
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৩:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার জনগণ ও দেশের অর্থনীতিকে করোনাভাইরাস মহামারি সৃষ্ট সংকট থেকে বাঁচাতে প্রায় এক লাখ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছি। এটা শুধু আজকের জন্য নয়, আমাদের এখনকার যে সমস্যা সেটা সমাধান করা এবং আগামী ৩ অর্থবছর পর্যন্ত যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা। যাতে এই করোনাভাইরাসের সময়টা পার করে আপনারা আপনাদের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু আবার চালাতে পারেন। যেটা সব শ্রেণির মানুষ পাবে।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন এবং ভাষণ দেন। তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস পিএমও-তে প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন।
