
প্রকাশ: ৮ জুলাই ২০২১, ৪:৩৮

ভোলায় খেলাধুলা করতে গিয়ে ডোবার পানিতে ডুবে মোঃ শাকিল(০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই ) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়েশাবাদ গ্রামের মোঃ হানিফের ছেলে।

স্থানীয়রা প্রতিবেশি মোঃ শরিফ জানান, দুপুরের দিকে শিশু শাকিল খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়। পরে একা একা খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে পানিতে ডুবে নিহত হয়। পরে তার পরিবারের সদস্যরা শাকিলকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে ওই ডোবায় তার মৃতদেহ দেখতে পায়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন একটি খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।