দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শিশু থেকে শুরু করে সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এ গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন বোয়ালদাড় মদিনাতুল উলুম মাদ্রাসার
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলায় শীতের তীব্র দাপটে জনজীবনে নেমে এসেছে চরম ছন্দপতন। গত এক সপ্তাহ ধরে জেলায় দিন-রাত হিমেল হাওয়া বইছে, সঙ্গে জেঁকে বসেছে ঘন কুয়াশা। রোদের দেখা মিললেও তা উত্তাপ ছড়াতে পারছে না। ফলে শ্রমজীবী মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। চা বাগান, পাহাড়ি অঞ্চল ও হাওরবেষ্টিত এলাকাজুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। স্থানীয়রা জানান, তাপমাত্রা কমার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে হিমশীতল
ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা এবং আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে শহরের কালিজিরা ও নথুল্লাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকিব (৩৬) এবং ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের ৫ নম্বর
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহন্দী ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ উপলক্ষে বরিশালের হিজলা উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। কম্বিং অপারেশনের ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ৩১ ডিসেম্বর সকালে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে বুধবার(২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা টাস্কফোর্স
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ক্রোকারিজের দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্তত দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ পান বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. খোকন মন্ডল, মো.
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির নেতাকর্মী ছাড়াও লাখ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এই জানাজায় স্মরণকালের রেকর্ডসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন বলে ধারণা করা হচ্ছে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ বাংলাদেশ–ভারত অংশীদারিত্বের উন্নয়নে ভবিষ্যতেও দিকনির্দেশনা দেবে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে জয়শঙ্কর লেখেন, ঢাকা পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে নেমে আসে মানুষের ঢল। যতদূর চোখ যায়—শুধু মানুষ আর মানুষ। দেশের আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে লাখ লাখ মানুষ ছুটে আসেন ঢাকায়। যে দেশকে তিনি নিজের ঠিকানা মনে করেছেন, যে দেশের মানুষের জন্য জীবনের দীর্ঘ সময় সংগ্রাম করেছেন—সেই মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও
লাখ লাখ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এই জানাজায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনদের অনুরোধ করছি—মরহুমা যদি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। বেলা ৩টা ৩ মিনিটে শুরু হওয়া জানাজা সম্পন্ন হয় বেলা ৩টা ৫ মিনিটে। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল। বেলা তিনটা নাগাদ বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে মরদেহ বহনকারী লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যান দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে তার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’-তে নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী হয়েছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে করে রাজধানীতে প্রবেশ করছেন হাজারো মানুষ। বিশেষ করে ৯০–এর দশকের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সাবেক ছাত্রনেতা ও কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে মানুষের চাপ বাড়তে থাকে।
খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন এমন একটা সময়ে, যখন তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু সদস্যের হামলায় নিহত হন। জিয়ার মৃত্যুর পর একদিকে যেমন দিশেহারা তার পরিবার, অন্যদিকে বিপর্যস্ত হয় তারই গড়া রাজনৈতিক দল বিএনপি। ১৯৮১ সালের সেই সময় খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধু। দুই সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। কে ধরবে বিএনপির হাল এমন প্রশ্নে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি আরসিসি গাটার ব্রিজে উদ্বোধনের আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। শাহবাজপুর–শাহজাদাপুর সড়কের ওপর নির্মিত ৩১ মিটার দীর্ঘ এই ব্রিজটির নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার টাকা। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্মাণাধীন ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার। এ সময় তাঁর সঙ্গে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, দশ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে হাসনাত আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে গুলশান থেকে জানাজার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ০৪ মিনিটে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে মরদেহবাহী গাড়িবহর যাত্রা শুরু করে। গাড়িবহরে একটি লাল-সবুজ রঙের বাসসহ একাধিক গাড়ি রয়েছে। বহরে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,
আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে মানুষের ঢল। সকাল থেকেই সাধারণ মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন জেলা থেকে আসা সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় শোকাতুর মানুষের বিশাল সমাবেশে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়।
সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেলে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিংকট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর)। মার্কিন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষজ্ঞদের ওপর পরিচালিত এক জরিপভিত্তিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ প্রকাশ করা হয়। খবর এনডিটিভি। গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘উচ্চমাত্রার সন্ত্রাসী তৎপরতা’ ভারত–পাকিস্তান সম্পর্ককে আবারও সামরিক সংঘাতের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং
আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলমত নির্বিশেষে হাজারো মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে দেখা যায়, জানাজার নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা আগেই হাজার হাজার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি গুলশানে পৌঁছায়। শেষবারের মতো তাকে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে নেওয়া হলেও ‘ফিরোজা’য় না গিয়ে গাড়িটি নেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। মরদেহ
পটুয়াখালী–৩ সংসদীয় আসনে আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণে ভোটের মাঠে সম্ভাব্য ‘বিএনপি বনাম বিএনপি’ লড়াই দেখা দিয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সবচেয়ে বেশি জয় অর্জন করেছে আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এ আসনে প্রভাবশালী অবস্থানে রয়েছে। জাতীয় পার্টি এককভাবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জয় লাভ করলেও
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রুমিন ফারহানাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের