সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

হ্যাঁ না ভোটে বদলাতে পারে রাষ্ট্রব্যবস্থা, যা আছে প্রস্তাবনায়

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩০

শেয়ার করুনঃ
হ্যাঁ না ভোটে বদলাতে পারে রাষ্ট্রব্যবস্থা, যা আছে প্রস্তাবনায়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশে প্রথমবারের মতো একটি যুগান্তকারী গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়া হবে। সংসদ নির্বাচনের ব্যালটের বাইরে ভোটাররা পৃথক একটি ব্যালটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করবেন।

গণভোটের ব্যালটে মাত্র চারটি সংক্ষিপ্ত বিষয়ের উল্লেখ থাকবে। তবে এই চারটি বিষয়ের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট ৮৪টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে ৪৭টি সংবিধান সংশোধন এবং ৩৭টি সাধারণ আইন, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

গণভোটকে সামনে রেখে শুরুতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ অবস্থান নিলেও সাম্প্রতিক সময়ে তারা সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় নেমেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টেলিভিশন ও রেডিও বার্তায় জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে দেশ বৈষম্য ও শোষণের চক্র থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশের পথে এগোবে।

আরও

ঝটিকা মিছিল ঠেকাতে চাপ ওসি-ডিসি বদলি শীর্ষ রদবদল

ঝটিকা মিছিল ঠেকাতে চাপ ওসি-ডিসি বদলি শীর্ষ রদবদল
জুলাই সনদ তৈরি হয়েছে সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে। তবে বিএনপি, জামায়াতসহ কয়েকটি দল বিভিন্ন প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে। শুরুতে প্রস্তাব ছিল, যেসব বিষয়ে ভিন্নমত থাকবে, দলগুলো ক্ষমতায় গেলে সেসব বাস্তবায়নে বাধ্য থাকবে না। কিন্তু ঐকমত্য না হওয়ায় সরকার গণভোটের সিদ্ধান্ত নেয়।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী সংসদ ৮৪টি সংস্কার বাস্তবায়নে সাংবিধানিকভাবে বাধ্য থাকবে। পাশাপাশি একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যাকে ২৭০ দিনের মধ্যে সংশোধনী চূড়ান্ত করতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে অন্তর্বর্তী সরকারের প্রস্তুত বিল স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে। অন্যদিকে ‘না’ ভোট জয়ী হলে পুরো জুলাই সনদ বাতিল বলে গণ্য হবে।

জুলাই সনদের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—বাংলার পাশাপাশি অন্যান্য মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি, ‘বাঙালি’ পরিচয়ের পরিবর্তে ‘বাংলাদেশি’ পরিচয়, কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা এবং সংবিধান বাতিলের সর্বোচ্চ শাস্তির বিধান প্রত্যাহার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গণভোটজুলাইসনদজাতীয়নির্বাচনরাষ্ট্রসংস্কার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
রাষ্ট্র পরিচালনায়ও বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। জরুরি অবস্থা জারিতে মন্ত্রিসভার অনুমোদন ও বিরোধী দলীয় নেতার উপস্থিতি বাধ্যতামূলক করা, প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমিত করা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানে ক্ষতিগ্রস্ত পক্ষের সম্মতি নেওয়া এবং গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন অন্তর্ভুক্ত।

আরও

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ, প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ, প্রজ্ঞাপন জারি
সংসদ সংস্কারের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি ও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের দলীয় হুইপের বাইরে ভোট দেওয়ার সুযোগ এবং নির্বাচন কমিশনে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

তবে সমালোচকদের মতে, মাত্র চারটি পয়েন্টে এমন বিশাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া সাধারণ ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে।

সূত্র/বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

এ সম্পর্কিত আরও পড়ুন

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছিল, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একইভাবে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থগিত থাকা আটটি কূপের ওয়ার্কওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১০৬ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের পাঁচটি প্রকল্প চলছে। বিজিএফসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী আশরাফুল আলম রোববার এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ১৫০টি কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে গ্যাসের

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার পরিবেশ ও ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। সরকারের স্বাস্থ্য খাতে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার ঘাটতি কমাতে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের কথা এর আগেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।  রোববার (২০

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হয়ে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হয়ে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের আরেকটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০

নবম পে স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া কত, জানুন

নবম পে স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া কত, জানুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি জারি করে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি এলাকা ও গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ