ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে"ভ্যাকসিন হিরাে সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান"স্লোগান সামনে রেখে। স্বাস্থ্য পরিদর্শক -১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরোসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ। [https://enews71.com/content/post/5fbfab6c71013.jpg] আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ
দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় পথচারীসহ ৮ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাট্টাউচনা ও ছাতনী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম বলেন,দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।তাই
স্থানীয় সরকার এবং গণমাধ্যম কর্মীদের একাংশ নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় সেফ প্লাস প্রকল্পের অধীনে ইউনাইটেড পারপাস ২৬ নভেম্বর (বৃস্পতিবার) দুপুর ১২টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা প্রজেক্ট ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘ইউনাইটেড পারপাস ’ এর বাহারছড়া ও সাবরাংয়ে ৮শ ৫৮জন উপকারভোগী মধ্যে ২০৪ জন পুরুষ ও ৬৫৪ জন নারী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডশন দাবিতে স্বাস্থ্য পরিদদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির আয়োজনে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসুচি পালিত হচ্ছে।কর্মসূচিতে উপজেলার ৮ ইউনিয়নের ১৯২টি টিকা কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য পরিদদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক
জন্মদিন পালন করতে ডেকে এনে নদীতে ফেলে দিয়ে দীপ ঘোষ নামে এক কিশোরকে হত্যার অভিযোগে রিয়াদ নামে তারই এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে। নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসা থেকে রিয়াদকে (১৭) গ্রেফতার করা হয়। দীপ হত্যা মামলার এজাহারনামীয় আসামি রিয়াদকে আদালতে সোপর্দ করা হলে
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করছে।বাংলাদেশ হেলথ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্ম বিরতি কর্মসুচি পালন শুরু করে। কর্ম বিরতি পালন কালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ভূরুঙ্গামারী শাখার সভাপতি কামরুল
বরিশালের হিজলা উপজেলা শাখার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তাদের দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের সাথে একযোগে কর্ম বিরতি শুরু করছে। হিজলা উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল থেকে কর্ম বিরতিতে অংশ গ্রহণ করেছে। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং চলতি ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রীর লিখিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর প্রান্তিক কৃষকদের বায়ার ফর বাংলাদেশ’র পক্ষ থেকে উন্নত জাতের হাইব্রিড জাতের ধান বীজ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে ৩৩০ জন কৃষককে ২ কেজি অ্যারাইজ তেজ গোল্ড হাইব্রিড-৫ জাতের ধান বীজ প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, বায়ার ক্রপ সায়েন্স লি: সিনিয়র টেরিটরি অফিসার আকতারুজ্জামান, দীনেশ চন্দ্র সরকার ও আলতাপ হোসেন উপস্থিত ছিলেন।কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৫২৪ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ’র বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার তদন্ত অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর- ২০ তারিখে উপজেলার ভুক্তভোগী শিক্ষকগনের পক্ষে (বে-নামে) অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সরজমিনে তদন্ত করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন ও বদলীর আবেদন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
সরকারি কর্মচারীদের অবসরের পর বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার পর বেসরকারি চাকরি, অন্য পেশায় যোগ দেওয়া কিংবা বিদেশযাত্রার ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।সরকারি চাকরি আইন, ২০১৮’ এর এ বিধানের কথা স্মরণ করে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে।এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চাকরি থেকে অবসর নেওয়া বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর পরও
বাংলাদেশের রাজিনিতির সাথে মধুর সম্পর্কে সম্পর্কিত হয়ে আছে ছাত্র রাজনীতি । সেই স্বাধীনতার আগ থেকে সকল আন্দোলন সংগ্রাম এমনকি স্বাধীনতার সম্মুখ সময়ে ছিল ছাত্র রাজনীতির নেতারা । কিন্তু বর্তমানে সেই ছাত্র রাজনীতির জৌলুসে কিছু ভাটা পরেছে । উল্লেখ বর্তমানে দেখা যায় ছাত্র নয় এমনরাই ছাত্র রাজনীতির পোস্ট পেয়ে যাচ্ছে । ঠিক তেমনি বিবাহিত, মাদক মামলার আসামি এবং ছাত্রলীগ-ছাত্র সমাজের সঙ্গে
বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংগঠনিকভাবে কোনো অনিয়ম, দুর্নীতির প্রশ্রয় এখানে দেয়া হয় না। যে কোনো অভিযোগের প্রমাণ পাওয়া মাত্রই নেয়া হয় সাংগঠনিক ব্যবস্থা। গণতন্ত্র চর্চার পাশাপাশি দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতি অনুসরণ করা হয়।বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে
বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ( স্বাস্থ্য সহকারী) নিয়োগ বিধি সংশোধন করে গ্রেড উন্নতিকরনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে। দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্বাস্থ্য সহকারী ইমরান খান, সুলতান আলী, আছমা বেগম, হেলথ্ ইন্সপেক্টর
মাদক বিরোধী অভিযানের ধারাবাহিতায় বুধবার রাতে (২৫ নভেম্বর) গুয়াগাঁও গ্রামের মোঃ ধনিবুল্লাহ'র পুকুরের দক্ষিন পাশে কাতিহার যাওয়ার পথে ১২০পিস ইয়াবা সহ ১জন কে গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ।আটক মাদক কারবারি হলেন উপজেলার রাজোর গ্রামের মোঃ গাজী রহমানে'র রবিউল ইসলাম (২৫)। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ একে এম জাহিদ ইকবাল ইয়াবা সহ ১জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক ব্যবসায়ী মোঃ রবিউল
করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষা ব্যবস্থা নিস্তব্ধ হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে টুকটাক অনলাইন ক্লাস। আর এই অনলাইনে ক্লাসে মাধ্যমে সবার শীর্ষে অবস্থান করে নিয়েছেন হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক প্রভাষক অলোক কুমার।তিনি কলেজ বন্ধের শুরু থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য অভিভাবক শিক্ষার্থীদের উৎসাহিত করে যাচ্ছেন।শিক্ষার্থীদের চলমান শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা ধরে রাখতে তিনি নিজেই খুলেছেন একটি ফেইসবুক
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জেমকন খুলনা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে গত ২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়েছিল রাজশাহী। আর ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছিল খুলনা। খুলনার অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও দলটিতে সাকিব আল
ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে ম্যারাডোনা ফুটবল খেলেছেন মাত্র ২১ বছর। ৬০ বছরের জীবনে বাকি ৩৯ বছর ফুটবলের বাইরে। কিন্তু এই ২১ বছরে ফুটবল মাঠে নিপুণ শিল্পীর মত যে ছবি এঁকেছিলেন, তা তাকে এনে দিয়েছে তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারের খ্যাতি।বুধবার আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই ফুটবল কিংবদন্তি। ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মা-ছেলের নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক বাবাসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মন্জিলা বেগম (৩২) ও তার ছেলে সাজেদুল ইসলাম (৩)। পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন অটোরিকশা
ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় চলছে নানা প্রস্তুতি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয় কাসা রোসাদায় ‘ফুটবল ঈশ্বর’কে শেষ বিদায় জানানো হবে। করোনা মহামারিতে বিধিনিষেধ থাকা সত্ত্বেও জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি।এদিকে মৃত্যুর পর ম্যারাডোনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরিবারের সম্মতি নিয়ে তিনি জানান, কিংবদন্তি এই ফুটবলারকে সমাহিত করা হবে প্রেসিডেন্ট কার্যালয়ের এক্সিকিউটিভ
ব্রাজিলের সাওপাওলোতে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই শ্রমিক ছিলেন। স্থানীয় সময় বুধবার ব্রাজিলের পূর্ব-দক্ষিণাঞ্চলের তানগুয়াই শহর থেকে ৩৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, একটি গার্মেন্টসের ৫৩
ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তাঁর ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।ফুটবল
বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার ও বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। বুধবার রাতে পরীক্ষার ফল পজিটিভ এসেছে তার।বুধবার দিনের বেলাতেও বাফুফে ভবনে হাজির হয়েছিলেন সালাহউদ্দিন। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে। তখন জানিয়েছিলেন, ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ দেখতে সেখানে যাবেন তিনি। যদিও শরীর ভালো না
ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতলের চিকিৎসাসামগ্রী চুরি করে বিক্রি করতে গিয়ে মালামালসহ হাতেনাতে আটক হয়েছেন হাসপাতালের রুহুল আমীন নামে এক কর্মচারী।বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে শহরের বন্ধন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক রুহুল আমীন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের হেলথ এডুকেটর (তৃতীয় শ্রেণী কর্মচারী) পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের