
প্রকাশ: ২২ মে ২০২০, ৯:৪৮

পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে অনেকেই গ্রামের বাড়ি ফিরছিলেন। তবে তাদের ঢাকা ছাড়তে নানা পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। ফেরি চলাচল বন্ধ করায় মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে অনেককে।তাদের জন্য সুখবর। ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে ফিরতে চান তারা নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে না।বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে পুলিশকে এ ধরনের একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ সুপার (এসপি) এবং মেট্রোপলিটন শহরের উপ-কমিশনারদের (ডিসি) জানিয়ে দেয়া হয়েছে।পুলিশের যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মাইক্রোবাস বা প্রাইভেটকারে ঢাকায় প্রবেশ ও বাহির হওয়া যাবে। তবে গণপরিবহন চলাচল করতে দেয়া হবে না।
