গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আকবর মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সহকর্মী লিমন (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার পূর্ব চান্দরা সরকারবাড়ি বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকবর মিয়া যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে। তিনি কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকায় মিণ্টু মিয়ার পোল্ট্রি দোকানে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এশিয়া কাপ চলাকালীন রমরমা ক্রিকেট জুয়ার খেলা দেখা যাচ্ছে। ২০১৫-১৬ সাল থেকে প্রকাশ্যে শুরু হওয়া এই জুয়া শুরুতে হালকা মজার জন্য হলেও এখন পেশাদারী আকার নেয়। বুধবার রাতে সরাইলের একটি চায়ের দোকানে বাংলাদেশ ও ইন্ডিয়ার ম্যাচ ঘিরে বাজি ধরার দৃশ্য নজর কেড়েছে। একজন ব্যবসায়ী জানান, তিনি ওই ম্যাচে ১০ হাজার টাকা বাজি ধরেছিলেন, তবে বাংলাদেশ দলের হারের কারণে
কক্সবাজারের টেকনাফে শাবনুর (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাবনুর ওই এলাকার মৃত নুর আলমের কন্যা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহ উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাবনুর পরিবারের সঙ্গে অভিমান করে
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে পলাশ কুমার মহন্ত (৪০) নামে এক চা দোকানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় পাঁচবিবি স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ স্থানীয় পৌরসভার তুরিপাড়ার মৃত নীলমনি মহন্তের ছেলে এবং স্টেশনের রোডে চা স্টল পরিচালনা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলাকালীন পলাশ রেল লাইনের ওপর ঘোরাফেরা করছিলেন।
একসময় নওগাঁ শহরের অলিগলিতে প্যাডেল চালিত রিকশার ‘ক্রিং ক্রিং’ আর ‘টুং টাং’ বেলের শব্দ ছিল মানুষের প্রতিদিনের সঙ্গী। শত শত পরিবারের জীবিকা নির্ভর করত এই রিকশার চাকার ওপর। কিন্তু সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির পথে। শহরের ভেতর এখন চোখে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার আধিপত্য। প্যাডেল রিকশায় পরিশ্রম বেশি হলেও আয় কম হওয়ায় চালকরা ঝুঁকছেন ব্যাটারিচালিত অটোরিকশার দিকে। কম শ্রমে বেশি
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাসের কাজ স্বাভাবিক থাকবে। একই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রফতানিকারক গ্রুপের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষলগ্নের নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে এসে নির্বাচনি প্রক্রিয়া নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত পর্যায়ের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিউইয়র্কে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হেনস্থা ও ডিম নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেন আখতার হোসেন। তিনি জানান, হামলার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থা শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি করতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের সরকার হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় বিএনপির এই নেতা বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা কম জনপ্রিয় তারা পিআর ব্যবস্থার মাধ্যমে লাভবান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন যে, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে। তিনি বলেন, এই সংস্কারগুলোর মূল লক্ষ্য হলো বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করা। বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে ড. ইউনূস এই আশাবাদ ব্যক্ত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে এবং রাজনৈতিক দলগুলোও নির্বাচনের জন্য প্রস্তুত। তবে কিছু শক্তি বাংলাদেশকে অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে, যা প্রতিরোধে সবার ঐক্য জরুরি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অবশ্যই ইলেকশন হবে। তবে জনগণের মধ্যে যে অবিশ্বাস তৈরি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই আন্দোলনের সময় ৭ জন হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালেই এই প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এই অভিযোগগুলো প্রাথমিকভাবে মানবতাবিরোধী অপরাধের প্রমাণের ওপর ভিত্তি করে করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে। আদালতের এই আদেশ দুদকের আবেদনের প্রেক্ষিতে প্রদান করা হয়েছে। বিচারক সাব্বির ফয়েজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন। এস আলম গ্রুপের ব্যাংক ঋণ নিয়ে চলমান সমস্যার প্রেক্ষিতে এই আদেশ গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর কারণে গ্রুপটির
ভারতের লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহ শহরে ব্যাপক বিক্ষোভে অন্তত চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তদন্ত সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা বিজেপির কার্যালয় ও হিল কাউন্সিলের সদর দপ্তরে পাথর নিক্ষেপ
ফেনীর দাগনভূঞায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ লাখ ৭০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং চারটি মোবাইল সেট জব্দ করা হয়।
খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হয় আধাবেলা সড়ক অবরোধ। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদসহ আরও তিনটি সংগঠন এ কর্মসূচিতে সংহতি জানায়। ভোরের প্রথম প্রহরেই শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা ও গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। কোথাও কোথাও গাড়ি লক্ষ্য করে গুলতি নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে আতঙ্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের শীর্ষ ১০ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি, অর্থপাচারসহ নানা অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সরকার গঠিত ১১টি তদন্ত দল এই অনিয়ম অনুসন্ধান করছে এবং ইতোমধ্যে পাচারকৃত অর্থ ও সম্পদের বিপুল হদিস পাওয়া গেছে। তদন্ত সূত্র জানিয়েছে, শেখ পরিবারসহ ১১টি শিল্পগোষ্ঠীর পাচারকৃত অর্থ এবং বিদেশে গড়ে তোলা বিপুল সম্পদের
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে দেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এখন এক নতুন অর্থনৈতিক সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য এখানে বহুমুখী সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় একদিনে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো হামলায় অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। আল-আহলি স্টেডিয়াম দীর্ঘদিন ধরে গাজার বহু বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানেই রক্তাক্ত হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। গাজা সিটি থেকে পালিয়ে আসা নাজওয়া নামের এক নারী আল জাজিরাকে বলেন, হাতে
বাংলাদেশসহ সারা বিশ্বে শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে জ্ঞানার্জনের পাশাপাশি একজন মানুষকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। ইসলাম শিক্ষা ও নৈতিকতার এই সমন্বয়কে বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআন ও রাসূল (সা.)-এর হাদিসে বারবার জোর দিয়ে বলা হয়েছে, কেবল জ্ঞান অর্জন নয়, বরং সেই জ্ঞানকে সঠিক পথে কাজে লাগানোই একজন প্রকৃত শিক্ষার্থীর গুণ। এ কারণেই ইসলামী শিক্ষাব্যবস্থায় নৈতিক
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৯ কোটি ৪১ লাখ ডলার দেশে এসেছে, যা চলতি অর্থবছরের রেমিট্যান্স প্রবাহকে আরও এগিয়ে নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৮৪
ঢাকায় চলমান বিচারিক প্রক্রিয়ায় আলোচিত একটি ফোনালাপ প্রকাশ পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা (আইও) তানভীর হাসান জোহা ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। জবানবন্দির সময় তিনি শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মধ্যে কথোপকথনের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ জরিমানা করেন। জানাগেছে, মেসার্স শহিদুল ট্রেডার্স উপজেলার পাথরডুবী ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োজিত রয়েছে। এই ডিলারের গুদামে ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সার ছিল।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের শাসন উত্তর ইলাম গ্রামে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে একই পরিবারের মা, বাবা ও ছেলে গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন বশির মিয়া (৫৫), তাঁর স্ত্রী ফারজানা আক্তার পারভীন (৪৬) এবং ছেলে রেজোয়ান মিয়া