
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩

মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন ৫৯ বছর বয়সী ইমাম ও খতিব মোহাম্মদ আবুল হাসান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিস মনোনীত আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হন।
