বুধবার, ৫ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বেনাপোল বন্দরে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মে ২০২২, ২৩:২৫

শেয়ার করুনঃ
বেনাপোল বন্দরে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়

করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত ভ্রমণে টুরিস্ট ভিসা পুনরায় চালু করা করেছে। এবার ঈদের ছুটি কাটাতে ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড় বেনাপোল চেকপোষ্টে। হাজারও বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করছে। কেউ বেড়াতে, কেউ চিকিৎসা আবার কেউ যাচ্ছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। এদের অধিকাংশই তাদের পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ হাজার থেকে ৫ হাজার যাত্রী ভারতে প্রবেশ করতো। ২০২০ সালে মার্চ মাসে করোনাভাইরাস ব্যাপক আকার ধারণ করলে দু‘পারের চেকপোস্ট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেডিকেল ও বিজনেস ভিসা চালু করা হলে কিছু লোজজন যাতায়াত করতে থাকে। গত মাসে করোনার সকল নিষোধাজ্ঞা প্রত্যাহারসহ টুরিস্ট ভিসা চালু করায় বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখন বেনাপোল চেকপোষ্ট দিয়ে প্রতিদিন পূর্বের ন্যায় আড়াই হাজার থেকে ৩ হাজার পাসপোর্টযাত্রী দু‘দেশের মধ্যে চলাচল করছে।

আরও

গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা বলয়ে প্রশাসন

গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা বলয়ে প্রশাসন

গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ১৫ হাজার ৩শ' জন যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে গেছেন। আর ভারত থেকে এসেছে ৭ হাজার ২৫৭ জন। লম্বা ছুটি পাওয়ায় বাংলাদেশি যাত্রীদের ভারতে যাওয়ার পরিমান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান ইমিগ্রশন কর্মকর্তা। তবে চলাচলে যাত্রীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। একজন পাসপোর্টযাত্রীকে নোম্যান্সল্যান্ডে পৌছাতে বেনাপোল চেকপোস্টে ৮ জায়গায় লাইনে দাঁড়াতে হচ্ছে। 

সেগুলি হলো সোনালী ব্যাংক, প্যাসেজ্ঞার টার্মিনাল গেট, কাস্টমস স্ক্যানিং পয়েন্টে, কাস্টমস আনসার গেট, ইমিগ্রেশন ডিপারচার এবং ইমিগ্রেশন চেক আউট গেট। ব্যাংক থেকে ইমিগ্রেশন চেক আউট গেট অর্থাৎ নোম্যান্সল্যান্ড পর্যন্ত একজন যাত্রীকে পৌছাতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘন্টা। তবে মাথাপিছু ৫০০ টাকা দিলে ৫ মিনিটে পৌছানো যায়। আর এসব কাজ করছেন বন্দরে কর্মরত আনসার, লেবারও কয়েকজন মহিলা ক্লিনার। লেবার ও মহিলা ক্লিনাররা যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়ে আনসার সদস্যদের কাছে দিচ্ছেন। আনসাররা তখন গেট খুলে টাকা দেয়া যাত্রীদের ইমিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে নিচ্ছেন। 

ভ্রমণ পিপাসু
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লাইনে থাকা অন্যসব যাত্রীরা এসময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। একজন যাত্রী সকালে লাইনে দাঁড়ালে ইমিগ্রেশনে পৌঁছাতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘন্টা। এর পর শুরু হয় নোম্যান্সল্যান্ড এলাকায় হয়রানি। ভারতে যাওয়া যাত্রীদের নোম্যান্সল্যান্ড এলাকায় ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১৫ থেকে ২০ মিনিটি পর পর ৭/৮ জন যাত্রীকে ভারতের ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে প্রবেশ করাচ্ছে। সেখানকার স্বাস্থ্য বিভাগ প্রত্যেক যাত্রীকে করোনার আরটিপিসিআর টেষ্ট করছেন। এখানে সময় লাগছে ৪০ মিনিটি। এরপর পেট্রাপোল ইমিগ্রেশনে একজন যাত্রী প্রবেশের পর শুরু হয় অন্য কাহিনী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে সেখানে রয়েছে প্রায় ৪০টি ডেক্স। কিন্তু অফিসার আছে ৩ জন। ৩ জন অফিসার আড়াই হাজার যাত্রীর ইমিগ্রেশন সিল মারতে সময় নিচ্ছেন ১৬/১৭ ঘন্টা। এখানেও যাত্রীরা নানাবিধ হয়রানির শিকার হচ্ছেন।

তাছাড়া ভারতীয় গেটে ধীর গতিতে পাসপোর্ট চেকিং করায় নোম্যান্সল্যান্ড এলাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই লাইনের মাত্রা আরও বাড়তে থাকে। ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এসব পাসপোর্টযাত্রীদের। রোদ, বৃষ্টি আর ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে উঠছে যাত্রীরা। বিশেষ করে ছোট বাচ্চা ও রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের।  

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান, আমাদের ইমিগ্রেশনে যাত্রী আসলে তেমন কোন সময় লাগছে না। ওপারে স্বাস্থ্য বিভাগে অনেক সময় লাগায় বাংলাদেশি যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। প্যাসেজ্ঞার টার্মিনালে যেসব আনসার কর্মরত আছে তাদের নিয়ন্ত্রণ করেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। ওখানকার কোন আনসার বা অন্য কেউ অনিয়ম করলে সেটার দায়ভার বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের। 

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আনসার সদস্যদের বিরুদ্ধে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

এ সম্পর্কিত আরও পড়ুন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই মাত্রায় পানি প্রবাহিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সরকারি ছুটি উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্ত অনুযায়ী একদিনের জন্য এই কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থান

গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা বলয়ে প্রশাসন

গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা বলয়ে প্রশাসন

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন। প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। একই সঙ্গে জেলা পুলিশ, আট প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং পাঁচ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বিশাল তবল মাছ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খোলা বাজারে ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন। জেলে সূত্রে জানা গেছে, এফবি সালমা করিম নামের একটি মাছ

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০০ পুরিয়া, অর্থাৎ প্রায় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে

সর্বশেষ সংবাদ

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ