
প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১:২১

করোনায় অসহায় হয়ে পড়া ১'শ যৌনকর্মী ও ১'শ প্রতিবন্ধী মোট ২'শত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে দৌলতদিয়া কেকেএস স্কুল মাঠ প্রঙ্গনে বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা, বাংলা হেল্প এবং এ্যডভান্টিস্ট ওয়ার্ল্ড রেডিও যৌথভাবে এ সহায়তা প্রদান করে।
প্রতিটি পরিবারের বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ২০কেজি চাল, ৩লিটার তেল, ২কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবণ, ২কেজি আলু, ২কেজি পেয়াজ, ৫০০গ্রাম গুড়া দুধ, ৩টি লাক্স সাবান, ৩টি হুইল সাবান এবং নগদ ৫’শ টাকা।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও কেকেএস'র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এসময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন , জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, বাংলা হেল্প'র কো-অর্ডিনেটর লুথার দাস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক শামীমা আক্তার মুনমুন, কেকেএস এর প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন প্রমূখ।