
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এমন নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে যাতে প্রতিটি নাগরিক শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
