
প্রকাশ: ২ মে ২০২২, ২২:৪২

দিনাজপুরের হাকিমপুর হিলিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে পিংকি (২৩) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। হাকিমপুর হিলি পৌর এলাকার মাঠপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
রবিবার দিবাগত রাত ৯ টায় স্হানীয় হাকিমপুর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। নিহত পিংকি ওই এলাকার সেলিম হোসেনের স্ত্রী।
নিহতের প্রতিবন্দী ভাই মো:রবিউল আওয়াল বলেন, আমার বোন জামাই প্রতিনিয়ত নেশা করে থাকে এবং বাড়িতে এসে আমার বোনকে বেদম মারপিট করে।আমার বোন জামাই নেশার টাকা না পেলে প্রায় মারপিট করতো। কিছু দিন আগে আশা এনজিও থেকে ত্রিশ হাজার টাকা তুলে দেন আমার বোন। সেই টাকা শেষ করে গতকালকে আবারও টাকা চায় আমার বোন জামাই। টাকা না দিলে মারপিট শুরু করে। তার শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহৃ রয়েছে।

স্থানীয় পৌর কাউন্সিলর দুলাল হোসেন জানান, পারিবারিক কোলাহলের কারণে গতকাল রাত ৯ টায় মাঠপাড়ার দুই সন্তানের জননী সেলিম হোসেনের স্ত্রী পিংকি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পেয়েছি। এই দম্পতি প্রায় ঝগড়া বিবাদ করতো। পিংকির স্বামী নেশার জন্য টাকা না পেলে বউকে মারপিট করতো।

হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে পুলিশ গিয়ে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় অপমৃত্যু একটি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা হত্যা না আত্যহত্যা ।