যুক্তরাষ্টের মিশিগান আঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে মামলা করেছেন রিপাবলিকান দলের রিপ্রেজেনটেটিভ পল মিশেল। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় গভর্নর জরুরি অবস্থা জারি করায় সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে স্থানীয় সময় ৪ মে মামলাটি করা হয়। মামলায় মিশিগান অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক রবার্ট গর্ডনকেও আসামি করা হয়েছে। গত ২৯ এপ্রিল রাজ্যের আইনসভায় জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব করেন গভর্নর। এতে
দেশে করোনা সংক্রমণের শুরুতে আলোচনায় আসে সমাজসেবামূলক সংস্থা ‘বিদ্যানন্দ।' বিদ্যা বা শিক্ষা দিয়ে শুরু হলেও বিভিন্ন সময় সংগঠনটির সঙ্গে ধর্মীয় সংশ্লিষ্টতা খুঁজেছেন এক শ্রেণীর ইন্টারনেট ব্যবহারকারী। আর এ কারণেই প্রতিষ্ঠানের প্রধানের পদ থেকে কিশোর কুমার দাশ সরে গেলেন। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক বিষয় নিয়েই কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থাটি। এছাড়াও সংগঠনের এক টাকায় আহার নামের একটি প্রকল্পও বেশ পরিচিত। আজ মঙ্গলবার (৫
বিজ্ঞানীরা প্রথমবারের মতো সার্স-কোভ-২ ভাইরাসের বিস্তারিত কয়েকটি ছবি প্রকাশ করেছেন। এসব ছবিতে অন্ত্রের মধ্যে মারাত্মক ভাইরাসটি বহুগুণে বেড়ে যাওয়া দেখানো হয়েছে। ছবিগুলো যুক্তরাজ্যের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক গবেষকদের একটি দল ধারণ করেছে। অতি শক্তিশালী একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে এগুলো তোলা হয়েছে, যা মানবদেহের অন্ত্রের একটি কোষের মডেলের মধ্যে ভাইরাস কণাগুলো প্রদর্শন করেছে। ছবিগুলো ধারণ করার ক্ষেত্রে, গবেষকরা কোষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশব্যাপী চলমান লকডাউন খোলার ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। একই সাথে ঈদে শপিংমল-দোকানপাট বন্ধ রাখা হবে কি-না, সে ব্যাপারেও কমিটি সরকারকে পরামর্শ দেবে। দেশের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার। মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টেকনিক্যাল পরামর্শক কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের
বছর দশেক আগে ক্রিকেট ছাড়লেও কারণে অকারণে সবসময় আলোচনায় থেকেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে নানারকম মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। এবার নতুন একটি মন্তব্যের জন্য আলোচনায় এসেছেন এই কিংবদন্তি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কোচ হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। একটি অনুষ্ঠানে শোয়েবকে জিজ্ঞেস করা হয় ভারতের বোলিং কোচ হওয়ার সুযোগ পেলে তিনি কি করবেন? জবাবে হ্যাঁ-সূচক উত্তরই দিয়েছেন এই
সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে সুখবর জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদেল আলী। সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) দেয়া এক বিবৃতিতে ড. আবদেল আলী বলেছেন, মঙ্গলবার দেশটিতে ৯৫৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন; যা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ সুস্থের
মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি অবস্থার মেয়াদ আরও প্রায় একমাস বাড়াল জাপান সরকার। গত ৮ এপ্রিল প্রথমবারের মতো জাপানে একমাসের জরুরি অবস্থা জারি হয়; যার মেয়াদ শেষ হবে আগামীকাল ৬ মে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দেশব্যাপী জরুরি অবস্থার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান সরকার। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেন
কারোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের বিধিনিষেধ অমান্য করে ইফতার পার্টি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। তিনি ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মঙ্গলবার নগরের পতেঙ্গা থানার দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে এ আয়োজন করেন তিনি। এতে সামাজিক দূরুত্ব না মেনে শতাধিক লোক অংশ নেন। তবে তার অনুসারীদের দাবি, ইফতার মাহফিল নয়, ত্রাণ কমিটির সভা ছিল এটি।
দীর্ঘদিন লকডাউন থাকার পর ভারতে বিভিন্ন রাজ্যে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার থেকে কার্যকর হয়েছে বিশেষ সেই নির্দেশনা। দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকারও করোনাকালে মদ কেনার ওপর ৭০ শতাংশ ‘করোনা কর’ আরোপ করে এক নির্দেশনা জারি করেছে। মদের দোকান খোলার ওপর কেন্দ্রীয় নির্দেশনা জারির পর ভারতে মদ কিনতে দোকানে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। মানা হচ্ছে সামাজিক দূরত্ব। গতকাল দিল্লিতে ভিড়
বৈশ্বিক মহামারি করোনায় যেমন মানুষের প্রাণ যাচ্ছে, অনেকের চাকরিও যাচ্ছে। চাকরি হারিয়ে অনেকেই দিশেহারা। কারো আবার চাকরি টিকে থাকলেও কর্তন করা হচ্ছে বেতন। বেতন কমে যাওয়ার হতাশা থেকে এবার এক চাকরিজীবী ৩০ তলা ভবনের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, কানাডা থেকে ফেরার পর মুম্বাইয়ের এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নেন মণীশ লোডায়া নামের এক
বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে। তাদের একজন হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৮), মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা নারী বয়স (৬০)। আজ ৫ মে মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ দুই জনের রিপোর্ট পরেজটিভ
বৈশ্বিক বিপর্যয় করোনায় আজ বিপর্যস্ত পুরো বাংলাদেশ। করোনার আক্রমণে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জীবনযাত্রা অনেকটাই থমকে গেছে। নেই কোলাহল, চারিদিকে স্তব্ধতা। এর মাঝে দেশের এই ক্রান্তিলগ্নে অনেকেই কাজ করে যাচ্ছেন অবিশ্রান্তভাবে। তাদের মধ্যে “Mirpur Professional And Entrepreneur Club” অন্যতম। তারই ধারাবাহিকতায় ঢাকার বিভিন্ন এলাকায় যেমন- দক্ষিন বনশ্রী, বাসাবো, যাত্রাবারী সহ অন্যান্ন এলাকায় আজ ৫০০ ফুড ব্যাগ বিতরণ করেছেন। এ ব্যাপারে অগ্রণী
ব্রিটিশ বিজ্ঞানীরা মরণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নতুন একটি ওষুধ প্রস্তুত করেছেন। সাউথাম্পটন ইউনিভার্সিটি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ওপর প্রথম এই ওষুধের ট্রায়াল চালানো হয়েছে। এমনই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিসিরি প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের বায়ো-টেক কোম্পানি ‘সিনায়ারজেন’ করোনার এই ওষুধটি বানিয়েছে। ওষুধটিতে ইন্টারফেরন বিটা নামে এমন একটি প্রোটিন ব্যবহার করা হয়েছে ভাইরাসের সংক্রমণ হলে যা মানুষের দেহে উত্পন্ন করে। সিনায়ারজেনের প্রধান নির্বাহী
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক চলছে। আজ থেকে শুরু হলো মাগফিরাতের দশক। মাসব্যাপী সিয়াম সাধনার দ্বিতীয় ১০ দিনকে বলা হয় মাগফিরাতের দশক। অর্থাৎ ১১ থেকে ২০ রোজা পর্যন্ত মাগফিরাত, যার অর্থ ক্ষমা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'রমজানের প্রথম ১০ দিন রহমতের,দ্বিতীয় ১০ দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে মুক্তিলাভের।' (মিশকাত) এ মাসে যখন একজন রোজাদার সারা
নওগাঁয় পুলিশের দুই ওসি, ৩ ডাক্তার , ৫ স্বাস্থ্যকর্মীসহ ৩২ জন নতুন রোগী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৫০ জন সনাক্ত হয়েছেন। ওই ২সি নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের সংর্স্পশে এসেছিলেন আজ মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনজুর এ মোর্শেদ। শনাক্তরা হলেন: পত্নীতলা থানার ওসি এবং ওসি তদন্তসহ ২ জন,
সাভারে আরো ৮ জন পোশাক শ্রমিকের শরীরে করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। তিনি বলেন, গত সোমবার ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হলে ৮ জনের করোনা পজেটিভ এসেছে। ৮ জনই পোশাক শ্রমিক। তবে করোনা সনাক্ত ব্যাক্তিরা কোন এলাকার সে বিষয়টি এড়িয়ে যান তিনি। এছাড়া বিকেল ৪:২৫ মিনিটে নিজ ফেজবুক আইডি
টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২জনে। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইলে ইউনিয়নের চিনাখোলা গ্রামে মুন্সিগঞ্জ ফেরৎ এক এনজিও কর্মী ও আটিয়া ইউনিয়নের চালা-আটিয়া গ্রামের সাভার ফেরৎ ঠিকাদার এবং তার সংস্পর্শে তার স্ত্রীসহ তিনজন ও মির্জাপুর উপজেলায় দুইজন। সিভিল সার্জন ডা.
ঢাকা ৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (সন্ধ্যায়) রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে...
আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার ৩ শতাধিক শ্রমিক কারখানার মূল ফটকের ভেতরে এ কর্মসুচি পালন করেন। শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ার আদিয়াত অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ করোনা প্রতিরোধের জন্য শ্রমিকদের বেতন বকেয়া রেখেই গত ২৮ মার্চ কারখানাটি বন্ধ ঘোষণা করে। এর পর জুন মাসের ১ তারিখ পর্যন্ত
ভোলার চরফ্যাশনে জমি সংক্রান্ত্র বিরোধকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। ওমরপুর ইউনিয়নের আলীগাঁ ১নং ওয়ার্ড ফরাজি বাড়ী সংলগ্ন এলাকায় আবুল কাসেমের স্ত্রী মিনারা বেগমকে ওয়ারিশী সম্পদ বন্টনকে কেন্দ্র করে তার ভাই কাঞ্চন,নবী উল্লাহ ও তার স্ত্রী হালিমা ভাইপো মনিরের স্ত্রী আসমা এবং রাকিব কর্তৃক লাঠিসোটা দিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নির্যাতনের শিকার মিনারা বেগম বলেন, আমি দীর্ঘদিন যাবত
শরীয়তপুরের ভেদরগঞ্জে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু করোনা সংকটে বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তাদের। এদিকে ফলন ভালো হলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বেশিরভাগ জমিতে পানি জমে গেছে। শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের পাকা ধান। আবার অনেক জমিতে ধান পাকতে শুরু করলেও কাটার জন্য শ্রমিক
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। সচিব বলেন, ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিগগিরই ছুটির আদেশ জারি হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সদস্যরা। মঙ্গলবার বিকেলে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক রিজভী আহমেদ যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় ড. রহমানের অবদান সকলে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, বিদ্যমান করোনা ও ক্ষুধার যুদ্ধে এ এলাকার গণমানুষের সন্তান হিসেবে পাশে আছি; এবং থাকবো। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দূর্যাগকালীন সময়ে এদেশের মানুষের কল্যাণে ৩১ দফা কর্মসূচী ঘোষণা করেছেন। তাঁর নির্দেশনা বাস্তবায়নে জীবনের ঝুঁকি নিয়ে গত ১ মাস ৫ দিন এ মাটিতে আপনাদের পাশে আছি।