বুধবার, ৫ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাহিত্য

বাঙালী সংস্কৃতিতে হারিয়ে যাচ্ছে সম্প্রীতির ঈদকার্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মে ২০২২, ১:০

শেয়ার করুনঃ
বাঙালী সংস্কৃতিতে হারিয়ে যাচ্ছে সম্প্রীতির ঈদকার্ড

আধুনিক তথ্য প্রযুক্তি যুগে এগিয়ে যাচ্ছে বিশ্ব, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে পিছিয়ে যাচ্ছে শিল্প সংস্কৃতি। একটা সময় বাঙালী সংস্কৃতিতে ঈদ কার্ডের প্রচলন ছিল। আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম ছিল ঈদ কার্ড। শুধুমাত্র ঈদের সময়ই নয়, নববর্ষের শুভেচ্ছা বিনিময়েও ব্যাপক প্রচলন ছিল কার্ডের। যার স্থান দখল করে নিয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমু। ফলে বর্তমান প্রজন্মের কাছে ঈদ কার্ডের পরিচিতি বা ব্যবহার কোনটি-ই নেই। তবে মেসেঞ্জার কিংবা হোয়াটঅ্যাপে ঈদের শুভেচ্ছা বিনিময় পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগাতে পারেনা বলে মনে করেন সুশীল সমাজ। তাদের মতে তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং বাঙালী সংস্কৃতির সমন্বয়ে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো যেতে পারে। 

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের প্রধান ধর্মীয়  উৎসব ও আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ধনী-গরীব, ছোট-বড় সকল শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে। এক সময় দেখা যেত ঈদ এলেই ভাই বোন আত্মীয়-স্বজন ও প্রিয়জনকে ঈদ কার্ড দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হতো। প্রিয়জনদের কাছ থেকে ঈদ কার্ড পাওয়ার প্রতীক্ষায় থাকতেন অনেকেই। বর্তমান সময়ে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এসএমএস সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে বিলুপ্তির পথে ঈদ কার্ড। ৮০ থেকে ৯০ দশক এমনকি বিংশ শতাব্দীর শুরুর দিকেও ঈদ কার্ডের প্রচলন ছিল। ঈদ কার্ড ছিল আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। ঈদ কার্ড ছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করাটা যেন চিন্তাই করা যেতো না। কার্ডগুলোতে শোভা পেত মসজিদ, কাবা শরীফ, মদিনা শরীফ, ফুল, তারকা ও পাখিসহ নানা ছবি। সেই সময় রমজান এলে জমে উঠতো ঈদ কার্ডের বাজার। গত এক দশকে বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তৃতির কারণে ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে ঈদ কার্ড। আর ছাপাখানা ও কার্ডের দোকানগুলোতেও এখন আর ঈদ কার্ড পাওয়া যাচ্ছে না। ফলে হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, ই-মেইল, ফেসবুক, ই-কার্ড, এসএমএস, এমএমএসসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই ঈদ শুভেচ্ছা বিনিময়ের কাজ সেরে নিচ্ছেন সবাই। 

আরও

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

উদীয়মান সংবাদকর্মী তন্ময় তপু এ বিষয়ে বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির বিস্তৃতি বাড়ায় মানুষের মধ্যে আন্তরিকতার ঘাটতি তৈরী হচ্ছে। শুভেচ্ছা বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকেই এখন যে যার স্থান থেকে দায়িত্ব শেষ করে মাত্র।

ঈদকার্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তরুন কবি, লেখক ও সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান বলেন, তথ্য প্রযুক্তির প্রভাবে ক্ষতির মুখে পড়ছে অতীত শিল্প সাহিত্য। আধুনিকতার নামে মূলত জাতিগত অবক্ষয়ের কারণে শিল্প সাহিত্য হারিয়ে যাচ্ছে। বাঙালী পরস্পর ভাব বিনিময়ে যে প্রচলন ছিল এবং কার্ড বিনিময়ের মাধ্যমে মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও আন্তরিকতা সৃষ্টি হতো এখনকার প্রজন্ম তা ভুলতে বসেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক এ্যাড. এসএম ইকবাল হোসেন বলেন, একটা সময় ঈদ কার্ড বিনিময় হৃদ্ধতার পরিচয় দিতো। মানুষ আগ্রহ ভরে বইয়ের দোকানে গিয়ে রং-বেরংয়ের ঈদ কার্ড কিনে প্রিয়জনের মধ্যে তা বিলি করতো। আধুনিকতার ছোঁয়ায় মানুষে মানুষে আন্তরিকতা কমে গেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার প্রচলন আছে। এ থেকে ফিরে আসলে পরবর্তী প্রজন্মের মধ্যে পুরণো সংস্কৃতি ফিরে আসবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. ছাদেকুল আরেফীন বলেন, ইতিহাস ঐতিহ্যের ধারক হিসেবে ঈদ কার্ডের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি আধুনিক তথ্য প্রযুক্তিরও গুরুত্ব রয়েছে। ঈদ কার্ড বিনিময় মানুষের মধ্যে একটি আবেদন সৃষ্টি করতো। আর তথ্য প্রযুক্তির কারণে মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তাই শিল্প সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি উভয়ের সমন্বয়ে ইতিবাচক দৃষ্টিতে সামাজিক সম্প্রীতি বাড়ানো সম্ভব। তাহলেই তরুন প্রজন্মের মধ্যে ইতিহাস, ঐতিহ্য আর সম্প্রীতি গতিশীল হবে।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

সর্বশেষ সংবাদ

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

এ সম্পর্কিত আরও পড়ুন

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। বাংলা কবিতার অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান শহরের নিয়াজ মুহম্মদ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাতটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারে পোশাক, কসমেটিক্স, বইখাতা, স্টেশনারি ও জুতার দোকান বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাজার আগুনের

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের অভিষেক মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের এই পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। হোবার্ট হারিকেন্সের সামাজিক মাধ্যমে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। এই পুরস্কার রিশাদের ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো মৌসুমে তিনি ১৫ উইকেট

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এর তেহরানসহ বিভিন্ন শহরে হামলা শুরু করে বলে জানা গেছে। এর পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে নিরাপদ

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনসমাগম যত বড়ই হোক না কেন, কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন