল রাখার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার কেশবপুর ইউনিয়নে এঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দিন খান লাভলু জানান, করোনা উপলক্ষ্যে প্রাপ্ত জিআর তহবিলের ৪ মেট্টিকটন চাউল তালিকা মোতাবেক বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনা
করোনা সন্দেহে টাঙ্গাইলের সখীপুরে বনের ভেতর সন্তানদের রেখে যাওয়া সেই মা করোনায় আক্রান্ত নন। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের বরাত দিয়ে ডা.শাহিনুর আলম জানান, বনের ভেতর থেকে উদ্ধার করা নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়নি। ওই নারীকে কয়েকদিন পর আবারও পরীক্ষা
ভোলার তজুমদ্দিনে করোনা ভাইরাস দূর্যোগের কারণে কর্মহীন হয়ে পরা প্রায় অর্ধশত নরসুন্দর (শীল) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার বিকালে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ করেন। এ সময় এমপি শাওন বলেন, খুজে খুজে সকল পেশাজীবি মানুষের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। বিশ্ব ব্যাপী এই মহামারীতে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের নতুন বাজারের ব্যবসায়ীর দোকানঘর থেকে ৯ বস্তা সরকারি চাউল জব্দ করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। বুধবার সকাল ১১ টার দিকে ইউএনও থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মো. ছেলামতকে তাঁর দোকান থেকে চালসহ আটক করেন। ছেলামত ওই চাল বোরহানউদ্দিন পৌর শহরের চালের ডিলার আ. মান্নানের কাছ থেকে কিনেছে বলে দাবি করে। আ. মান্নান
শুরুতেই বলি, সাংবাদিকদের জন্য প্রণোদনা নয়, চাকরির নিশ্চয়তা দিন। কারণ প্রণোদনার ভার সাংবাদিকরা সহ্য করতে পারবেনা। প্রণোদনা অনেক ভারি। পুরো লেখার মাঝে লিখেছি বিস্তারিিত। তাই বলি প্রণোদনা নয়, চাকরির নিশ্চয়তা দিন। এই নিবেদন রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার কাছে। এই নিবেদন রাষ্ট্রের মুল চালিকা যিনি, তার কাছে। মহামারী অদৃশ্য করোনা ভাইরাসের প্রভাবে তটস্থ পুরো পৃথিবী। বাংলাদেশেও এই ভাইরাস হানা দিয়েছে। গত ৮ মার্চ