বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রত্যেক মা-বাবা চায় তাদের সন্তানের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু ভবিষ্যৎ তৈরি হোক এবং এ লক্ষ্যকে সামনে রেখেই বিএনপি আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যেখানে কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এই হামলা মঙ্গলবার ভোর ৪টার দিকে কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামে ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ফজরের নামাজের জন্য মসজিদে জড়ো মুসল্লিদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। হামলার সময় মুসল্লিরা প্রার্থনার মধ্যে ছিলেন, ফলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আহতদের
ঝালকাঠির নলছিটিতে মাদকাসক্ত ছেলে জুয়েল তার বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে বৈশাখিয়া চৌমাথা বাজারে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি আব্দুস সোবাহান (৬৫) স্থানীয় একটি রেস্টুরেন্টের মালিক। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া করত। সোমবার সন্ধ্যায় বাবার
খাগড়াছড়ির দীঘিনালায় এক যুবককে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় পুলিশের এক উপ-পরিদর্শক মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে মেরুং পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম ইসমাইল হোসেন, তিনি স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট প্রতিষ্ঠানের কর্মচারী। ইসমাইল হোসেন অভিযোগ করেছেন, তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান তাকে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। রাজি না হওয়ায় মঙ্গলবার
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। মঙ্গলবার হেরাতের গুজারা শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি জানান, ইরান থেকে ফেরত আসা আফগান যাত্রীবাহী বাসটি পথে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটিতে
ইসলামে আল্লাহর যিকরকে (স্মরণ) এক বিশেষ ইবাদত হিসেবে বর্ণনা করা হয়েছে। কুরআন ও হাদিসে বারবার উল্লেখ আছে, যিকর হলো এমন এক কাজ যা মানুষের অন্তরকে প্রশান্ত করে, হৃদয়কে শক্তিশালী করে এবং দুনিয়ার দুঃশ্চিন্তা থেকে মুক্তি দেয়। আল্লাহ তায়ালা সূরা রা’দে বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে।” এই আয়াতই প্রমাণ করে যে, জীবনের নানা অশান্তি ও সমস্যার সমাধান লুকিয়ে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও বড় চালান ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটেছে। নাফ নদীতে জেলের বেশ ধরে নৌকায় করে পাচারের সময় প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় পাচারকারীরা নদীতে লাফিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাবরাং বিওপি সংলগ্ন নাফ নদীতে। গোপন সংবাদে বিজিবির বিশেষ টহল দল সীমান্ত এলাকায়
বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্নয়ক হোসাইন আল সুহানের গ্রেপ্তার এবং নারী আন্দোলনকারীদের চুল ধরে ধরে নেওয়ার প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-জনতা থানায় ঘেরাও কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর থেকেই আন্দোলনরতরা থানার প্রধান গেট আটকে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় থানার মধ্যে ও বাইরে ছাত্র-জনতা আটকে পড়েন। খবর পেয়ে নিউজ কভারেজের জন্য আসা সাংবাদিকদেরও থানার
হিলি স্থলবন্দরে চাল আমদানিতে শুল্কহার কমানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৬৩.৫ শতাংশ শুল্ক কমিয়ে মাত্র ২ শতাংশ নির্ধারণ করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে কাস্টমসের সার্ভারে এ তথ্য আপলোড হওয়ার পর স্থলবন্দরে দীর্ঘদিন আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে। বাণিজ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাল খালাস শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং চালের দামও ধীরে ধীরে কমে আসবে। চার মাস বন্ধ থাকার পর
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল মাতব্বর (৫৪) নামের এক কৃষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তার নিজের ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নজরুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কর্পূরকাঠি গ্রামের মৃত সিদ্দিক মাতব্বরের
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রেক্ষিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর একটি জাহাজ পরিদর্শনের সময় কিম এই মন্তব্য করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে যুদ্ধ উস্কে দেওয়ার স্পষ্ট প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখযোগ্য, দক্ষিণ কোরিয়ায় এই সপ্তাহে বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া শুরু হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ বিশেষ অভিযানে চোরাইকৃত একটি সুজুকী মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোররাত সোয়া ৫টার দিকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সামনের চেকপোস্ট থেকে অভিযান চালিয়ে রকিবুল ইসলাম রনিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক রকিবুল ইসলাম রনি (১৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জঙ্গল মুকন্দপুর গ্রামের শেখ মনিরুজ্জামানের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,
আশাশুনিতে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি ফ্রেন্ডন্স স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহবায়ক তুষার কান্তি বোস। সভার সঞ্চালনা করেন সদস্য সচিব প্রীতিষ রায়। সভায় যুগ্ম-আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, ভবেন্দ্র নাথ সরকার, বিশ্বজিৎ রায়, দেব কুমার মজুমদার, গোপাল চন্দ্র সরকার, যুগ্ম-সদস্য সচিব সঞ্জয় কুমার বিশ্বাস,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন মঙ্গলবার। ২৮টি পদে লড়াইয়ের জন্য মোট ৬৫৮ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। আজ শেষ দিনে ১০৬ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সদ্যই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, শিক্ষার্থীরা আজ ৯৩টি ফরম সংগ্রহ করেছে। ফরম বিক্রির
গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তিস্তা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়ে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ১১ আগস্ট ইস্যু করা চিঠির মাধ্যমে জানানো হয়েছে, সেতুটি ২০ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেতুটি উদ্বোধন করবেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিস্তা সেতুর উদ্বোধনে আনন্দে উদ্দীপ্ত হয়ে উঠেছে গাইবান্ধা ও কুড়িগ্রামের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কলেজ শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব এবং পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিলের নিজ উদ্যোগে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। ফুটবল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আহসান হাবিব, মাহাবুব আলম জামিল এবং পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি। অনুষ্ঠানে
কুমিল্লার দেবীদ্বারে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রার্থী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট ‘স্বাধীনতা স্তম্ভের’ পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য
নওগাঁর ধামইরহাটে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) বরাদ্দের অর্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় শিক্ষা উপকরণ এবং ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই র্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ভলিবল বিতরণ করেন। উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম জানান, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ২,২২০ জন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েক দিনের ব্যবধানে আবারও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের এই ডলফিনটির পুরো শরীর চামড়া ওঠা অবস্থায় পাওয়া গেছে। সৈকতে উপস্থিত স্থানীয়রা ও পর্যটকরা মৃত ডলফিনটি দেখার জন্য ভিড় জমিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুয়াকাটা সৈকত থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। তারা জানান, সৈকতে প্রায়
খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। এ সময় তিন দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। শহরের শুটকি বাজার, পানবাজার, নিচের সবজি বাজার
মৌলভীবাজারের চা বাগান এলাকার কৃষকেরা এখন কফি চাষে ঝুঁকছেন। দীর্ঘদিন ধরে চায়ের জন্য পরিচিত এই অঞ্চলটি এখন কফির সম্ভাবনাও দেখাচ্ছে। কফি চাষের জন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন উপজেলায় বিনামূল্যে চারা বিতরণ করছে। এর ফলে স্থানীয় কৃষকরা চায়ের পাশাপাশি কফি চাষেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নতুন পথ খুঁজে পাচ্ছেন। মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড়ি ও সমতল ভূমিতে এরাবিকা ও রোবাস্টা জাতের কফি বাণিজ্যিকভাবে
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট) ২৪ কেজি ওজনের বিশালাকৃতির কোরাল মাছ দেখা মিলেছে। মাছটি সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করেছেন কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী মোঃ বশির গাজী। ব্যবসায়ী জানান, মাছটির ওজন ২৩ কেজি ৬৫০ গ্রাম এবং কেজি প্রতি ১ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়ে মোট ৩৫,৯৩৮ টাকা হয়। বাজারে মাছটি আনতেই জনসাধারণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, এটি কুয়াকাটার
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বাংলাদেশি নাগরিক ৩৯ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হস্তান্তর করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ৩টার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী নাগরিক। জানা গেছে, হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে
নোয়াখালীর গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা গুলশান আরা বেগম ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম শিক্ষিকাকে বিদ্যালয়ে আসতে মৌখিকভাবে নিষেধ করেছেন। ভিডিওটি ফাঁস হওয়ার পর অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা বলছেন, শিক্ষকেরা মানুষ গড়ার দায়িত্বে থাকলেও ব্যক্তিগত