মাছের উৎপাদন বাড়াতে হলে আধুনিক ও প্রযুক্তি নির্ভর চাষ বাড়াতে হবে—উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর। দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মৎস্য উৎপাদনে প্রান্তিক চাষীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন অধিদপ্তরের উপ-পরিচালক জিল্লুর রহমান। বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।করোনাকালীন দুর্যোগেও মাছ চাষ ও কৃষিতে কোন বিপর্যয় ঘটেনি, সরকারের নির্দেশনা বাস্তবায়নে মৎস্য
‘রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা না রাখার সিদ্ধান্ত সরকারের পলিসির বিষয়। এখানে আমরা কী করতে পারি?’বুধবার (৩০ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের অবকাশকালীন বেঞ্চ এ কথা বলেন।এদিন পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য করা রিটের বিষয়টি আদালতে উপস্থাপিত হয়। এটি উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, রিট আবেদনটি আদালতে জমা দিয়েছি।
সরকার আগামী ৩০ জুন পদ্মা সেতু খুলে দেবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেছেন, গত সোমবার এ বিষয়ে দীর্ঘ একটি বৈঠক হয়েছে। বাংলাদেশের টেকসই উন্নয়নে সরকারি–বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভূমিকা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে পিপিপি কর্তৃপক্ষ এবং জাতিসংঘের সংস্থা ইউএনডিপি আয়োজিত এক কর্মশালায় মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। তিনি পদ্মা সেতু খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন সরকারি প্রকল্প বাস্তবায়ন
সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।বুধবার (৩০ মার্চ) দুপুরে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল সিলেটের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় দেন।মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তি নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের বিস্তারিত পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সরকারের এসব কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং আশাকরি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ফখরুল ইমামের (ময়মনসিংহ-৮) এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ফখরুল ইসলাম জানতে চান ‘মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি,
'রমজান মাসে দাম বৃদ্ধি নয়, প্রতিটি পণ্যে আছে গিফট (উপহার)। ১০ টাকার পণ্য থেকে গিফট, রমজান মাসজুড়ে। চলে আসুন'। টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে 'জনতা কম্পিউটার অ্যান্ড মাল্টিস্টোর'র মালিক মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টুর দোকানে এমনই একটি পোস্টার ঝুলানো রয়েছে। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি না করার আহ্বান জানিয়ে এমনই এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দোকান মালিক মিন্টু।প্রায় এক সপ্তাহ ধরে
দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুকনা মরিচ আমদানি শুরু হয়েছে। সিলেট,হবিগঞ্জ,বগুড়া,রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এসব মরিচ। এ বন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি বেড়েছে। এতে সরকারের রাজস্ব যেমন বাড়ছে তেমনি বন্দর কর্তৃপক্ষের আয়ও বেড়েছে। দেশের বাজারে শুকনা মরিচের চাহিদা প্রচুর থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুকনা মরিচ আমদানি করছে আমদানিকারকরা।প্রতিটন শুকনা মরিচ এক
সুজলা সুফলা শষ্য শ্যামলা সবুজ প্রান্তরে পরিণত হয়েছে উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি মাঠ। দিগন্তজুড়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে চোখ যেন জুড়িয়ে যায়। হিমেল বাতাসে মিষ্টি রোদে হাসছে কৃষকের স্বপ্ন। সবুজ প্রকৃতি সবাইকে যেন মুগ্ধ করে তুলেছে। উপজেলার প্রতিটি মাঠ এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেঁয়ে
অর্থনৈতিক মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। অর্থনৈতিক মুক্তির সেই মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ভোটে জয়লাভ করে হবে। মনে রাখতে হবে এদেশে শেখ হাসিনা কোন বিকল্প নেই।মঙ্গলবার (২৯
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩১ জনের।এ ছাড়া নতুন করে আরও ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৮১৮ জন।বুধবার (৩০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া
কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৯ মার্চ) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। কঙ্গোর উত্তর কিভু প্রদেশে বিধ্বস্ত হেলিকপ্টারটি পুনরুদ্ধার অভিযানে ছিল। যেখানে এ সপ্তাহে কঙ্গোলিজ সামরিক বাহিনী এবং এম২৩ নামে পরিচিত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে৷ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্যদের মধ্যে ছয়জন পাকিস্তানের
ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে বন্ধুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।মঙ্গলবার (২৯ মার্চ) দেশটির জনবহুল আল্ট্রা-অর্থোডক্স ইহুদি অধ্যুষিত অঞ্চল বেনি ব্র্যাকে এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে একজন প্যারামেডিক বলেন, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা বন্দুকধারী তার অস্ত্র তুলে একটি গাড়ির জানালা দিয়ে যাত্রীর ওপর গুলি চালায়। সংবাদমাধ্যম
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন।আজ বুধবার (৩০ মার্চ) এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রথম বক্তা হিসেবে বঙ্গবন্ধুকন্যা জোটের সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ নিয়ে করণীয় ও যৌথ কৌশল নির্ধারণ, আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেবেন। গত ২৩ মার্চ বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ
আসন্ন রোজার মাসের শুরু থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা ঈদুল ফিতর পর্যন্ত বহাল থাকবে।বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র রমজান মাসের
মহান আল্লাহ অত্যন্ত ভালোবেসে এবং অনন্য প্রক্রিয়ায় সর্বোত্তম সৃষ্টি হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর অন্য সব কিছু সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণে।মানুষের জীবন একান্ত আল্লাহর দান। কাজেই জীবনকে আল্লাহর আমানত হিসেবে মূল্যায়ন করতে হবে। জীবনকে ভালোবেসে জীবনের প্রতি দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। এ ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার কোনো অবকাশ নেই। ধ্বংসাত্মক কোনো কিছুর দিকে জীবনকে ঠেলে দেওয়া যাবে না। জীবনের প্রতি সদাচার
ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার (২৯ মার্চ) রাতের এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বাজারে দ্রব্যমূল্য কমে গেছে। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে বিএনপিতে অস্বস্তি বেড়ে গেছে। তারা সে জন্য বাম-ভাইদেরকে দিয়ে হরতাল ডাকালেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বামদের দিয়ে হরতাল ডেকে জাফরুল্লাহ সাহেব সপরিবারে লন্ডন চলে
রাজধানীর যানজট নিরসনে সাবওয়ে নির্মাণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত করতে মতামত গ্রহণের জন্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি
আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রে গ্যাস সরবরাহ অব্যাহত ও বৃদ্ধি
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৯জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের একটি বাস (নং ফরিদপুর ব-০২-০০০৫) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় আসলে বিপরীত দিক যশোর
ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাদক মুক্ত করার জন্য জেলা পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে সরাইল থানার অফিসারইনচার্জের নেতৃত্বে সরাইল থানা পুলিশের সদস্যরা মঙ্গলবার ২৯ মার্চ বিশেষ অভিযান চালায়। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা বুড্ডা পাকা সড়কের চেয়ারম্যানের প্রজেক্ট এর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি মো. আবুল বাশার (বাদশা)২২ পিতা- সাঈদ মিয়া, চতুরপুর( বাড়বাড়ী) ইউনিয়ন-
বোতলজাত গ্যাসের মূল্য তালিকা না থাকা, গোডাউনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা, তেল ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণের অভিযোগে নওগাঁয় দুটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রজাকপুর ও দোগাছি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব
গত সাত বছরে ব্যাঙ্ক প্রতারণার শীর্ষে মহারাষ্ট্রে। তার পরে স্থানগুলিতে রয়েছে দিল্লি, তেলঙ্গানা, গুজরাত এবং তামিলনাড়ু। নীরব মোদী-মেহুল চোক্সী প্রতারণা-কাণ্ডে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) ক্ষতির অঙ্কে যোগ হয়েছিল প্রায় ১৩,০০০ কোটি টাকা। তার আগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রায় ৯,০০০ কোটি টাকা পাওনা বাকি রেখে গোপনে দেশ ছেড়েছিলেন বিজয় মাল্য। নরেন্দ্র মোদীর জমানায় ওই দুই ঘটনায় তোলপাড় হয়েছিল সারা দেশ। শুরু হয় রাজনৈতিক
মঙ্গলবার ইস্তানবুলে বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকরা। তার পর এই ঘোষণা করলেন রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনের রাজধানী কিভ এবং চেরনিহিভ থেকে সেনা তৎপরতা কমাচ্ছে রাশিয়া। এমনই জানালেন রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের আলোচনার পর এ কথা জানান তিনি। মঙ্গলবারই ইস্তানবুলে ইউক্রেন এবং রাশিয়ান কূটনীতিকদের মধ্যে আলোচনায় সমাধান সূত্রে হচ্ছে বলে আভাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ইউক্রেনের