শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

১৭ দিনেও সাড়া দেয়নি মালিকপক্ষ, এবার মহাসড়ক অবরোধ অপসোনিন শ্রমিকদের

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

শেয়ার করুনঃ
১৭ দিনেও সাড়া দেয়নি মালিকপক্ষ, এবার মহাসড়ক অবরোধ অপসোনিন শ্রমিকদের

বরিশালে অপসো স্যালাইন ফার্মায় চাকরিচ্যুত শ্রমিকদের আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়ালেও মালিকপক্ষ কোনো সমাধানে রাজি হয়নি। এ অবস্থায় শনিবার (১৫ নভেম্বর) আন্দোলনকারীরা নতুন ধাপে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের চাপ বাড়িয়েছেন। দুপুরে বগুড়া রোডে কারখানার ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহাসড়কের চৌমাথা মোড়ে এসে থামে। সেখানে শ্রমিকরা মহাসড়ক সম্পূর্ণ বন্ধ করে অবস্থান নেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসে পরিশ্রম করে আসছেন। প্রথমে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। এতে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিকবিরোধী। তাদের দাবি, “আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এটা স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্র।”

আরও

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত
শ্রমিকদের অভিযোগ, “অপসো স্যালাইন ফার্মা ইচ্ছাকৃতভাবে ৫৭০ জন অভিজ্ঞ শ্রমিককে ছাঁটাই করে নতুন করে ১,২০০ জন নিয়োগ দিতে চাইছে। এতে মালিকপক্ষের সুস্পষ্ট ষড়যন্ত্র রয়েছে।” তারা জানান, প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ শুরু করা শ্রমিকদের কিছুদিন আগে ‘মাস্টাররোল’-এ যোগ করা হলেও মাত্র এক বছরের মাথায় তাদের চাকরিচ্যুতির চিঠি ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় রাজনৈতিক সংগঠন ও বাম দলের নেতারাও শ্রমিকদের প্রতি সমর্থন জানাতে উপস্থিত হন। বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, “মহাসড়ক অবরোধ শ্রমিকদের শেষ অস্ত্র। মালিকপক্ষ আইন অমান্য করে গণছাঁটাই করেছে। পুনর্বহাল ছাড়া শ্রমিকরা ঘরে ফিরবে না।” তার মতে, শ্রমিক ইউনিয়ন অনুমোদনের পরপরই ছাঁটাই হওয়ায় বিষয়টি আরও সন্দেহজনক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্যদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে দু’দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়া বলেন, “বৈঠকে মালিকপক্ষ দাবি করেছে, কারখানা লোকসানে চলছে। কিন্তু আমরা জানি কারখানা ভালোভাবেই লাভ করছে। যুক্তি দেখিয়ে মালিকপক্ষ ছাঁটাই সিদ্ধান্ত বাতিল না করে আমাদের সঙ্গে প্রহসন করছে।”

অবরোধের মুখে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে শত শত যাত্রী, বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রীরা। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরানোর চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তারা নিরাপদ দূরত্বে অবস্থান নেন। ওসি মিজানুর রহমান জানান, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। উত্তেজনা এড়াতে শ্রমিকদের সঙ্গে কথাও বলা হচ্ছে।”

আরও

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি
শ্রমিকরা বলেন, “আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কারখানার সামনে ও বিভিন্ন সড়কে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। ছাঁটাই বাতিল করে সবাইকে পুনর্বহাল করতে হবে। অন্যায় সিদ্ধান্ত আমরা মানি না।”

প্রসঙ্গত, ৩০ অক্টোবর থেকে আন্দোলনরত শ্রমিকরা একের পর এক কর্মসূচি ঘোষণা করছেন। বৃহস্পতিবারের প্রতীকী অনশন, বগুড়া সড়কে অবস্থান এবং ব্যর্থ বৈঠক—সব মিলিয়ে পরিস্থিতি অচলাবস্থায় দাঁড়িয়েছে। আন্দোলনকারীরা বলছেন, “যদি প্রয়োজন হয়, আমরা আরও কঠোর কর্মসূচি দেব।”

শ্রমিক_আন্দোলনঅপসো_স্যালাইন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

এ সম্পর্কিত আরও পড়ুন

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীর বিভিন্ন কাঁচাবাজারে এখনও কমেনি সবজির দাম। কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করলেও বাজারে অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে এখনও উচ্চমূল্যের প্রভাব বজায় রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায়

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলের কাছে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নৌকায় থাকা বেশ কয়েকজনকে নিরাপদে তীরে

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কুয়াকাটায় এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম ইংরেজি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অফিস সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজি বিষয়ের ক্লাসও নিতেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষার্থীর বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে পাঠদান করতেন। এ

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক