রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতে বরপক্ষকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, শুক্রবার বিকালে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মোঃ জব্বার (৭০) এর ছেলে ও মুন্নু শেখ এর কন্যার সাথে বাল্যবিবাহ চলাকালে আনছার বাহিনীর সদস্যগনকে সাথে নিয়ে উপজেলা সহকারি
রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘদিন যাবৎ ৬ মামলার পলাতক আসামী শুক্রবার (২৫ জুন) ভোরে আকমল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। দীর্ঘদিন প্রেপ্তারকৃত আসামী আকমল হোসেন (৪৫) উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে আকমল হোসেন
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন দিন দিন বেড়েই চলছে। শুক্রবার আরো ১০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন এবং এপর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন জানান, শুক্রবার আরো ১০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১'শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যাবসায়ীকেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (২৫ জুন) সকাল সোয়া ৬টার দিকে দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত পোড়াভিটা এলাকা ও সকাল পৌনে ৮টায় দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে এজহারের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃত ইয়াবা
রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎ স্পর্শে সাবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রবিউল্ল্যা বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামীর নাম মাসুদ বেপারী।সে ওই গ্রামের মৃত তাইজদ্দিন বেপারীর ছেলে।মাসুদ গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকার একজন ব্যাবসায়ী। সংসারে তাদের ১ টি ছেলে ও ২ টি মেয়ে সন্তান রয়েছে। মাসুদের মামা ও
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক,ভিপি সোহেল ও মোংলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার জাহাঙ্গীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ জুন) বাদ আসর কবরস্থান জামে মসজিদে মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,মিজানুর রহমান তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
উপকূল হবে সবুজ দেয়াল” এমন শ্লেগানকে সামনে রেখে বৃক্ষ রোপনে নেমেছে পটুয়াখালীর মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে কুয়াকাটাসহ চারটি ইউনিয়নে এক যোগে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন যুবলীগ নেতাকর্মিরা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে মহিপুর থানা যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে। কুয়াকাটা পর্যটন হলিডে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে। জব্দ করেছে আরও ৬ হাজার ২৮০ টাকা ও কয়েক সেট তাস । শুক্রবার (২৫ জুন) দুপুর সারে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট সংলগ্ন ছাত্তার মেম্বার পাড়ায় এ অভিযান চালায়। এ সময় সেখানকার রানা স্টোর নামক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বর্ষের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুন) বিকালে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের। তিনি বলেন, পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ট্রেজারার স্যারের তত্ত্বাবধানে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজমের উদ্যোগে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ইসলামপুর ইউপি আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনউদ্দীন ঢালী, ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মোল্লা, শরীয়তপুর
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র ছেলের জন্মদিনে বেড়াতে এসে পানিতে ডুবে শ্যালক মাজহারুল আলম সিন্ধ (২৫)’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকাল ১২টায় বন্ধুদের সাথে দেবীদ্বার উপজেলা পরিষদ পুকুরে নৌকায় চড়ে গোসল করতে যেয়ে অ-ঠাঁই পানিতে নেমে সাতার না জানা স্নিগ্ধ পানির নিচে তলিয়ে যায়, তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক বেলা ২টায়
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৩২ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কলাপাড়া থানায় মামলা হয়েছে। অভিযুক্ত হিরন প্যাদা ওরফে মাসুদ(৩২)কে পুলিশ গ্রেফতার করেছে। মামলার সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার এক নারীর সাথে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মৃত আঃ রব প্যাদার ছেলে হিরন প্যাদা ওরফে মাসুদ(৩২) এর সাথে মোবাইলে পরিচয় হয়। বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত ১১১ জন স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনার মধ্যেও কুষ্টিয়া জেলায় আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯.৩৩ শতাংশ। এখন পর্যন্ত কুষ্টিয়া সর্বোচ্চ শনাক্তের হার। করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৩
করোনা রোগীর চাপ সামাল দিতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন । আবদুল মোমেন বলেন, পরিস্থিতি খারাপ হওয়ায় ২০ জুন স্বাস্থ্য অধিদপ্তরে জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখান থেকে চিঠির কোনো জবাব আসেনি। দুদিন ধরে হাসপাতালে রোগী ভর্তির যে চাপ,
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৯৭৬ জনে। এর আগে গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল এবং ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নাসিমুল হাসান দোদুল (এনটিভি) ও সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম (ঢাকা প্রেস ২৪ডটকম) নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিএসজেসির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। বেলা ১১টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসজেসি’র অ্যাডহক কমিটির আহবায়ক
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নং পন্টুনের র্যামে দীর্ঘ দুই মাস ধরে ভাঙা। দীর্ঘ সময় ধরে ভাঙা থাকলেও কোন নজরদারি নেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি)। তবে দুয়েক দিনের মধ্যেই মেরামত করা হবে বলে নিশ্চিত করেছেন ঘাট কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘ দিন ধরে ক্ষতিগ্রস্থ পন্টুনের র্যামে ভাঙা থাকায় বড় ধরনের ঝুঁকি নিয়েই উঠানামা করছে শতশত যানবাহন। ফলে যে কোন
কুমিল্লার দেবীদ্বারে ৮ বছর বয়সী এক শিশু ধরে নিয়ে নিজ বাসায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ সুজন(২৫) নামে এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার পৌর সভার হিলফুল ফুজুল স্কুলের পূর্বপাশে মোহনা আবাসিক এলাকার অধ্যাপক মোঃ মিজানুর রহমান শেলী’র পাঁচতলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া মাদকাসক্ত সিএনজি চালক সুজন মিয়ার বাসায়। আটক সুজন মিয়া উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর
ঢাকায় শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা চার দিনেই (২১ জুন-২৪ জুন) ১০৬ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। এ ৪ দিনে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭০ জন। তার আগের সাত দিনে মোট শনাক্ত ছিল ৮ হাজার ২১৫ জন। ঢাকা শহরেই এখন সংক্রমণের হার প্রায় ১৩ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন
তিউনিসিয়ার কোস্ট গার্ড ভূমধ্যসাগর থেকে অবৈধ পথে ইউরোপগামী ২৬৭ অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ২৬৪ জন বাংলাদেশি। বাকি তিনজন মিসরীয় নাগরিক। বৃহস্পতিবার (২৪ জুন) নৌকাটি ডুবে যাওয়ার ঘটনা ঘটলে তাদের উদ্ধার করা হয়। অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়। জানা যায়, লিবিয়ার ত্রিপলি থেকে নৌকায় করে বাংলাদেশিরা রওয়ানা হয়েছিল। লিবিয়ায় বাংলাদেশের এম্বাসির পক্ষ থেকে
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঝড়ের কবলে পরে ডুবে যাওয়া এফবি বিলকিস নামে একটি ট্রলারসহ নিখোঁজ ৩ জেলের সন্ধান মেলেনি সাতদিনেও । এর আগে গত শুক্রবার (১৮ জুন) পাথরঘাটা থেকে ২শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ৪ ঘণ্টা পরে ২১ জেলে উদ্ধার হলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ হয়। নিখোঁজ আলমগীর ও বাকন আলীর
মেসির দাম ১৫ লাখ টাকা। শুনতে একটু অবাক হলেও আসলে এখানে খেলোয়াড় মেসির কথা বলা হয়নি। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের বিপ্লব মিয়া শখের বসে গরুর নাম রেখেছেন মেসি। গরুটি অস্ট্রেলিয়ান ষাঁড়। মেসি নামের এই বিশাল ষাঁড়টির গায়ের রং কালো সাদা মিশ্রিত, ওজন প্রায় ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ), দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। ভালো দাম পাওয়া আশায় প্রায়
আশুলিয়ায় থেকে অপহরণের একদিন পর খোকন (২১) নামের এক অপহৃতকে উদ্ধার করেছে র্যাব ৪ এর একটি আভিযানিক দল। এ সময় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। তারা সবাই পাপ্পু কিশোর গ্যাংয়ের সদস্য। শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) রাত ৮
উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যে উইন্ডোজ ১১ এবার বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা ছাড়াও ইউজার ইন্টারফেস ও স্টার্ট মেনুতে বিশাল পরিবর্তন আনা হয়েছে। তবে এর জন্য উইন্ডোজ আপডেট অপশনটি চালু রাখতে হবে। টেকজায়ান্ট মাইক্রোসফট এ তথ্য জানিয়েছে। এছাড়াও আমাজন অ্যাপ স্টোরের মাধ্যমে উইন্ডোজে এখন অ্যান্ড্রয়েড অ্যাপেও ব্যবহার করা যাবে। আর সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে। লুক-এন্ড-ফিল এর