সোমবার, ২২ জুন, ২০২৬৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৭

শেয়ার করুনঃ
দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদা এবং বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের এই প্রচারযাত্রা শুরু হয়।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বকর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর ফরিদপুর গোরস্থান মোড়ে লিফলেট বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জেলা বিএনপির নেতারা ভোটারদের কাছে বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চান এবং তাকে দিনাজপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

আরও

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, “বেগম খালেদা জিয়ার শৈশব দিনাজপুরে কেটেছে। তিনি সারাজীবন দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের জন্য আপসহীন লড়ে গেছেন। আমরা দিনাজপুরবাসী তার জন্য গর্বিত।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি আরও বলেন, খালেদা জিয়ার বড় বোন মরহুম খুরশিদ জাহান হকের অবদানে দিনাজপুর মেডিক্যাল কলেজ, শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জেলায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু গত ১৭ বছরে “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার” দিনাজপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে বলে তিনি অভিযোগ করেন।

নেতাকর্মীরা বলেন, এই প্রথম বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি দিনাজপুরের মানুষের জন্য গর্বের বিষয়। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই আসনে তার বড় জয় নিশ্চিত হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বেগম_খালেদা_জিয়াদিনাজপুর-৩
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মুক্তবাণিজ্য চুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া

মুক্তবাণিজ্য চুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া

৩০ জুন পর্যন্ত ৬ জেলায় সেনা মোতায়েন

৩০ জুন পর্যন্ত ৬ জেলায় সেনা মোতায়েন

ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, সেনা মোতায়েনের নির্দেশ ৬ জেলায়

ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, সেনা মোতায়েনের নির্দেশ ৬ জেলায়

গণহত্যার বিচার ও নিরাপত্তা দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ কাল

গণহত্যার বিচার ও নিরাপত্তা দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশ কাল

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, বউ নিয়ে ঘরে প্রেমিক!

১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, বউ নিয়ে ঘরে প্রেমিক!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া উত্তর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ও তার চাচার ঘরে টানা ১৮ দিন ধরে অবস্থান করছেন ১৯ বছর বয়সী এক তরুণী। গত ৩ জুন বিকেল থেকে তিনি উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামের প্রেমিক কয়েছ মিয়া এবং তার চাচা ইসলাম উদ্দিনের বাড়িতে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তরুণীর দাবি অনুযায়ী, দুই বছর আগে পারিবারিকভাবে কয়েছ মিয়া তাকে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ২৩ জুন দিনটিকে ঘিরে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

৩০ হাজার ইয়াবা সহ টেকনাফে মাদক কারবারি গ্রেফতার, ৪ মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ আবসার মিয়া (২০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।   শনিবার দিবাগত রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরীতে পুলিশি অভিযানের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ খান মেননের (৪২) মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বেলা সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ খান মেনন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তার মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্বজনদের

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

৪২ বছরের শ্রমে ইতিহাস, টানা তৃতীয়বার দেশসেরা চা-শ্রমিক জেসমিন

বাংলাদেশের চা শিল্পে নতুন এক ইতিহাস গড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার। চা-পাতা চয়নে অসাধারণ দক্ষতা ও দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তিনি টানা তৃতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ অর্জন করেছেন। দেশের ইতিহাসে এ অর্জন তাকে সবচেয়ে আলোচিত ও সফল চা-শ্রমিকদের কাতারে নিয়ে গেছে। শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জেসমিন আক্তারের হাতে পুরস্কার তুলে দেন