বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

দেশে করোনার উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৪:৪৬

শেয়ার করুনঃ
দেশে করোনার উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা উপসর্গ জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ও বুধবার দেশের বিভিন্ন স্থানে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩০ মার্চ থেকে করোনা উপসর্গে ১৪৫ জনের মৃত্যু হয়েছে।

গাজীপুরে বার্ধক্যজনিত কারণে এক নারীর মৃত্যু হলেও করোনা আক্রান্ত সন্দেহে তার লাশ গ্রহণ করেনি পরিবার। পরে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পদক্ষেপে ওই নারীর লাশ দাফন করা হয়।

কুমিল্লার দেবিদ্বারে শ্বাসকষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সংলগ্ন দোকানে পোলট্রি ফিডের ব্যবসা করতেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে ফাতেমা জানান, ওই কলেজছাত্র দীর্ঘদিন অ্যাজমায় ভুগছিলেন। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু
মঙ্গলবার রাতে ফরিদপুরের নিজ বাড়িতে ভাঙ্গায় জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট ও রক্ত বমিতে শাহীন মাতুব্বর (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সম্প্রতি ওই তরুণ ঢাকা থেকে বাড়িতে আসে। ঢাকার মিরপুরে তিনি ফুসকা তৈরির একটি কারখানায় কাজ করতেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শ্বাসকষ্টে আসমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন জানান, রাত পৌনে ১০টার দিকে তাকে অক্সিজেন দেওয়া হয়। এর মিনিট পনেরো সময়ের মধ্যেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে।

বাংলাদেশে করোনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার শাহালম শিকদার (৭৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, মৃত শাহালম নারায়ণগঞ্জে হোসিয়ারির ব্যবসা করতেন। গত ২০ মার্চ তিনি লৌহজংয়ের কলমায় গ্রামের বাড়িতে আসেন। ৪-৫ দিন আগে থেকে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান শাহালম।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
লক্ষ্মীপুরের রামগঞ্জে মঙ্গলবার এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। তার কান ব্যথা ও অতিরিক্ত বমি ছিল। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্তা ডা. গুনুময় পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর বাজার এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর জানান, ওই নারী নারায়ণপুর বাজার একটি পাঁচতলা ভবনে ভাড়া থাকতেন। তিনি ১৫ দিন আগে নারায়ণগঞ্জে মেয়ের বাসা থেকে মতলবে ছেলের বাসায় আসেন। মঙ্গলবার মধ্যরাতে শ্বাসকষ্টে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের এক বিজ্ঞপ্তিতে জানান, কয়েকদিন ধরে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সোমবার থেকে তার ডায়রিয়া শুরু হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় এক রিকশাচালকের আকস্মিক মৃত্যুর পর করোন আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাশটি তিন ঘণ্টা রিকশার ওপর পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয় প্রশাসন লাশ উদ্ধার করে। পরে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পঞ্চাশোর্ধ ওই রিকশাচালকের বাড়ি সদর উপজেলার বারঘোরিয়া এলাকায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব
  

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত