কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘মুক্তিযোদ্ধা সন্তান’ এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ সরকার। এতে মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান মোল্লা মাসুদ সভাপতিত্ব করেন। এছাড়াও উপজেলা কৃষকদল আহ্বায়ক ও মুক্তিযোদ্ধার সন্তান সুরুজ্জামান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে
উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর সরকারের পক্ষ থেকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট জারি করে এই পুনর্বণ্টনের বিষয়টি নিশ্চিত করে। সদ্য পদত্যাগী মাহফুজ আলমের অধীন থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। অপরদিকে, আসিফ মাহমুদের কাছে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। স্থানীয় সরকার, পল্লী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও নিজেদের দলীয় প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা বহাল রেখেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচনী জোট গঠন করলেও প্রতিটি দলকে তাদের স্বীকৃত প্রতীকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। রুল খারিজ হওয়ায় অতীতের মতো বড় দলের প্রতীকে ছোট দলগুলোর নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় বিএনপি সন্তোষ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করার পর, এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান—“সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে, এতে ভোটের অধিকার বাস্তবায়িত হবে।” তিনি বলেন, “এই ভোট রাজনীতির ইতিহাসে বড় একটি ঘটনা। ইসি নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে
আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনের ভোটারদের সামনে উপস্থিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে অপারেশন ‘সমুদ্র পাহারা’-তে নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ সৈয়দ নজরুল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিমে
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচন আমেজে ইতোমধ্যে যেসব
খাগড়াছড়ির পানছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক তিনজনই ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা। তাদের পরিচয়—জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আগামী বছরের (২০২৬ সাল) ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, এবারের নির্বাচন ও গণভোট সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তফসিল ঘোষণার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক কৃষি উদ্যোক্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উজানচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোমান স্থানীয় মো. খাদেম শেখের ছেলে এবং পেশায় একজন তরুণ কৃষি উদ্যোক্তা ছিলেন। পরিবারের সচ্ছলতা আনতে তিনি বেশ কয়েক বছর ধরে ভুট্টা চাষসহ কৃষিভিত্তিক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩১.৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩১,৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ ২৭,২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার। এর আগে ১ ডিসেম্বর পর্যন্ত দেশের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর অতীতের মতো আওয়ামী আমলের নির্বাচন নয়; এবার ভোট হবে নিরপেক্ষ। জনগণের হৃদয়ে জায়গা করে নিতে পারলেই বিজয় নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির সামনে বড়
সংবিধানের পঞ্চদশ সংশোধনী–সংশ্লিষ্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশ ঘোষণার সময় প্রধান বিচারপতি বলেন, “১৫ বছরের জঞ্জাল ১৬ মাসে সরিয়েছি।” তাঁর এই মন্তব্যের মাধ্যমে দীর্ঘদিনের সাংবিধানিক জটিলতার
যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য আনুষ্ঠানিকভাবে ‘ট্রাম্প গোল্ড ভিসা’ কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি ঘোষণা করেন, পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেও তা নিশ্চিত করেন। তাঁর ভাষায়, “যোগ্য এবং যাচাইকৃত আন্তর্জাতিক প্রতিভাদের জন্য এটি এক অসাধারণ সুযোগ, যা মার্কিন নাগরিকত্বে পৌঁছানোর সরাসরি পথ তৈরি করবে।” মার্কিন
স্বতন্ত্র চাকরি-বিধিমালা (সার্ভিস রুল) প্রণয়ন না হওয়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৯০০–র বেশি কর্মকর্তা-কর্মচারী আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন এবং যাত্রীসেবা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মচারীরা জানান, পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচিতে যাচ্ছেন। প্রতিদিন
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন গাজী তাহমিদ খান (২০) নামের এক ছাত্রদল কর্মী। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় তিনি বারইয়ারহাট পৌর বাজার এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহত তাহমিদ
আজ ১১ ডিসেম্বর, হিলি পাক-হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর যৌথ অভিযানে হিলি শত্রুমুক্ত হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও এই দিনটি হিলিবাসীর হৃদয়ে নিয়ে আসে বেদনা, স্মৃতি আর গর্বের সমাহার। “ক্ষণিকের জন্য হলেও কাঁদিয়ে তোলে হিলিবাসীকে”—এমন অনুভূতিই আজও স্মরণ করিয়ে দেয় পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ ও সম্ভ্রমহানির ভয়াবহ দিনগুলোকে। মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনারা হাকিমপুরের
মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) উভয়েই বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূকম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫। এরপর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট অঞ্চল, দ্বিতীয়টির মাত্রা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগের দিন নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার ইতোমধ্যে সিইসির রেকর্ড করা ভাষণ সংগ্রহ
অশ্লীল কনটেন্টে নিজের ছবি ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পর ফের ক্ষোভ প্রকাশ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার তার অভিযোগ—মেয়ে আরাধ্যা বচ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট। সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ের একটিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। অভিনেত্রী বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোন অ্যাকাউন্ট নেই। যা
বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ বুধবার (১০ ডিসেম্বর) সাভারের আরভিঅ্যান্ডএফ ডিপোতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ডিপোতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার। এ সময় সেনাসদর এবং সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক অধিনায়ক সম্মেলনে কোরের
টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন। দীর্ঘসময় তিনি নিজের দপ্তরে আটকা ছিলেন। এর আগে বেলা ২টার পর থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা তাঁর দপ্তরের সামনে অবস্থান নেন। আন্দোলনকারীরা হ্যান্ড মাইক নিয়ে
অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ হলো বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি কার্যক্রম, যার মাধ্যমে কৃষক ও মিলারদের কাছ থেকে সরাসরি আমন মৌসুমে উৎপাদিত ধান ও চাল কেনা হয়; এটি সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে 'কৃষকের অ্যাপ' ও অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়, যেখানে নির্দিষ্ট মূল্য (যেমন: চলতি মৌসুমে প্রতি কেজি ধান ৩৪