
প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১:৫৬

করোনার সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ জারি রয়েছে দেশে। এই লকডাউনের অষ্টম দিনে শুধু রাজধানীতে 'সড়ক পরিবহন আইন' ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে সাড়ে ৩৭ লাখ টাকা। সেই সংগে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৭ জনকে।
৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৭৯০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। আজ পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন পাঁচ হাজার ২৬৪ জন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জরিমানা ও গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধ না মানায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৭ জনকে। সেই সংগে ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। এছাড়াও অযৌক্তিক কারণে বের হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩১৮ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৭৯০ টাকা
তিনি আরও বলেন, সরকার করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ অষ্টম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী।