শনিবার, ১৪ মার্চ, ২০২৬২৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মৌলভীবাজারে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ২৩ হাজার ৭৩১ জন ভোটার

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯

শেয়ার করুনঃ
মৌলভীবাজারে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ২৩ হাজার ৭৩১ জন ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পোস্টাল ব্যালট এমন একটি ভোটদান পদ্ধতি, যার মাধ্যমে ভোটার সরাসরি ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগে ভোট প্রদান করতে পারেন। সাধারণত প্রবাসী, সরকারি কর্মকর্তা, কারাগারের বন্দি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ভোটের কাজে সরাসরি দায়িত্বে থাকেন তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। মৌলভীবাজারে  রবিবার (২৫জানুয়ারি)  দুপুরে অনুষ্ঠানিকভাবে পোস্টাল ভোটের জন্য ব্যালট বক্সের শুভ উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এসময় নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে, এবার মৌলভীবাজার জেলায় পোস্টাল ভোটের জন্য ২৩ হাজার ৭৩১ জন ভোটার নিবন্ধন করেছেন। দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে ডাকযোগে আসা পোস্টাল ভোটগুলো এই ব্যালট বক্সগুলোতে রাখা হবে। বিগত সরকারের আমলে পোস্টাল ভোটের সুবিধা ছিল না। 

মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, এবার প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন। সরকার ও নির্বাচন কমিশন আইটি সাপোর্ট পদ্ধতিতে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা করেছেন। এ বিষয়ে দেশ-বিদেশের ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। আর এ তালিকায় যুক্ত হচ্ছেন মৌলভীবাজার জেলা কারাগারের বন্দিরাও। ইতোমধ্যে প্রবাসী, জেলা কারাগারের বন্দি, সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ মোট ২৩ হাজার ৭৩১ জন ভোটার পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন। 

আরও

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড
মৌলভীবাজার জেলা কারাগার সূত্র জানায়, কারাগারে ছয় শতাধিক বন্দি রয়েছেন। এর মধ্যে ৩৪ জন বন্দি সংসদ নির্বাচনে ভোট ও গণভোট দেওয়ার জন্য্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা পোস্টাল ব্যালট পদ্ধতিতে এবার প্রথম অংশ নিবেন। এছাড়াও কারাগারের ৬৫ জন স্টাফ পোস্টাল ব্যালটে ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ তারিকুল ইসলাম জানান, ৩৪ জন বন্দি এবং ৬৫ জন স্টাফসহ মোট ৯৯জন ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৩ হাজার ৭৩১ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। 

পোস্টাল ব্যালটে ভোট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
জেলা প্রশাসন জানায়, নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রস্তুত আছে। সকল কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম কাজ করছে।

সর্বশেষ সংবাদ

ইরাকের আকাশে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, চার নিহত

ইরাকের আকাশে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত, চার নিহত

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

'গুন্ডা পান্ডার দিন শেষ, চাঁদাবাজি চলবে না' মন্তব্য করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগনের টেক্সটের টাকায় কেনা সরকারি ভিজিএফ এর চাল আপনাদের। আজ আপনারা যারা ভিজিএফ এর চাল নিতে এসেছেন, মহান আল্লাহর নিকট একটি দোয়াই করবেন আগামিতে যেন আপনারাও এইভাবে চাল বিতরণ করতে পারেন। মহান আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। শুক্রবার (১৩ মার্চ) সকালে

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাটে মেসার্স নান্নু স্টোর নামক একটি প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

হিলিতে পাঁচ টাকায় মানুষকে ইফতার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ

পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাত্র পাঁচ টাকায় পাঁচটি আইটেম দিয়ে ইফতার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তরুণ। খিচুড়ি, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি বরই, মুড়ি ও শসা সহ ৮ থেকে ১০ ধরনের ইফতার সামগ্রীর মধ্যে পাঁচটি আইটেম সহ এই প্যাকেট পেয়ে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাকিমপুর হিলি পৌর শহরের সিপি মোড়ে

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় সরকারি হাট-বাজার নিলামের টেন্ডার বক্সে জোরপূর্বক সিডিউল ঢোকানোর অভিযোগে মো. হারুন নামে এক শ্রমিকদল নেতাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই রায় শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. হারুন (৪২) নোয়াখালী পৌরসভা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার উজ্জলপুর এলাকার বাসিন্দা মো. শহীদ

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাকসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা সরকারি কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো.