রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে ১৩ বছর পর উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুলাই ২০২১, ০:১৪

শেয়ার করুনঃ
মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে  ১৩ বছর পর উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মিলনকে ভারসাম্যহীন অবস্থায় ১৩ বছর পর উদ্ধার।পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মিলন আকন (১৭)। বাবার নাম শাহ আলম আকন। জেলে মিলন বেরীবাধেঁর বাইরে বাবা মায়ের সাথে বসবাস করতেন।

আরও

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়ে মিলন, ফারুক (১২), খোকন (২৫)সহ  ৩ জেলে নিখোঁজ হন। তার বাবা মা ও আত্মীয় স্বজনরা মিলনকে সমুদ্রসহ বিভিন্ন স্থানে খুঁজে বেড়ান। কিন্ত মিলনসহ অপর জেলেদের আর পাওয়া যায়নি। পরিবারের লোকজন ধরে নিয়ে ছিল মিলন হয়তো সমুদ্রে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে মারা গেছে। জীবিত মিলনকে না পেলেও যদি তার লাশ পাওয়া যায় এই আশায় লাশের খোঁজ করেন সমুদ্র উপকুলীয় এলাকার বিভিন্ন জায়গায়।

আরও

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

কিন্তু মিলনের লাশও পাওয়া যায়নি। হতাশ বাবা মা ছেলের শোকে দীর্ঘদিন কান্না কাটি করে শোকের পাথর বুকে নিয়ে নতুন করে জীবন শুরু করে। ১৩ বছর পর হঠাৎ করে গত মঙ্গলবার মিলনের এক আতœীয়'র মাধ্যমে বাবা মা জানতে পারেন পার্শ¦বর্তী জেলা বরগুনার তালতলী এলাকায় মিলনকে ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করতে। এমন খবরে নিশ্চিত হবার জন্য মিলনের ছবি তুলে পাঠাতে বলে মিলনের বাবা মা।

পটুয়াখালীকুয়াকাটা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তালতলী থেকে ছবি তুলে পাঠানো হয় পরিবারের কাছে। ছবি দেখে চিহ্নিত করে মিলনকে তার বাবা মা। মিলনের বাবা মাসহ এলাকাবাসীর ধারনা ঝড়ের কবলে পরে মিলনসহ তিন জেলে ভেসে গিয়ে ভারতে ওঠে। সেখানে মিলনকে ভারতের জেলে রাখে। পরে ইনজেকশন পুশ করে ছেড়ে দেয়া হয়। এই ইনজেকশনের প্রভাবে মিলন ভারসাম্যহীন হয়ে পরে। 

৮ জুলাই (বৃহস্পতিবার) সকালে ট্রলার নিয়ে তালতলী যান  মা মিনারা বেগমসহ তার পরিবারের লোকজন। তালতলী থেকে দুপুরে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে মিলনের বয়স ৩০ বছর। মুখে দাড়ি। ১৩ বছর পর মিলনকে ফিরে পেয়ে বাবা মা সহ পরিবারের লোকজন আবেগে আপ্লুত হয়ে পরে। বর্তমানে মিলন অসুস্থ। তার পরিবারের লোকজন সেবা করছেন তাকে সুস্থ করার জন্য। এদিকে মিলন ফিরে আসার খবরে শত শত নারী পুরুষ ভীড় করে মিলনকে এক নজর দেখার জন্য।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মিলনের পারিবারিক সুত্রে জানা গেছে, সমুদ্রে নিখোঁজ হওয়ার ৪ মাস আগে বিবাহ করে মিলন। নববধু ৫ বছর স্বামীর ফিরে আসার অপেক্ষায় থাকে। পরে তার বাবা মা শশুর বাড়ি থেকে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে বিবাহ দেন। মিলনের ফিরে আসার খবরে তার সেই স্ত্রী মিলনকে এক নজর দেখতে কুয়াকাটায় ছুটে আসে। 

মিলনের বাবা শাহ আলম আকন বলেন, আমার ছেলে মিলন ২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। তার সাথে আরো দুই জেলে ফারুক (১২), খোকন (২৫) ছিল।  কেউই ফেরেনি, অনেক খোঁজা খুজি করেছি তাদেরকে। হঠাৎ দু'দিন হলো শুনতে পেয়েছি আমার ছেলে মিলনকে নাকি পাগল অবস্থায় তালতলী এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে । পরে ওর মা গিয়ে নিয়ে আসছে। এটা যে আমার ছেলে  আমি পুরোপুরি নিশ্চিত। 

মিলনের মা মিনারা বেগম জানান, আমার ছেলেকে আমি দীর্ঘ ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পারে পারে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনোকিছু চাওয়ার নেই, আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাবো। ও সুস্থ হলে বলতে পারবে এতদিন কোথায় ছিল।

কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনির শরীফ বলেন, মিলন ২০০'৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল, আজকে তাঁকে তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসছে। মিলোনের বাবা, মা, পরিবারের লোক তার গায়ে থাকা যে কাটা দাগের কথা বলতেছে তা পুরোপুরি মিলে গেছে এবং তার সাথে কাজ করা জেলেদের মাধ্যমে আমি ওর পরিচয় নিশ্চিত হয়েছি। ###

আনোয়ার হোসেন আনু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

০৮-০৭-২০২১

সর্বশেষ সংবাদ

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

এ সম্পর্কিত আরও পড়ুন

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।  একই সঙ্গে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং বিভিন্ন ভ্যালীর কার্যকরী পরিষদের নির্বাচনী ফলাফলও প্রকাশ করা হয়েছে। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাছাই নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনী বিধিমালা-২০২৬-এর

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে মালয়েশিয়াগামী ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত  ৭ জন দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৫ জন রোহিঙ্গা নাগরিক। উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন রোহিঙ্গা পুরুষ, ১৭ জন রোহিঙ্গা নারী, একজন বাংলাদেশি নারী এবং চারজন শিশু রয়েছে।  উদ্ধার হওয়া ব্যক্তিরা

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানিয়েছেন, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের

নাশকতার আশঙ্কায় বরিশালে দূরপাল্লার বাস বন্ধ, বিকল্প যাত্রায় ভোগান্তি

নাশকতার আশঙ্কায় বরিশালে দূরপাল্লার বাস বন্ধ, বিকল্প যাত্রায় ভোগান্তি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ এবং নাশকতার আশঙ্কায় দূরপাল্লার বাস চলাচল স্থগিত রয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে বাবুগঞ্জের রামপট্টি, উজিরপুর-গৌরনদী সীমান্ত ও মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এসব ঘটনা ঘটে। তবে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে,

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট এবং প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর