
প্রকাশ: ৮ জুলাই ২০২১, ১:৪৪

কঠোর লকডাউনে ঘরবন্দি ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে করোনা কালীন ত্রান (ভি জি এফ)এর চাউল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি বজায় রেখে কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর এ করোনা কালিন ত্রান বিতরন করেন।
সরেজমিন সুত্রে জানা যায়,করোনা বিস্তার প্রতিরোধে সারাদেশের ন্যায় কালকিনিতেও চলছে কঠোর লকডাউন। আর লকডাউনে সাধারন আয়ের শ্রমজিবী লোকজনই সমস্যায় পরেছেন পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে। এদের মধ্যে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন ভ্যান ও ইজিবাইক চালকরা। তাই এ সমস্ত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রায় ৪৫০টি পরিবারের মাঝে ১০ কেজী করে চাউল বিতরন করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, ত্রান বিতরন কালিন ট্যাক অফিসার, ইউপি সদস্য মোঃ রাজ্জাক মাতুব্বর,নুরু মাতুব্বর,মোঃ আবু সরদার, হালিম বেপারী,মোশারেফ সরদার, সংরক্ষিত নারী সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন।
এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর বলেন,লকডাউনে কমবেশী প্রায়ই ক্ষতিগ্রস্ত। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এ সমস্ত ঘরবন্দি ভ্যান,ইজিবাইক চালক,হতদরিদ্র অসহায় পরিবারকে নগদঅর্থ ও খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য সহযোগীতা করে আসছেন। আমরা ইউনিয়নের মাধ্যমে যাহাকিছু পাই, তালিকা করে বিতরন করি। যাহাতে পর্যায় ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারই এ সাহায্যে পায়।