শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০২৯৯১)

১০২৯৯১ টি ফলাফলের মধ্যে ৭৬৮৯৭ থেকে ৭৬৯২০ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ৩২০৫/৪২৯২

ঈদে পোশাক শ্রমিকদের গ্রামে যেতে মানা

ঈদে পোশাক শ্রমিকদের গ্রামে যেতে মানা

রোজার ঈদের আগে পরে সৃষ্ট পরিস্থিতি এড়াতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আসন্ন কোরবানির ঈদে গ্রামের বাড়ি না যেতে নির্দেশনা দিয়েছে সরকার। তবে এই খাতের লাখ লাখ শ্রমিক ছুটি পেয়ে দল বেঁধে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হলে তাদের ফেরানো কঠিন বলে মনে করছে শিল্প পুলিশ।তৈরি পোশাক খাতে ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমঘন এ শিল্পের

পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু,নতুন শনাক্ত ১৭

পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু,নতুন শনাক্ত ১৭

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে রুহুল আমিন হাওলাদার (৫০) নামের আএক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল ল্যাব এইড হসপিটালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন। এছাড়া জেলায় ইন্টার্নি চিকিৎসক, ব্যবসায়ী ও শতবর্ষী এক নারীসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত

আগৈলঝাড়ায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ

আগৈলঝাড়ায় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ

বরিশালের আগৈলঝাড়ায় থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।থানা সূত্রে জানাযায় উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী নজরুল হাওলাদারের বড় মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী নওরীন হাওলাদার (১৩) মায়ের সাথে অভিমান করে গতকাল রবিবার(২৬ জুলাই) সন্ধ্যার  সময় বাড়ির পাশে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।পরে স্থানীয়রা দেখতে পেলে স্থানীয় পয়সা আদর্শ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নওরীনকে মৃত ঘোষনা করেন।থানা পুলিশ লাশ উদ্ধার করে

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গাজীপুরে দুই সন্ত্রাসী নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গাজীপুরে দুই সন্ত্রাসী নিহত

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ছয় লাখ ছাড়াল, সুস্থ এক কোটি

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ছয় লাখ ছাড়াল, সুস্থ এক কোটি

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণসংহারি এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। চীনের উহান থেকে শুরু হওয়া ভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। এছাড়া বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক

ঈদের নামাজের তারতীব!

ঈদের নামাজের তারতীব!

প্রশ্নঃ- ঈদের নামাজ কিরূপভাবে পড়িবে? উত্তরঃ- ১/ মারাকিল ফালাহ কিতাবের মর্মে জানা যায়, ঈদের নামাজের নিয়ত করতঃ তাকবিরে তাহরিমা বলিয়া কানের লতিতে অঙ্গুলি স্পর্শ করিয়া নাভী দেশে হাত বাঁধিবে। ২/ মুক্তাদীগণও ইমামের এক্তেদা করিয়া নিয়ত করিবে। আরবী নিয়ত না জানিলে ইমামের সহিত ছয় তাকবীরে কিবলামুখী হইয়া ঈদের নামাজ পড়িতেছি, আরবী নিয়ত জানা থাকলে আরবী নিয়ত পড়িবেন। ৩/ তৎপর ইমাম ও মুক্তাদীগণ ছোবহানাকা পড়িবে।

দুই বছরের জন্য নিষিদ্ধ কাজী অনিক

দুই বছরের জন্য নিষিদ্ধ কাজী অনিক

টাইগার ক্রিকেটের সম্ভাবনাময় পেসারদের একজন কাজী অনিক। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতির ঝলক দেখিয়ে নজরে আসেন সবার। তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জায়গা করে নেন এই পেসার। ২০১৭ সালে প্রথমবার রাজশাহী কিংসের হয়ে খেলেছেন, এরপর ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার সুযোগ পেলেও খেলতে পারেননি চোটে পড়ে।  তবে ২০১৮ সালের নভেম্বরে কক্সবাজারে জাতীয় লিগ খেলার সময় ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়।

১৯ তম আসরে সেরা নায়ক শাকিব, নায়িকা ববি

১৯ তম আসরে সেরা নায়ক শাকিব, নায়িকা ববি

ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯’ আয়োজনের ১৯ তম আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আর অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রথম অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এই আয়োজনে ‘নোলক’ চলচ্চিত্র আটটি পুরস্কার ঘরে তুলে নিয়েছে। একক ছবির

ঢাবি থেকে বরখাস্ত শারমিন জাহান

ঢাবি থেকে বরখাস্ত শারমিন জাহান

বঙ্গবন্ধু মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকরি শৃঙ্খলা পরিপন্থী। অধিকন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল

ভূঞাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ভূঞাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিবির সহায়তায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির মেধাবী ২৩ জন ছাত্রীর মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী

ইউএনও'র হাতে সুবিধা বঞ্চিতদের তালিকা হস্তান্তর

ইউএনও'র হাতে সুবিধা বঞ্চিতদের তালিকা হস্তান্তর

ভোলার চরফ্যাশনে উপজেলা জলবায়ু ফোরাম কর্তৃক উপকূলীয় এলাকায় তৃণমূলের সুবিধা বঞ্চিত হতদরিদ্রদের একটি তালিকা তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর কাছে হস্তান্তর করেন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক। এসময় উপজেলা জলবায়ু ফোরামের সিনিয়র সহ সভাপতি মনির আসলামী,কার্যনির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম, সোহেব চৌধুরী ও মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। করোনাকালে কর্মহীন অসহায় ও হত দরিদ্র জনগোষ্ঠীকে  সরকার

দিস ইজ দা লাস্ট ট্রিটমেন্ট :বিএমপি কমিশনার

দিস ইজ দা লাস্ট ট্রিটমেন্ট :বিএমপি কমিশনার

মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি মহোদয় মাদক ও দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছেন, এরপরেও যদি কোন বিপদ গামী পুলিশ সদস্য এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে না পারে, ভালো হতে না পারে, নিজেকে শুধরে নিতে না পারে,তাকে ভালো করার কঠোর ব্যবস্থা হাতে রয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) বরিশাল পুলিশ লাইন্সে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে বিএমপির সকল বিভাগের শীর্ষ কর্মকর্তা অফিসারবৃন্দের উদ্দেশ্যে এ কথা

নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ মুক্তকরন

নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ মুক্তকরন

"মৎস সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" প্রতিপাদ্য নিয়ে  সারাদেশের মত নীলফামারী জেলাতেও পালিত হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ-২০২০।সপ্তাহব্যাপী চলমান বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে আজ রবিবার (২৬ জুলাই ২০২০) তারিখ জলাশয়ে  পোনামাছ অবমুক্ত করেন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী মহোদয়। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক স্থানীয় সরকার নীলফামারী মহোদয়, জেলা মৎস কর্মকর্তা মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়, উপজেলা

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ জয়

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ জয়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার রোল মডেল। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির রোল মডেল। এছাড়া তিনি আরও বলেন,  বঙ্গবন্ধু ও তাঁর কন্যার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।  রোববার (২৬ জুলাই) সকালে সড়ক পরিবহন ও

রিমান্ডে থাকতে থাকতে ,আমি অসুস্থ: শাহেদ

রিমান্ডে থাকতে থাকতে ,আমি অসুস্থ: শাহেদ

স্যার আমি অপরাধ করেছি। ব্যবসা চালু হলে আস্তে আস্তে সবার টাকা ফেরত দিয়ে দেব’; রিমান্ড শুনানি চলাকালে আদালতে দাঁড়িয়ে এভাবেই আবেদন করছিলেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদ।তিনি বলেন, আমি ও মাসুদ দুজনই অপরাধী। আমার বিরুদ্ধে মামলার রিমান্ড শুনানি ঈদের পর হলে ভালো হয়। কয়দিন ধরে রিমান্ডে আছি। আমি অসুস্থ।রোববার (২৬ জুলাই) ঢাকা মহানগর

গণমাধ্যম সাহায্য করলেই আমরা এগিয়ে যাব: স্বাস্থ্য ডিজি

গণমাধ্যম সাহায্য করলেই আমরা এগিয়ে যাব: স্বাস্থ্য ডিজি

মহামারী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, ভাল করার চেষ্টা করবেন তিনি।রোববার (২৬ জুলাই) দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর খুরশীদ আলম এ কথা বলেন। মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন স্বাস্থ্য অধিদফতরের নতুন

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২৪ রোহিঙ্গা

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ২৪ রোহিঙ্গা

মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ২৪ রোহিঙ্গা নিখোঁজ। নৌকায় থাকা একজন সাঁতার কেটে লাঙ্গাকাই দ্বীপের তীরে পৌঁছে যায়। নুর হোসেন নামে ২৭ বছরের ওই যুবককে আটক করেছে পুলিশ। নিখোঁজদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করছেন দেশটির কোস্টগার্ড প্রধান। এ প্রসঙ্গে মালশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি নৌকা করে উত্তাল সমুদ্রপথে মালয়েশিয়া উপকূলে আসার চেষ্টা করছিল ২৫ জন রোহিঙ্গা। এক পর্যায়ে রোহিঙ্গা বোঝাই

শাহেদকে অস্ত্র মামলায় আরও ১০ দিনের রিমান্ডে

শাহেদকে অস্ত্র মামলায় আরও ১০ দিনের রিমান্ডে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  রোববার (২৬ জুলাই) দুপুরে  সাতক্ষীরার দেবহাটা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ভার্চুয়াল আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। জানা গেছে, গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের বেইলি ব্রিজের

ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে লন্ডন যেতে চেয়েছিলেন শাজাহান খানের মেয়ে

ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে লন্ডন যেতে চেয়েছিলেন শাজাহান খানের মেয়ে

করোনার ভুয়া নেগেটিভ সনদ নিয়ে লন্ডনে যাওয়ার সময় বিমানবন্দরে ধরা পড়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। তিনি করোনাভাইরাস (কোভিড-১৯)পজিটিভ ছিলেন।আজ রোববার (২৬ জুলাই) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যাত্রীর সাথে ভুয়া সনদ থাকায় তাকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার

ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের  অভিযান

ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রাজধানী ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা বাজারে  অভিযান পরিচালনা ; ১৩৭টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ  ৯৩ হাজার ৫ শত টাকা জরিমানা।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি ও আসন্ন ঈদ উপলক্ষে   নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকাসহ সারাদেশে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।  [https://enews71.com/content/post/5f1d8e391b42c.jpg] নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল

‘দশ দিগন্ত’র মোড়ক উন্মোচন ও সৃজনের কার্যালয়ের উদ্বোধন

‘দশ দিগন্ত’র মোড়ক উন্মোচন ও সৃজনের কার্যালয়ের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সৃজন  সাহিত্য সংগঠনের কার্যালয়  উদ্বোধন  ও ‘দশ দিগন্ত ’কবিতা সংকলনের  মোড়ক উন্মোচন  করা হয়েছে।দুপুরে মেড্ডা জননেতা  মাহবুবুল হুদা  রোডে সংঘঠনের কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের প্রভাষক রাবেয়া জাহান তিন্নি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি  মেজর (অব:) মোবাশ্বিরুল ইবাদ (মিশু)। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক  এ.কে.এম শিবলি,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত করেন: পংকজ নাথ

হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত করেন: পংকজ নাথ

মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি ' এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায়, জাতীয় মৎস্য সপ্তাহ(২১-২৭ জুলাই) উপলক্ষ্যে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন বরিশাল-৪ এর সংসদ সদস্য পংকজ নাথ।হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার (২৬ জুলাই) বিকেল ৩ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে উপজেলা পরিষদের পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তকরন

আর কোনদিন পাওয়া যাবে না শেখ হাসিনার মতো নেতা: মতিয়া চৌধুরী

আর কোনদিন পাওয়া যাবে না শেখ হাসিনার মতো নেতা: মতিয়া চৌধুরী

শেখ হাসিনার মতো এমন নেতা আর কোনদিনও পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এমপি। আজ রোববার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উল আযহা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও শার্ট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে “রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউন” মুক্ত জলাশয়ে রুই,কাতলা,কার্প জাতীয় মাছ সহ বিভিন্ন জাতের ১শত কেজি মাছের পোনা অবমুক্ত করেছে । সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঘাটলায় রোটারী ‘ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউন’এর প্রেসিডেন্ট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম। এসময় সংগঠনের চার্টার প্রেসিডেন্ট সৈয়দ তানভীর হোসেন কাউসার, উপ-কমিটির আহবায়ক মোশতাক

......